ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

৭৮ ফিক্হুস্‌ সুন্নাহ করেছিল। পরে এ সম্পদ কে পাবে তা নিয়ে তাদের মধ্যে মতভেদ ঘটে । যারা শত্রুদের পিছু ধাওয়া করেছিল তারা পাবে, না যারা রসূলুল্লাহ্‌ সা. কে ঘিরে রেখেছিল ও এ সব সম্পদ কুড়িয়েছিল তারা পাবে? ' পবিত্র কুরআন এ বিতর্কের ফায়সালা করে এ বলে যে, গনিমতের ব্যাপারে নীতিনির্ধারণ করবেন একমাত্র আল্লাহ ও তাঁর রসূল ৷ সূরা আনফালের প্রথম আয়াতেই আল্লাহ্‌ বলেন: ০19-)15 41 0$1 9 ৮ JY ৮2 £594 ‘লোকে তোমাকে যুদ্ধলন্ধ সম্পদ সম্বন্ধে প্ৰশ্ন করে। বলো: যুদ্ধলন্ধ সম্পদ আল্লাহ্‌ ও রসূলের ।' গনিমত বন্টনের পদ্ধতি: গনিমত কিভাবে বন্টন করতে হবে আল্লাহ তায়ালা তাও বলে দিয়েছেন। ৮০৮৮-০০-০০ SH 555১8222855 25 ৩০৪ জে Bl 459৮৮ এ সি Sot UE 55 dy ALAR yy ghia BA rd Aer Wwe ‘জেনে রাখো, যুদ্ধে তোমরা যা লাভ করো তার এক পঞ্চমাংশ আল্লাহ্র, রসূলের, রসূলের স্বজনদের, ইয়াতীমদের, দরিদ্রদের এবং পথচারীদের জন্য, যদি তোমরা ঈমান রাখো আল্লাহর প্রতি । আর যা মীমাংসার দিন আমি আমার বান্দার প্রতি নাযিল করেছিলাম তার প্রতি, যখন দু'দল পরস্পরের সম্মুখীন হয়েছিল এবং আল্লাহ্‌ সর্ব বিষয়ে শক্তিমান ।' (সূরা আনফাল, আয়াত ৪১) সুতরাং এ আয়াতটি সে সব প্রাপকের মধ্যে এক পঞ্চমাংশ বণ্টনের সুষ্ঠু বিধান দিয়েছে, যাদের বিবরণ আল্লাহ এ.আয়াতে দিয়েছেন। তারা হচ্ছে, আল্লাহ্‌ ও তাঁর রসূল, আত্মীয় স্বজন, ইয়াতীম, দরিদ্র ও পথচারী । এখানে আল্লাহর নাম উল্লেখ করা হয়েছে কেবল বরকত লাভের উদ্দেশ্য । আল্লাহ্‌ ও আল্লাহ্‌র রসূলের অংশ ব্যয়িত হবে দরিদ্রদের মধ্যে, অস্ত্র সরঞ্জামাদি, জিহাদ ও অনুরূপ জনকল্যাণমূলক কাজে । আমর ইবনে আবৃসা রা. থেকে আবু দাউদ ও নাসায়ি বর্ণনা করেন: 'রসূলুল্লাহ্‌ সা. আমাদেরকে সাথে নিয়ে গনিমতের একটা উটের পাশে নামায পড়লেন। সালাম ফেরানোর পর উটের পার্শ্বদেশ থেকে একটা পশম তুলে নিয়ে বললেন: তোমাদের যুদ্ধলন্ধ সম্পদ থেকে এক পঞ্চমাংশ তোমাদের মধ্যে ফিরে আসবে ।" অর্থাৎ তা থেকে দরিদ্রদের এবং জিহাদ ও অস্ত্রসন্ত্র বাবদ ব্যয় করা হবে। রসূলুল্লাহ সা. এর নিজের ব্যয় নির্বাহ হবে বনু নযীরের যে সম্পত্তি আল্লাহ্‌ রসূল সা. কে প্রদান করেছেন, তা থেকে। মুসলিম উমর রা. থেকে বর্ণনা করেন: বনু নযীরের জমিজমা ,ও ধনসম্পদ আল্লাহ্‌ রসূলুল্লাহ সা.কে প্রদান করেছিলেন। সেগুলো মুসলমানরা যুদ্ধ করে দখল করেনি। সেগুলো শুধুমাত্র রসূল সা. এর জন্য নির্দিষ্ট ছিলো। তা থেকে রসূল সা. এর বাৎসরিক ব্যয় নির্বাহ হতো । যা উদ্বৃত্ত থাকতো তা তিনি আল্লাহর পথে জিহাদের প্রস্তুতি, ঘোড়া ও অস্ত্রশস্ত্র ক্রয়ে ব্যয় করতেন । আর রসূলের স্বজনের অংশ দ্বারা বুঝানো হয়েছে বনু হাশেম ও বনু আবদুল মুস্তালেব গোত্রের লোকজনকে, যারা রসূলুল্লাহ সা.কে সব সময় সাহায্য ও সহায়তা করতেন। যে সব স্বজন তার প্রতি বৈরী ছিলো ও তার প্রতি অত্যাচার চালাতো, তারা নয়। ইমাম বুখারি ও আহমদ জুবাইর ইবনে মুত্য়িম রা. থেকে বর্ণনা করেন: খয়বরের যুদ্ধের গনিমত থেকে রসূলুল্লাহ্‌ সা. আত্মীয়-স্বজনের অংশ বণ্টন করেন বনু হাশেম ও বনু আব্দুল মুস্তালিবের মধ্যে । তখন আমি ও উসমান ইবনে আফ্ফান এসে বললাম: “হে রসূলুল্লাহ, বনুহাশেমের শ্রেষ্ঠত্ব আমরা অস্বীকার করিনা । কেননা আল্লাহ আপনাকে তাদের মধ্যে বিশিষ্ট একজন বানিয়েছেন। কিন্তু আমাদের বনু মুত্তালিব ভুক্ত ভাইদের ব্যাপারে কী ? আপনি তাদেরকে দিলেন এবং আমাদেরকে বাদ দিলেন। অথচ আপনার মোকাবিলায় তারা ও আমরা সমান মর্যাদার অধিকারী ।" রসূলুল্লাহ সা. বললেন: ‘বনুল মুত্তালিব জাহেলিয়ত ও ইসলাম, কোনো যুগেই আমার সাথে সম্পর্কছেদ করেনি । আসলে বনুল মুত্তালিব ও বনুহাশেম এক ও অভিন্ন ।' এ সময় তিনি দু'হাতের আঙ্গুলগুলোকে পরস্পরের মধ্যে ঢুকিয়ে দিলেন । তিনি বললেন: তাদের মধ্য থেকে ধনী ও দরিদ্র, নিকটবর্তী ও দূরবর্তী, www.pathagar.com

— পৃষ্ঠা ৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।