ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

৮০ ফিক্হুস্‌ সুন্নাহ কোনো যুদ্ধেই উট অনুপস্থিত ছিলনা । কেননা এটাই আরবদের সংখ্যাগরিষ্ঠের বাহন ছিলো । তিনি যদি উট চালকদেরকে অংশ দিতেন, তবে তা আমাদের গোচরিভূত হতো । রসূলুল্লাহ সা. পরে তাঁর সাহাবীগণও উটের চালকদেরকে গনিমতের অংশ দেননি । একাধিক ঘোড়ার জন্য অংশ দেয়া হয়না। কেননা রসূলুল্লাহ সা. ও তাঁর সাহাবীদের থেকে এরূপ বর্ণিত হয়নি যে, তারা একাধিক ঘোড়ার জন্য অংশ দিয়েছেন। তাছাড়া শত্ররাও যেহেতু একাধিক ঘোড়ায় চড়ে যুদ্ধ করেনা, তাই আমাদের যোদ্ধাদের বেলায়ও অনধিক এক ঘোড়ার জন্যই অংশ দেয়া হবে । ইমাম আবু হানিফা বলেন: একাধিক ঘোড়াধারীকেও অংশ দেয়া হবে । কেননা অন্য সবার তুলনায় সে অধিকতর স্বনির্ভর ও অধিকতর উপকারী । ঘোড়া চাই ধার করে আনা হোক বা ভাড়া করে আনা হোক কিংবা জবরদখল করে আনা হোক, তার চালককে অংশ দেয়া হবে। জবরদখলকৃত ঘোড়ার জন্য যে গনিমত বঞ্চিত হবে তা তার মালিকের প্রাপ্য হবে। গনিমতের অতিরিক্ত অংশও গনিমত : শাসক ইচ্ছা করলে কতক যোদ্ধাকে তার প্রাপ্য হিসসার চেয়ে এক তৃতীয়াংশ বা এক চতুর্থাংশ পরিমাণ বেশি দিতে পারেন। যদি এরূপ অতিরিক্ত দেন তবে তাকেও গনিমতেরই অন্তর্ভুক্ত বলে গণ্য করা যাবে । এরূপ অতিরিক্ত সে যোদ্দাকেই দেয়া যায়, যে নিজেকে এর যোগ্য প্রামাণ করে । এটা ইমাম আহমদ ও আবু উবায়দের মত । ইমাম মালেকের মতে অতিরিক্ত গনিমত বাইতুল মালের প্রাপ্য একপঞ্চমাংশ থেকে দেয়া হবে । ইমাম শাফেয়ি বলেন: এটা দেয়া হবে এক পঞ্চমাংশের এক পঞ্চমাংশ থেকে এবং এটা শাসকের হিসসা। এর প্রমাণ হাবিব ইবনে মুসলিমা বর্ণিত হাদিস, যা আবু দাউদ ও “তিরমিযি বর্ণনা করেছেন: রসূলুল্লাহ্‌ সা. সেনাদলগুলোকে প্রথমে এক পঞ্চমাংশ দেয়ার পর এক চতুর্থাংশ অতিরিক্ত দিতেন। আর প্রত্যাবর্তনের পরে এক পঞ্চযাধশের পর একতৃতীয়াংশ অতিরিক্ত দিতেন’ রসূলুল্লাহ সা. এর সোনাপতিত্বে সংঘটিত একটি যুদ্ধে সালমা ইবনুল আক্ওয়া' অসাধারণ বীরত্ব প্রদর্শন করায় তাকে পদাতিক ও অস্বারোহীর হিসসা সংযুক্ত করে পাঁচটি হিসসা দান করেন। নিহত সৈনিকের সাথে থাকা যুদ্ধ সরঞ্জাম হত্যাকারীর প্রাপ্য: নিহত কাফের সৈনিকের সাথে থাকা অন্তর, যুদ্ধ সরঞ্জাম ও যুদ্ধের পোশাক-পরিচ্ছদ সম্পূর্ণরূপে তার হত্যাকারীর একক প্রাপ্য । তবে নগদ অর্থ ও মনিমুক্তা ইত্যাদি থাকলে তা গনিমত গণ্য হবে এবং গনিমতের নিয়মেই তা বষ্টন করা হবে। কখনো কখনো সেনাপতি সৈনিকদেরকে যুদ্ধে উৎসাহিত করার জন্য নিহতদের সাথে থাকা সাজ সরঞ্জাম গ্রহণ করতে উদ্বুদ্ধ করেন এবং অন্যান্য সৈনিকদেরকে বাদ দিয়ে শুধু হত্যাকারী সৈনিককে তা প্রদান করেন। রসূলুল্লাহ সা. হত্যাকারী সৈনিককে এগুলো প্রদানের ফায়সালা করেছিলেন, পঞ্চমাংশ হিসাবে বণ্টন করেন নি। (আবুদাউদ) তবে ইবনে আবি শায়বা আনাস ইবনে মালেক রা. থেকে বর্ণনা করেন: মরুযুদ্ধে বারা ইবনে মালেক মরজুবানকে তার বাহন জন্তুর পিঠে আরোহী থাকা অবস্থায় হত্যা করেন। তার সাথে থাকা অস্ত্র ও সাজসর মের মূল্য দাড়ায় তিরিশ হাজার মুদ্রা। এ ঘটনা যখন উমর ইবনুল খাত্তাব রা. জানতে পারলেন, তখন তিনি আবু তালহাকে বললেন: “আমরা এতদিন নিহত সৈনিকের সাথে থাকা সাজসরঞ্জাম ভাগ করতামনা, হত্যাকারীকেই পুরোটা দিয়ে দিতাম। কিন্তু যে সব জিনিস বারা'র দখলে এসেছে তা অত্যধিক মৃল্যবান। এটা খুমুসের (পঞ্চমাংশের) নিয়মে বন্টন করা ছাড়া গত্যন্তর দেখছি না।' ইমাম ইবনে সিরীন বলেন: আনাস ইবনে মালেক আমাকে বলেছেন: নিহত শত্রসেনার কাছ থেকে উদ্ধার পাওয়া যুদ্ধ সরঞ্জাম বণ্টন করার ঘটনা এটাই প্রথম। সালমা ইবনুল আক্ওয়া' বর্ণনা করেন: “একবার মোশরেকদের জনৈক গোয়েন্দা রসূলুল্লাহ্‌ সা. এর কাছে এলো। তিনি তখন সফরে ছিলেন। সে তাঁর সাহাবিদের সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে সটকে পড়লো । রসূলুল্লাহ সা. বললেন: ওকে খুঁজে বের কর এবং হত্যা কর। অত:পর আমি তাকে হত্যা করলাম এবং রসূলুল্লাহ সা. তার কাছ থোকে পাওয়া যুদ্ধ সরপ্রাম আমাকে দিলেন ।' www.pathagar.com

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।