ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

গণিমত বা যুদ্ধলক সম্পদ ৮১ গনিমতে যাদের অংশ নেই: ইতিপূর্বে বলা হয়েছে, গনিমতের অংশ পাওয়ার শর্ত হলো প্রাপ্তবয়স্ক হওয়া, সুস্থম্তিক হওয়া, পুরুষ হওয়া এবং স্বাধীন হওয়া। যার মধ্যে এ সব শর্ত পুরণ হবেনা সে গনিমতের কোনো অংশ পাবেনা, যদিও অংশ বহির্তৃতভাবে কিছু পেতে পারে । সাইদ ইবনুল মুসাইয়াব বলেছেন: বালকরা ও গোলামরা প্রাথমিক যুগে যুদ্ধে উপস্থিত থাকলে গনিমত থেকে কিছু পেত । ইমাম আবু দাউদ উমাইর রা. থেকে বর্ণনা করেন: আমি (উমাইর) আমার মনিবদের সাথে খয়বর যুদ্ধে উপস্থিত হয়েছিলাম । তখন রসূলুল্লাহ আমার সম্পর্কে জিজ্ঞাসা করলেন । তাকে জানানো হলো যে, আমি একজন গোলাম । তখন আমাকে নগণ্য কিছু জিনিস দিলেন। ইবনে আব্বাস রা. কে জিজ্ঞাসা করা হয়েছিল, মহিলা ও গোলাম যখন অন্যদের সাথে রণাঙ্গনে হাজির হয়, তখন তারা কোনো নির্দিষ্ট অংশ পাবে কিনা? তিনি জবাব দিলেন: তারা নির্দিষ্ট কোনো অংশ পাবেনা । তবে তাদেরকে সকলের গনিমত থেকে কিছু দেয়া যেতে পারে। উম্মে আতিয়া রা. বলেন: আমরা (মহিলারা) রসূলুল্লাহ্‌ সা. এর সাথে রণাঙ্গনে যেতাম, আহত ও রোগীদের সেবা ও পরিচর্যা করতাম এবং তিনি আমাদেরকে গনিমত থেকে কিছু দিতেন। ইমাম তিরমিযি ইমাম আওয়াষি সূত্রে বর্ণনা করছেন: রসূলুল্লাহ সা. খয়বরে বালকদেরকে গনিমতের অংশ দিয়েছেন। তবে এখানে অংশ অর্থ সামান্য কিছু দান। এধিদ ইবনে হরমুয থেকে বর্ণিত, নাজ্দা আল-হারুবী ইবনে আব্বাস রা.কে পাঁচটি প্রশ্নের জবাব চেয়ে চিঠি লিখেছিল: রসূলুল্লাহ সা. কি মহিলাদেরকে সাথে নিয়ে যুদ্ধ করতেন ?.তিনি কি তাদেরকে কোনো অংশ দিতেন ? তিনি কি বালকদেরকে হত্যা করতেন ? কথন এতিমের এতিমত্ের অবসান হয় ? এক পঞ্চমাংশ গনিমত কার প্রাপ্য ? ইবনে আব্বাস বললেন: আমি যদি তথ্য লুকিয়ে রাখতে চাইতাম তবে প্রশ্নুকর্তার চিঠির জবাব দিতামনা । তারপর চিঠির জবাবে লিখলেন: তুমি আমার কাছে জানতে চেয়েছ রসূলুল্লাহ্‌ সা. মহিলাদেরকে নিয়ে যুদ্ধে যেতেন কিনা? হী, তাদেরকে নিয়ে তিনি যুদ্ধে যেতেন। তারা শুধু আহতদের চিকিৎসা ও পরিচর্যা করতো। অত:পর তিনি তাদেরকে গনিমত থেকে কিছু দিতেন । তবে কোনো নির্দিষ্ট অংশ দিতেননা । রসূলুল্লাহ সা. বালকদেরকে হত্যা করতেননা, তুমি করনা তো ? তুমি আরো জানতে চেয়েছ এতিমের এতিমত্ব কখন ঘোচে ? আল্লাহর কসম, অনেক পুরুষ এমন আছে, যে গোফ-দাঁড়ি গজানোর পর পর্যন্ত নিজের জন্য আয়, রোজগারে সক্ষম হয়না । কাজেই সে যখন আয়-রোজগারে সক্ষম হবে, তখন তার এতিমত্বের অবসান ঘটবে । তুমি আরো জিজ্ঞাসা করেছ, “খুমুস' (এক পঞ্চমাংশ) কার কার প্রাপ্য ? আমরা বলতাম: ওটা আমাদের প্রাপ্য । কিন্তু মুসলমানরা আমাদের দেয় নি" (বুখারি ব্যতীত পাঁচটি সহীহ হাদিস গ্রন্থ) মন্ভুররা ও অমুসলিমরা কোনো অংশ পায়না: যে সকল মজুর জীবিকা উপার্জনে সৈন্যদের সাথে কাজ করে তারা যুদ্ধে অংশ গ্রহণ করলেও গনিমতের কোনো অংশ পাবেনা । কেননা তারা যুদ্ধ করতে ইচ্ছুক ছিলনা এবং যুদ্ধ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরও হয়নি । আধুনিক সেনাবাহিনীও এই শ্রেণীভুক্ত। এটা একটা পেশা ও প্রযুক্তি । পক্ষান্তরে অমুসলিম যিশ্বীদের কাছ থেকে যখন সাহায্য চাওয়া হয় এবং তারা মুসলমানদের সাথে যুদ্ধে শরীক হয়, তখন তাদের ব্যাপারে ফকীহ্‌দের মধ্যে মতভেদ ঘটেছে। হানাফিদের বক্তব্য হলো, তাদেরকে যৎকিঞ্চিৎ দান-দাক্ষিণ্য দেয়া যাবে, কিন্তু কোনো অংশ দেয়া যাবেনা । এক বর্ণনা অনুসারে এটা ইমাম শাফেয়িরও মত । ইমাম শাফেয়ি থেকে আরো একটা মত বর্ণিত আছে, তা হলো: শাসক তাদেরকে এমন সম্পদ থেকে মজুরি দেবে যার কোনো নির্দিষ্ট মালিক নেই ৷ তা যদি দিতে নাপারে, তবে রসূলুল্লাহ সা. এর অংশ তাদেরকে দেবে । ইমাম সাওরি ও আওযায়ি বলেছেন, তাদেরকে অংশ দেয়া হবে। www.pathagar.com

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।