ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

৭৬ ফিক্ছুস্‌ সুন্নাহ চুক্তি লংঘনের পরিণতি: কোনো যিন্মী যিম্মা চুক্তি লংঘন করলে সে যুদ্ধবন্দীতে পরিণত হবে। এরপর সে ইসলাম গ্রহণ করলে তাকে হত্যা করা হারাম । কেননা ইসলাম তার পূর্ববর্তী যাবতীয় গুনাহ মোচন করে দেয়। মসজিদে ও মুসলিম এলাকায় অমুসলিমের প্রবেশ: মসজিদুল হারামে, অন্যান্য মসজিদে ও মুসলিম এলাকায় অমুসলিমদের প্রবেশ সম্পর্কে ফকীহদের মধ্যে মতভেদ হয়েছে। কাফেরদের প্রবেশ বিষয়ে মুসলিম দেশ ও আঞ্চলসমূহকে তিন শ্রেণীতে বিভক্ত করা যায়: প্রথম শ্রেণী: হারাম শরীফ । কোনো কাফের, চাই সে যিশ্মী হোক বা আশ্রয়প্রাপ্ত হোক, তার জন্য হারাম শরীফে প্রবেশ বৈধ নয়। কেননা সূরা তাওবার ২৮ নং আয়াতে স্পষ্টভাবেই বলা আছে: 013১5560500.) 501583০2195 gh Ute “হে মুমিনগণ ! মুশরিকরা অপবিত্র; সুতরাং এ বছরের পর তারা যেন মসজিদুল হারামে না আসে ।' ইমাম শাফেয়ি, আহমদ ও মালেক এই মতই ব্যক্ত করেছেন। কাফেরদের এলাকা থেকে যদি কোনো দূত আসে এবং ইমাম মসজিদুল হারামের অভ্যন্তরে থাকেন, তবে এঁ দূতকে মসজিদুল হারামে প্রবেশ করতে দেয়া হবেনা । বরং ইমাম নিজে মসজিদ থেকে বেরিয়ে তার সাথে দেখা করবেন অথবা অন্য কাউকে তার সাথে দেখা করতে ও বার্তা শ্রবণ করতে হারামের বাইরে পাঠাবেন । তবে ইমাম আবু হানিফা ও কুফার ফকিহগণ যিশ্বীদের জন্য হারাম শরীফে প্রবেশ বৈধ বলে রায় দিয়েছেন। কিন্তু তারা সেখানে মুসাফিরের ন্যায় অবস্থান করতে পারবে, স্থায়ীভাবে বসবাস করতে পারবেনা । (ইমাম আবু হানিফার এই মত ইমাম, শাসক বা শাসকের স্থালাভিষিক্তের অনুমতি সাপেক্ষ ৷) এমনকি তাঁর মতে একজন যিম্থীর কাবা শরীফের অভ্যন্তরে প্রবেশও বৈধ । দ্বিতীয় শ্রেণী: আরবের অবশিষ্টাংশ: হেজাযের অবস্থান হচ্ছে: ইয়ামামা, ইয়ামান ও নাজদের মাঝখানে আর মদিনা শরীফ এর অন্তর্তৃক্ত । কারো কারো মতে, মদিনার অর্ধেক তাহামা ও অর্ধেক হেজাযের অন্তর্গত । আবার কেউ কেউ বলেন, সমগ্র মদিনা হেজাযের অন্তর্ভুক্ত । (ইসলামি পরিভাষা অনুসারে এটাই বিশুদ্ধ মত।) কালবির মতে, তাই পাহাড়দ্বয় ও ইরাক অভিমুখী সড়কের মধ্যবর্তী অঞ্চল হচ্ছে হিজায। হারবীর মতে. তাবুকও হেজাযের অন্তর্ভুক্ত । সুতরাং কাফেররা অনুমতি নিয়ে হেজাযে প্রবেশ করতে পারে । তবে সেখানে তিন দিনের বেশি থাকতে পারবেনা । ইমাম আবু হানিফার মতে, এখানে তাদের স্থায়ী বসবাসেও বাধা নেই। অধিকাংশ আলিমের প্রমাণ হলো, ইবনে উমর রা. থেকে বর্ণিত মুসলিমের এই হাদিস: “রসূলুল্লাহ সা. বলেছেন: আরব উপদ্বীপ থেকে আমি ইহুদি ও ধ্রিস্টানদেরকে বহিষ্কার করবোই। সেখানে আমি মুসলমান ব্যতীত আর কাউকে থাকতে দেবনা । ‘হযরত আবু বকর এ আদেশ পালন করার সময় পাননি। কিন্তু উমর রা. তাঁর খিলাফতকালে তাদেরকে নির্বাসিত করেছেন এবং ব্যবসায়ী হিসাবে আগতদেরকে তিন দিন অবস্থানের অনুমতি দিয়েছেন। ইবনে শিহাব থেকে বর্ণিত, রসূলুল্লাহ্‌ সা. বলেছেন: আরব উপদ্থীপে দুটি ধর্ম একত্রে অবস্থান করবে না ।' -(মুয়াত্তা ইমাম মালেক)। মুসলিম শরীফে জাবির রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন: “শয়তানের আশা নেই যে, নামাষীরা আরব উপদ্বীপে আর কখনো তার কথামত চলবে, তবে সে তাদের মধ্যে কলহ-কোন্দল সৃষ্টির ব্যাপারে হতাশ হয়নি।' সাইদ ইবনে আব্দুল আযীয বলেছেন: “আরব উপদ্বীপের সীমানা উপত্যকা থেকে ইয়ামানের শেষ সীমা, ইরাকের সীমান্ত ও সমুদ্র পর্যস্ত।' অন্যান্যদের মতে, আরব উপস্থীপের সীমা এডেনের শেষ সীমা থেকে ইরাকের গ্রামাঞ্জল পর্যন্ত দৈর্ঘে এবং জেদ্দা ও তার সন্নিহিত এলাকা থেকে সমুদ্র তীর ও সিরিয়া পর্যন্ত গ্রস্থে। তৃতীয় শ্রেণী: প্রথম ও দ্বিতীয় শ্রেণী বাদে অবশিষ্ট সমগ্র মুসলিম বিশ্ব । এ সব দেশে ও আঞ্চলে চুক্তি, নিরাপত্তামূলক আশ্রয় ও বিশ্বাচুক্তি সহকারে কাফেরদের বসবাসের অনুমতি রয়েছে। তবে ইমাম শাফেয়ির মতে তারা কোনো মুসলমানের অনুমতি ব্যতীত মসজিদে প্রবেশ করতে পারবেনা । ইমাম আবু হানিফা বলেছেন: বিনা অনুমতিতেও প্রবেশ করতে পারবে । ইমাম আহমদ ও-মালেক বলেন: অনুমতিসহ বা অনুমতি ব্যতীত কোনোভাবেই কাফেররা মসজিদে প্রবেশ করতে পারবেনা । www.pathagar.com

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।