গণিমত বা যুদ্ধলর্ধ সম্পদ ৭৯ নারী ও পুরুষ সকলেই হিসসা পাবে । ‘পুরুষ পাবে নারীর দ্বিগুণ ।' ইমাম আবু হানিফা বলেন: তারা দরিদ্র হলে দারিদ্র্যের কারণে তাদের অংশ দেয়া হবে। ইমাম শাফেয়ি বলেন: তাদেরকে রসূলের আপনজন হিসাবে অংশ দেয়া হবে। ইবনে আব্বাস, ইমাম যয়নুল আবেদীন ও ইমাম বাকের থেকে বর্ণিত হয়েছে: তাদের মধ্যকার ধনী, দরিদ্র, নারী , পুরুষ, শিশু ও প্রাপ্তবয়স্ক সবাই সমান অংশ পাবে । কেননা আত্মীয়তার বিচারে তারা সমান। তাছাড়া যেহেতু তাদের উপর যাকাত হারাম, তাই তাদেরকে এ হিসসাটা দিয়ে ক্ষতিপুরণ দেয়া হয়েছে। উপরস্তু আল্লাহ্ তাদের জন্য এ অংশ বরাদ্দ করেছেন এবং রসূল সা. এটা তাদের মধ্যে বন্টন করেছেন। হাদিসে এ কথা বলা হয়নি যে, তিনি তাদের কাউকে অন্য কারো উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ইমাম শাফেয়ির যুক্তি হলো, তারা আত্মীয়তার সুবাদেই এ হিসসার অধিকারী হয়েছে। তাই এটা উত্তরাধিকারের মত । রসূলুল্লাহ সা. তার চাচা আববাস রা. কেও হিসসা দিতেন অথচ তিনি ধনী ছিলেন। আর তার ফুফু ছফিয়াকেও দিতেন । ইয়াতীমের যে অংশটা মুসলিম ইয়াতীম শিশুদের প্রাপ্য, সেটি সম্পর্কে কারো কারো মত হলো, ওটা শুধু দরিদ্র ইয়াতিমদের প্রাপ্য । অন্যরা বলেন: দরিদ্র বা ধনী উভয় শ্রেণীর ইয়াতিমদের প্রাপ্য । কারণ তারা ধনী হলেও দুর্বল শ্রেণীভুক্ত বায়হাকি সহিহ সনদ সহকারে বর্ণনা করেছেন, জনৈক ব্যক্তি বলেছেন: রসূলুল্লাহ সা. যখন ওয়াদিউল কুরায় একটি ঘোড়ার পিঠে বসেছিলেন তখন আমি এসে বললাম: হে আল্লাহ্র রসূল সা. আমরা গনিমতের ব্যাপারে কী বলবো ? তিনি বললেন: ‘এক পঞ্চমাংশ আল্লাহ্র, আর অবশিষ্ট চার পঞ্চমাংশ সৈন্যদের ।' আমি বললাম: “তাহলে কেউ কারো চেয়ে অগ্রাধিকার প্রাপ্ত নয়।”? তিনি বললেন: ‘না , আর এ অংশটা তুমি নিজের পকেট থেকেও বের করছনা । তুমি তোমার মুসলমান ভাই এর চেয়ে বেশি হকদার নও ৷’ অপর এক হাদিসে বর্ণিত হয়েছে: “যে গ্রামবাসী আল্লাহ্ ও তাঁর রসূলের অবাধ্য হবে, তার অংশ আল্লাহ্ ও তাঁর রসূলের, অত:পর তা তোমাদের ।' অবশিষ্ট চার পঞ্চমাংশ সেনাবাহিনীকে দেয়া হবে। কেবলমাত্র পুরুষ, স্বাধীন, প্রাপ্তবয়স্ক ও সুস্থ্মস্তিস্ক সৈন্যরাই তা পাবে । নারী, ক্রীতদাস, শিশু ও পাগল কোনো অংশ পাবেনা । কেননা পুরুষ প্রাপ্তবয়স্ক ও সুস্থ মস্তিষ্ক হওয়া অংশ প্রান্তির শর্ত। সবল, দুর্বল, যুদ্ধে অংশ গ্রহণকারী ও যুদ্ধে অংশ গ্রহণে বিরত-সবাই সমভাবে গনিমতের অংশ পাবে । ইমাম আহমদ সা'দ ইবনে মালেক থেকে বর্ণনা করেন: আমি (সাদ) বললাম: হে রসূলুল্লাহ, এক ব্যক্তি মুসলমানদের প্রতিরক্ষার দায়িত্ব পালন করে । তবুও তার ও অন্যদের অংশ সমান হবে? রসূলুল্লাহ্ সা. বললেন: “ওহে সাদ: তোমরা কি তোমাদের মধ্যকার দুর্বলদের ওসিলা ব্যতীত জীবিকা ও সাহায্য পেয়ে থাক ?' 'হুজ্জাতুল্লাহিল বালেগা' গ্রন্থে বলা হয়েছে: “সেনাপতি যাকে সেনাবাহিনীর স্বার্থে এবং প্রয়োজনে কোথাও পাঠায়, যেমন ডাকপিয়ন, অগ্রবর্তী সেনা ও গোয়েন্দা, সেও হিসসা পাবে, যদিও সে যুদ্ধে অংশ গ্রহণ না করে, যেমন খলিফা উসমান বদর যুদ্ধে গনিমতের অংশ পেয়েছিলেন । তাঁর স্ত্রী রসূলুল্লাহ সা. এর কন্যা রুকাইয়া অসুস্থ থাকায় তাঁর নির্দেশে যুদ্ধে অনুপস্থিত ছিলেন। অত:পর রসূলুল্লাহ সা. তাঁকে বললেন: ‘যারা বদরের যুদ্ধে অংশ গ্রহণ করেছে, তাদের মতই সওয়াব ও গনিমতের অংশ তুমিও পাবে ।' _বুখারি: ইবনে উমর)। পদাতিক সৈন্যকে এক অংশ ও অশ্বারোহী সৈন্যকে তিন অংশ দেয়া হবে। একাধিক সহিহ হাদিস থেকে জানা যায়, রসূলুল্লাহ্ সা. অশ্বারোহী সৈন্যকে তিন অংশ ও পদাতিককে এক অংশ দিতেন। এর কারণ হলো, ঘোড়ার জন্য কিছু বাড়তি ব্যয় বহন করতে হয় এবং তার জন্য সহিসের দরকার হয়। তাছাড়া যুদ্ধে একজন অশ্বারোহী সৈন্য পদাতিক অপেক্ষা তিনগুণ অবদান রাখতে সক্ষম । ইমাম আবু হানিফার মতে, অশ্বরোহী পদাতিকের দ্বিগুণ পাবে । তবে এ মতটি সহিহ হাদিসের পরিপন্থী । কোনো কোনো আলিমের মতে, আরবি ঘোড়া ও অনারব ঘোড়ার আরোহী সমান। অন্যেরা বলেন: সমান নয় এবং আরবি ঘোড়ার আরোহী না হয়ে গনিমতের অংশ পাবেনা, যেমন অশ্বারোহী অংশ পায়না । ঘোড়া ব্যতীত অন্য কোনো জন্তুর আরোহীকে গনিমতের অংশ দেয়া হয়না । কেননা রসূলুল্লাহ সা. ঘোড়া ব্যতীত আর কোনো জন্তুর আরোহীকে অংশ দিয়েছেন এমন প্রমাণ নেই । বদরের যুদ্ধে সত্তরটি উট ছিলো এবং www.pathagar.com
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।