গণিমত বা যুদ্ধলন্ধ সম্পদ ৮৩ আঙ্গুর পেতাম এবং তা খেতাম, কিন্তু সাথে নিয়ে যেতামনা । একই হাদিসে ইমাম আবুদাউদের বর্ণনা মোতাবেক এ কথাও রয়েছে: তা থেকে থুমুস নেয়া হতোনা ৷' খাবে, এতে আমি আপত্তির কিছু দেখিনা । বন্টনের আগে যে খাদ্যই তাদের হস্তগত হবে তা খেতে পারবে । তিনি আরো বলেন: “উট, গরু ও ছাগলকেও আমি খাদ্যদ্রব্য হিসাবেই বিবেচনা করি। মুসলমানরা শত্রুর দেশে প্রবেশের পর অন্যান্য খাদ্যের মত এগুলোও খেতে পারবে ।' তিনি আরো বলেন: ‘বণ্টনে সকল মানুষ উপস্থিত হওয়া ও বষ্টন হওয়া এই সব খাবার যদি না খাওয়া হয় তবে তাতে সৈন্যদের ক্ষতি হবে । তাই প্রয়োজনীয় ও ন্যায়সংগত পরিমাণে এ সব খাদ্যদ্রব্য থেকে খাওয়াকে আমি আপত্তিকর মনে. করিনা । তবে এসব থেকে কিছু জমা করে রেখে পরবর্তীতে পরিজনের নিকট ফিরে যাওয়ার সময় এ থেকে কিছু নিয়ে যাওয়া সমীচীন নয়। শত্রুর নিকট কোনো মুসলমান যে সম্পদ পাবে, তা শত্রুর গণ্য হবে: যখন যোদ্ধারা মুসলমানদের কাছে সে সম্পদ ফেরত চায়, যা শক্রদের কাছে ছিল, তখন সে সম্পদের মালিকরাই তা পাওয়ার বেশি হকদার। এ সম্পদে যোদ্ধাদের কোনো প্রাপ্য নেই। কেননা ওগুলো যুদ্ধলব্ধ সম্পদ বা গনিমত নয় । ১. ইবনে উমর রা. বর্ণনা করেন: তার একটা উট হারিয়ে গেল এবং একজন শত্রু তা হস্তগত করলো । পরে মুসলমানরা তার উপর বিজয়ী হয় এবং রসূল সা. এর জীবদ্দশায় তা এ শত্রুকে ফেরত দেয়া হয়। ২. ইমরান ইবনে হাছীন থেকে বর্ণিত, তিনি বলেছেন: 'মোশরেকরা মদিনায় গবাদিপশুর উপর আক্রমণ চালালো এবং রসূলুল্লাহ্ সা. এর উটনী “আযবা" ও জনৈক মুসলিম নারীকে অপহরণ করলো । রাতে যখন শত্রুরা ঘুমিয়ে ছিলো, তখন মহিলা চুপিসারে উঠে উটগুলোর মধ্য থেকে কোন্টি নিয়ে পালানো যায়, তা স্থির করার জন্য একে একে প্রত্যেকটি উটের উপর হাত রাখতে লাগলো । সে যে উটের উপরই হাত রাখে, সেটিই গর্জন করে ওঠে । অবশেষে ‘আয্বার’ কাছে এলে তাকে অত্যন্ত অনুগত পেল। তার উপয় আরোহণ করে সে মদিনা অভিমুখে যাত্রা করলো । পথিমধ্যে সে মান্নত করলো যে, আল্লাহ তাকে উদ্ধার করলে এ উটটিকে কুরবানী করবে । মহিলা মদিনায় পৌছলে উটনীটাকে সবাই চিনে ফেললো । লোকেরা মহিলাকে রসূলুল্লাহ সা. এর নিকট নিয়ে গেল। মহিলা রসূলুল্লাহ্ সা. কে তার মান্নতের কথা জানালো । রসূলুল্লাহ সা. বললেন: উটনীটাকে তুমি খুবই খারাপ প্রতিদান দিতে চেয়েছ। আদম সন্তান যে জিনিসের মালিক নয়, তাতে তার কোনো মান্নত শুদ্ধ নয়। আর কোনো গুনাহ্র কাজে মান্নত চলেনা ।' অনুরূপ কোনো যুদ্ধরত কাফের ইসলাম গ্রহণ করলে সে সময় তার কাছে কোনো মুসলমানের মাল থাকলে, তখন সে মাল তার মালিকের নিকট ফেরত দেয়া হবে। যুদ্ধরত কাফির ইসলাম গ্রহণ করলে: কোনো যুদ্ধরত কাফের যখন ইসলাম গ্রহণ করে মুসলিম রাষ্ট্রের দিকে হিজরত করে এবং দারুল হারবে (যুদ্ধরত দেশে) তার স্ত্রী, সন্তান ও সহায়সম্পদ রেখে যায়, তখন ইসলাম গ্রহণের ফলে এ নওমুসলিমের সন্তান ও সহায়সম্পদ পূর্ণ নিরাপত্তা লাভের অধিকারী হবে । এ দেশের উপর মুসলমানরা বিজয়ী হলে তার স্ত্রী, সন্তান ও সম্পদ গনিমতের অন্তর্ভুক্ত হবেনা । রসূল সা. বলেন: ‘কাফেররা ইসলাম গ্রহণ করলে তাদের রক্ত ও সম্পদ আমার কাছে নিরাপদ হয়ে যাবে ।' কক www.pathagar.com
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।