ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

জিযিয়া ৭৫ চুক্তি বাস্তবায়নে যত্নবান ছিলেন। খলিফা হারুনুর রশীদ এ চুক্তি লংঘনের ইচ্ছা করলে ইমাম আবু হানিফার শিষ্য ইমাম মুহাম্মদ ইবনুল হাসান তাকে নিষেধ করেন। চুক্তিটি ছিলো নিম্নরূপ: 'নাজরান ও তার সন্নিহিত এলাকার জন্য আল্লাহর পক্ষ থেকে আশ্রয় ও আল্লাহ্‌র রসূল মুহাম্মদ সা. এর পক্ষ থেকে যিম্মা (নিরাপত্তা) চুক্তি ঘোষিত হলো । এ চুক্তি উক্ত এলাকার অধিবাসীদের অধীনস্থদের উপরও কার্যকর হবে, চাই তারা সংখ্যায় বেশি হোক বা কম হোক। তাদের কোনো বিশপকে বিশপগিরি থেকে, কোনো সন্যাসীকে তার সন্যাস থেকে এবং কোনো পুরোহিতকে তার পৌরহিত্য থেকে অপসারণ করা হবেনা । কাউকে দুর্বল গণ্য করা হবেনা কিংবা কারো উপর জাহেলিয়াত যুগের কোনো রক্তপণ চাপানো হবেনা । কারো কোনো ক্ষতি করা হবেনা এবং কারো উপর কোনো দু:সাধ্য কাজ চাপানো হবেনা । কোনো সৈন্যবাহিনী তাদের ভূখন্ড মাড়াবেনা। কেউ কোনো প্রাপ্য দাবি করলে সুবিচার সহকারে তার নিষ্পত্তি করা হবে । কেউ অত্যাচারীও হবেনা, কেউ অত্যাচারিতও হবেনা । তাদের কেউ ভবিষ্যতে সুদ খেলে সে আমার নিরাপত্তা থেকে বঞ্চিত হবে। ইবনুল কাইয়েম বলেছেন: এ দ্বারা জানা যায়, নতুন কোনো রীতি চালু করা বা সুদ খাওয়া চলবেনা মর্মে শর্ত আরোপিত থাকলে সুদ খাওয়া ও নতুন রীতি চালু করা দ্বারা যিন্মা চুক্তি ভেংগে যাবে। তাদের একজনকে অন্যের যুলুমের দায়ে দোষী সাব্যস্ত করা হবে না। এই চুক্তিপত্রে যা কিছু লিপিবদ্ধ আছে তার ভিত্তিতে চিরস্থায়ীভাবে আল্লাহর পক্ষ থেকে আশ্রয় ও আল্লাহ্র নিরক্ষর নবি ও রসূল মুহাম্মদ সা. এর পক্ষ থেকে নিরাপত্তা ঘোষিত হলো, যতোদিন না আল্লাহ্‌ তার বিধিব্যবস্থা নিয়ে আসেন।' সুতরাং কোনো গোব্রপতি যদি এ চুক্তিকে নিজের স্বার্থে ব্যবহার করতে চায় এবং জনগণের উপর যুলুম করে, তবে তা প্রতিহত করতে হবে। ইমাম সারাথুসী তাঁর গ্রন্থ ‘আলমাবসুতে' বলেছেন: 'যিম্থা চুক্তিবদ্ধ কোনো শাসক যদি চায় যে, তাকে তার রাজত্বে যেমন খুশি তেমন শাসন চালাতে দেয়া হোক, যথা হত্যা, শূলে চড়ানো ইত্যাদি, যা মুসলিম শাসনাধীন দেশে করা অবৈধ, তবে সেটা তাকে করতে দেয়া যাবেনা । কেননা কোনো যুলুম প্রতিহত করা যেখানে সম্ভব, সেখানে যুলুম চলতে দেয়া হারাম । তাছাড়া পারস্পরিক লেনদেনের ক্ষেত্রে ইসলামি বিধান মেনে চলা যিশ্বীদের জন্য বাধ্যতামূলক । তাই যিম্থা চুক্তির দাবির বিপরীত কিছু করার শর্ত আরোপ করলে তা বাতিল হবে। আর এর ভিত্তিতে তার সাথে সন্ধি ও যিশ্বী চুক্তি করা হলে তাতে ইসলাম বিরোধী যে সব শর্ত থাকবে তা বাতিল গণ্য হবে। কেননা রসূলুল্লাহ্‌ সা. বলেছেন: ‘আল্লাহ্র কিতাবের পরিপন্থী যে কোনো শর্ত বাতিল হবে ।' যিশ্া চুক্তি কখন বাতিল হয়: জিযিয়া দেয়া বন্ধ করলে, মুসলিম শাসকের চালু করা আইন বা সিদ্ধান্ত মানতে অস্বীকার করলে, কোনো মুসলমানের উপর অন্যায়ভাবে আক্রমণ চালিয়ে হত্যা করলে, মুসলমানকে তার ধর্ম পালনে বাধা দান বা ধর্মান্তরিত করলে, কোনো মুসলমান নারীর সাথে ব্যভিচার করলে, তাকে বিয়ে করে সহবাস করলে, সমকাম করলে, ডাকাতি, রাহাজানি, ছিনতাই ও. অপহরণ করলে, গোয়েন্দাগিরি করলে বা কাউকে গোয়েন্দাগিরি করতে সাহায্য করলে ও প্রশ্রয় দিলে । কিংবা আল্লাহ্‌, তাঁর রসূল,.তাঁর কিতাব বা তার দীনের বিরুদ্ধে অশোভন উক্তি করলে যিম্মা চুক্তি বাতিল হয়ে যাবে । কেননা এ সব কর্মকাণ্ড দ্বারা মুসলমানদের শারীরিক, মানসিক, আর্থিক, নৈতিক, ধর্মীয় ও সন্ত্রমগত অপূরণীয় ক্ষতি সাধিত হয়। একবার ইবনে উমর রা. কে জানানো হলো যে, (যিম্মা চুক্তির অধীন আশ্রিত) জনৈক সন্নাসী রসূলুল্লাহ সা. কে গালাগাল করে । তিনি বললেন: আমি শুনলে তাকে হত্যা করতাম । কেননা আমরা তাকে এ বিষয়ে নিরাপত্তা দান করিনি ৷’ অনুরূপ কোনো যিশ্বী দারুল হারবে (মুসলমানদের সাথে যুদ্ধরত বা বৈরী ঘোষিত অমুসলিম এলাকায়) আশ্রয় নিলেও যিম্মা চুক্তি বাতিল হয়ে যাবে। তবে কোনো প্রকাশ্য পাপ কাজ করলে বা কোনো মুসলমানের বিরুদ্ধে অপবাদ বা কুৎসা রটালে যিস্বা চুক্তি বাতিল হবেনা । আর যখন কোনো যিশ্বীর যিশ্মা চুক্তি বাতিল হবে, তখন তার পরিবারভুক্ত মহিলা ও সন্তানদের যিশ্বা চুক্তি বাতিল হবেনা । কোনো চুক্তি লংঘনের কাজটা তার একার দ্বারা সংঘটিত হয়েছে । তাই তার পরিণতিও তার একার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। www.pathagar.com

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।