ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

৮২ ফিক্হুস্‌ সুন্নাহ গুলুল (গনিমতের মাল চুরি করা) গুলুল হারাম: গুলুল হলো গনিমতের মাল চুরি করা। এটা হারাম। কেননা গুলুল মুসলমানদের মনোবল ভেঙ্গে দেয়, তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে, এবং তাদেরকে যুদ্ধের পরিবর্তে লুটপাটের দিকে আকৃষ্ট করে । আর এ সবই পরাজয়কে অবধারিত করে তোলে । এ জন্য মুসলমানদের সর্বসম্মত মত এই যে, গুলুল কবীরা গুনাহ্‌। মহান আল্লাহ্‌ বলেন: :2০50110:060১৮0002০5 50৫৮ 582৫5 ‘অন্যায়ভাবে কোনো বস্তু গোপন করা নবির পক্ষে অসন্তব ৷ কেউ অন্যায়ভাবে কিছু গোপন করলে সে কেয়ামতের দিন অন্যায়ভাবে গোপনকৃত জিনিস সাথে নিয়ে আসবে ।' (সূরা আলে ইমরান: ১৬১) রসূলুল্লাহ সা. গুলুলকারীকে শান্তি দেয়ার আদেশ দিয়েছেন এবং তিনি স্বয়ং তার আসবাবপত্র জ্বালিয়ে দিয়েছেন ও তাকে প্রহার করেছেন, যাতে অন্যেরা সাবধান হয় এবং এ ধরনের কাজ থেকে নিবৃত্ত থাকে । ইমাম আবুদাউদ ও তিরমিযি উমর রা. থেকে বর্ণনা করেছেন, রসূলুল্লাহ বলেছেন: “যখন তোমাদের নিকট কারো গুলুল ধরা পড়ে তখন তার মালপত্র জ্বালিয়ে দাও এবং তাকে প্রহার কর ।' উমর রা. বলেন: আমরা এক ব্যক্তির মালপত্রের মধ্যে এক জিলদ কুরআন পেয়ে সালেমকে সে সম্পর্কে জিজ্ঞাসা করলাম । তিনি বললেন: ওটা বিক্রি করে দিন এবং তার মূল্য সদকা করে দিন। আমর ইবনে সুয়াইব রা. থেকে বর্ণিত: রসূল সা. আবু বকর রা. ও উমর রা. গুলুলকারীর মালপত্র জ্বালিয়ে দিতেন এবং তাকে প্রহার করতেন। তবে রসূলুল্লাহ্‌ সা. থেকে অন্য কিছু হাদিস এরূপ বর্ণিত হয়েছে যে, তিনি গুলুলকারীর মালপত্র পোড়ানোর আদেশ দেননি এবং তাকে প্রহারও করেননি । এ থেকে বুঝা যায়, শাসক যে রূপ কল্যাণকর মনে করেন 0049 হয়, তাই করা হবে। বুখারি আব্দুল্লাহ্‌ ইবনে উমর রা. থেকে বর্ণনা করেছেন: কিরকিরা নামক এক ব্যক্তি রসূলুল্লাহ সা. এর আসবাবপত্র প্রহরায় নিয়োজিত ছিল । সে মারা গেলে রসূল সা. বললেন: সে দোযখবাসী । তখন লোকেরা তাকে দেখতে গেল ও তার মালপত্র অনুসন্ধান করে দেখলো, সে একটা জামা লুকিয়ে রেখেছে । ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন: খয়বর যুদ্ধের দিন জনৈক সাহাবি মারা যান। এ খবর শুনে রসূলুল্লাহ সা. উপস্থিত মুসলমানদেরকে বললেন: “তোমাদের সাথীর জানাযার নামায তোমরা পড় ৷’ (অর্থাৎ তিনি নিজে পড়তে অনীহা প্রকাশ করলেন) একথা শুনে জনতার মুখ বিবর্ণ হয়ে গেল। তখন রসূলুল্লাহ্‌ সা. বললেন: “তোমাদের সাথী আল্লাহর পথে গুলুল করেছে ।' তখন লোকেরা তার মালপত্র তল্লাশি চালিয়ে ইহুদিদের একটি রেশমি পোশাক পেল, যার মূল্য দুই দিরহামের চেয়েও কম। গনিমত বন্টনের পূর্বে খাদ্য জাতীয় জিনিস দ্বারা উপকৃত হওয়া: উল্লেখিত কড়াকড়ি থেকে খাবার জিনিস এবং পশুর খাদ্যকে অব্যাহতি দেয়া হয়েছে। মুসলিম যোদ্ধারা যতোদিন শক্রর ভূমিতে অবস্থান করবে ততদিন ভাগবাটোয়ারা না করা হলেও উক্ত দুটি দ্রব্য দ্বারা উপকৃত হতে পারে। ১. ইমাম বুখারি ও মুসলিম আব্দুল্লাহ্‌ ইবনে মুগাফফাল রা. থেকে বর্ণনা করেন ; তিনি বলেন: “আমি খয়বর যুদ্ধের দিন এক থলিভর্তি চর্বি পেলাম, এবং তা আড়ালে রেখে দিয়ে বললাম: আজ আমি কাউকে এ থেকে কিছুই দেবনা । পরক্ষণে পাশের দিকে তাকিয়ে দেখি, রসূলুল্লাহ সা. মুচকি হাসছেন। ২. ইমাম আবুদাউদ, হাকেম ও বায়হাকি বর্ণনা করেন, ইবনে আবি আওফা বলেন: ‘আমরা খয়বর যুদ্ধের দিন কিছু খাদ্যদ্রব্য পেলাম । এক একজন করে আসছিল, তা থেকে যতটা প্রয়োজন খেয়ে নিচ্ছিল এবং তারপর চলে যাচ্ছিল। ৩. ইমাম বুখারি ইবনে উমর রা. থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন: আমরা আমাদের যুদ্ধবিগ্রহে মধু ও www.pathagar.com

— পৃষ্ঠা ৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।