ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

গণিমত বা যুদ্ধলন্ধ সম্পদ ৭৭ চব্বিশতম অধ্যায় গনিমত বা যুদ্ধলন্ধ সম্পদ সংজ্ঞা: গনিমত এর আভিধানিক অর্থ হচ্ছে ‘চেষ্টা সাধনার বলে যা অর্জিত হয়।' জনৈক কবি বলেন: ‘পৃথিবীর দিকে দিকে সফর করেছি, অত:পর গনিমত পেয়ে সানন্দে ফিরে এসেছি।' ইসলামি পরিভাষায় গনিমত হলো ‘যুদ্ধের মাধ্যমে ইসলামের শত্রুদের কাছ থেকে প্রাপ্ত সম্পদ ৷' গনিমত মোটামুটি তিন প্রকার: ১. অস্থাবর সম্পদ ২. বন্দী ৩. দখলীকৃত ভূমি। গনিমতকে আনফালও বলা হয়, যা ‘নফল’ এর বহুবচন । অর্থাৎ অতিরিক্ত । এই নামকরণের কারণ হলো, এটা মুসলমানদের অতিরিক্ত সম্পদ ৷ প্রাগইসলামিক জাহেলিয়তের যুগে যখন পরস্পর যুদ্ধে লিপ্ত হতো এবং এক পক্ষ অপর পক্ষের উপর বিজয় লাভ করতো, তখন বিজিত পক্ষের নিকট থেকে গনিমত গ্রহণ করতো এবং তা যোদ্ধাদের মধ্যে বিতরণ করতো । তার মধ্য থেকে একটা বিরাট অংশ গোত্র প্রধানের জন্য নির্দিষ্ট করতো। জনৈক কবি এদিকে ইঙ্গিত করে বলেন: “তোমার জন্য এক চতুর্থাংশ গনিমত, আর তুমি যা যা পছন্দ করো, ও নিজের জন্য বাছাই করো, বণ্টনের আগে যা কিছু যোদ্ধাদের হস্তগত হয় এবং বন্টনের পরে যা কিছু উদবৃত্ত থাকে ।' একমাত্র শেষ নবীর উম্মতের জন্য গনিমত হালাল: আল্লাহ্‌ তায়ালা গনিমত শুধুমাত্র শেষ নবির উম্মতের জন্য হালাল করেছেন। এ সব সম্পদ গ্রহণকে হালাল ঘোষণা করে আল্লাহ্‌ বলেন: ০৮২১639১1৮9 90 62০০৪ ৩9 “অতএব যা তোমরা লাভ করেছ তা বৈধ ও উত্তম মনে করে ভোগ কর ও আল্লাহকে ভয় কর, আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।' (আনফাল, আয়াত ৬৯) সহিহ হাদিসে উল্লেখ রয়েছে, গনিমত একমাত্র মুসলিম উম্মাহর জন্য নির্দিষ্ট । পূর্বতন কোনো নবির উম্মতের জন্য এর কিছুই হালাল ছিলনা । জাবের ইবনে আব্দুল্লাহ্‌ রা. থেকে বুখারি ও মুসলিম বর্ণনা করেন, রসূলুল্লাহ্‌ সা. বলেছেন: “আমাকে এমন পাঁচটা জিনিস দেয়া হয়েছে যা আমার পূর্বের কোনো নবিকে দেয়া হয় নি: ১. শত্রুরা আমার ভয়ে এক মাসের দূরত্ব থেকেই ভীত থাকে এবং এছ্বারা আমাকে সাহায্য করা হয়েছে। ২. মাটিকে আমার জন্য মসজিদ ও পবিত্রতা অর্জনের উপকরণ বানানো হয়েছে । সুতরাং আমার উম্মতের যে কোনো ব্যক্তির নিকট নামাযের সময় উপস্থিত হলে সে যেন (মাটি দিয়ে পবিত্রতা অর্জন করে অর্থাৎ তায়াম্মুম করে মাটির উপরেই) নামায পড়ে নেয় । ৩. আমার জন্য গনিমত হালাল করা হয়েছে । অথচ আমার পূর্বে কারো জন্য এটা হালাল করা হয়নি । 8. আমাকে (কেয়ামতের দিন) সুপারিশ করার অধিকার দেয়া হয়েছে। ৫. আমি (কেয়ামত পর্যন্ত) সমগ্র মানবজাতির নিকট প্রেরিত হয়েছি।' এর কারণ বুখারি ও মুসলিম আবু হুরায়রা রা. থেকে বর্ণনা করেছেন, রসূলুল্লাহ্‌ সা. বলেছেন: “আমাদের পূর্ববর্তী কারো জন্য গনিমত হালাল করা হয়নি। কারণ আল্লাহ্‌ আমাদের দুর্বলতা ও অক্ষমতা দেখেছেন। তাই এটাকে আমাদের জন্য হালাল করে দিয়েছেন।' গনিমতের প্রাপক: রসূলুল্লাহ সা. ও মুশরিকদের মধ্যে সর্বপ্রথম যে সমস্ত সংঘর্ষ ঘটে, তা ছিলো দ্বিতীয় হিজরির ১৭ই রমযান বদর প্রান্তরে । এ সংঘর্ষ রসূল সা. ও মুসলমানদের জন্য বিরাট বিজয় ও অভাবনীয় সাফল্য নিয়ে আসে । আর এবারই মুসলমানরা নবুয়তের পর সর্বপ্রথম বিজয়ের স্বাদ উপভোগ করলো এবং আল্লাহ্‌ তাদের সে শক্রদেরকে তাদের হাতে পরাভূত করলেন, যারা তাদেরকে দীর্ঘ পনেরো বছর ব্যাপী অত্যাচার ও নির্যাতন করে আসছিল, তাদেরকে তাদের ভিটেমাটি ও সহায়সম্পদ থেকে বহিষ্কৃত করেছিল শুধুমাত্র এ কারণে যে, তারা বলেছিল-আল্লাহ্ই আমাদের একমাত্র প্রতিপালক। পরাজিত মোশরেকরা যুদ্ধের ময়দানে প্রচুর ধন-সম্পদ ফেলে পালিয়েছিল এবং মুসলমানরা তা সংগ্রহ www.pathagar.com

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।