ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

৭৪ ফিক্ছুস্‌ সুন্নাহ পরিমাণ বাড়িয়ে স্বর্ণের মালেকদের উপর বছরে বার দিনার এবং রৌপ্যের মালেকদের উপর বছরে চল্লিশ দিরহাম ধার্য করেন। কেননা রসূলুল্লাহ্‌ সা. ইয়ামানবাসীর দারিদ্র্য সম্পর্কে এবং উমর রা. সিরিয়াবাসীর প্রাচুর্য ও সামর্থ্য সম্পর্কে অবহিত ছিলেন । ইমাম বুখারি বর্ণনা করেন, মুজাহিদকে জিজ্ঞাসা করা হয়েছিল: সিরিয়াবাসীর এমন কী বৈশিষ্ট্য যে, তাদের উপর চার দিনার আর ইয়ামানবাসীর উপর এক দিনার ধার্য করা হলো? মুজাহিদ জবাব দিলেন: এটা করা হয়েছিল প্রাচুর্য দেখা দেয়ার আগে । ইমাম আবু হানিফা ও ইমাম আহমদও এই মতের অনুসারী । আহমদ বলেন: ধীনর উপর আটচন্লিশ দিরহাম, মধ্যবিত্তের উপর চব্বিশ দিরহাম এবং দরিদ্রের উপর বারো দিরহাম নির্ধারিত। সুতরাং সিরিয়া ও ইয়ামানের উপর ধার্যকৃত জিযিয়া সবেচ্চি ও সর্বনিম্ন । ইমাম শাফেয়ি ও এক বর্ণনা অনুযায়ী আহমদের মত হলো. এক দিনার শুধু সর্বনিম জিযিয়া। সর্বোচ্চ জিযিয়ার কোনো নির্দিষ্ট পরিমাণ নেই। ওটা শাসকদের ইজতিহাদের উপর নির্ভরশীল । ইমাম মালেক এবং অপর এক বর্ণনা অনুযায়ী ইমাম আহমদও বলেন এবং এই মতটিই অগ্রগণ্য যে, সর্বোচ্চ ও সর্বনিম্ন জিযিয়ার কোনো নির্দিষ্ট পরিমাণ নেই। এটা শাসকদের ইজতিহাদ ও বিচার-বিবেচনার উপর নির্ভরশীল । তারা প্রত্যেক মানুষের অবস্থা অনুযায়ী জিযিয়া ধার্য করবেন। কারো উপর তার সামর্থ্যের অতিরিক্ত জিযিয়া ধার্য করা হবেনা । অতিরিক্ত জিষিয়া: যিশ্বীদের উপর এ মর্মে শর্ত আরোপ করা জায়েয আছে যে, কোনো মুসলমান তাদের এলাকা অতিক্রম করলে তার আতিথেয়তার জন্য উমর রা. যিশ্মীদের উপর একদিন ও এক রাতের আতিথেয়তা, পুল-ব্রীজ মেরামত এবং তাদের এলাকায় কোনো মুসলমান নিহত হলে তার দিয়াত দেয়ার বাধ্যবাধকতা আরোপ করেন । আসলাম বর্ণনা করেন: সিরিয়ার একদল যিশ্বী উমর রা. এর কাছে এসে অভিযোগ করলো যে, মুসলমানরা আমাদের এলাকা অতিক্রম করার সময় তাদের আতিথেয়তায় ছাগল ও মুরগী যবাই করতে আমাদেরকে বাধ্য করে । উমর রা. বললেন: “তোমরা যা খাও তাই তাদেরকে খাওয়াবে, এর বেশি কিছু নয়৷’ | আহলে কিতাবের জন্য কষ্টকর হয় এমন কিছু নেয়া অবৈধ: রসূলুল্লাহ সা. আহ্‌লে কিতাবের প্রতি কোমল আচরণ ও নমনীয়তা প্রদর্শন করার আদেশ দিয়েছেন এবং তাদের সাধ্যের অতীত কোনো কিছু তাদের উপর চাপাতে নিষেধ করেছেন। ইবনে উমর রা. থেকে বর্ণিত রসূলুল্লাহ সা. এর মুখনি:সৃত সর্বশেষ বাক্য ছিলো: ‘তোমরা যিশ্মীদের প্রতি আমার প্রতিশ্রুতি পালন করো ।' রসূলুল্লাহ সা. আরো বলেছেন: “চুক্তিবদ্ধ অমুসলিম নাগরিকের উপর কেউ যুলুম করলে কিংবা তার উপর তার সাধ্যের অতিরিক্ত কিছু চাপালে আমিই তার বিরুদ্ধে (কেয়ামতের দিন) বিচার প্রার্থী হবো ।' ইবনে আব্বাস রা. বর্ণনা করেন:যিশ্ীদের সম্পদ থেকে কেবল উদ্ৃত্তাংশই গ্রহণ করা যেতে পারে।' ইসলাম গ্রহণ করলে জিযিয়া রহিত: যে যিশ্মী ইসলাম গ্রহণ করবে তাকে আর জিযিয়া দিতে হবেনা । কেননা ইবনে আব্বাস বর্ণনা করেন: কোনো মুসলমানের উপর জিযিয়া নেই-(আহমদ আবু দাউদ)। আবু উবায়দা বর্ণনা করেন: জনৈক ইহুদি ইসলাম গ্রহণ করার পরও তার কাছে জিযিয়া দাবি করা হলো। তাকে বলা হলো: তুমি তো (জিযিয়া থেকে) নিষ্কৃতি পাওয়ার জন্যই ইসলাম গ্রহণ করেছ। সে বললো: ইসলামে নিষ্কৃতি লাভের অবকাশ আছে। পরে বিষয়টি উমর রা. এর নিকট উত্থাপিত হলে তিনি বললেন: ইসলামে নিষ্কৃতি লাভের অবকাশ আছে। অত:পর তিনি লিখে দিলেন: এঁ ব্যক্তির কাছ থেকে জিযিয়া নেয়া যাবেনা । মুসলমানদের সাথে একত্রে অথবা স্বতস্ত্রভাবে বসবাসকারী উভয়ের সাথে যিম্বার চুক্তি বৈধ: মুসলমানদের সাথে একত্রে ও মুসলিম শাসনের অধীনে বসবাসকারীর সাথে যেমন এ চুক্তি জায়েয আছে, তেমনি মুসলমানদের সাহচর্য থেকে দূরে স্বতন্ত্রভাবে বসবাসকারীর সাথেও জায়েয আছে। রসূলুল্লাহ সা. নাজরানের খ্রিষ্টানদের সাথে চুক্তি করেছিলেন। অথচ তখন তারা তাদের নিজস্ব আবাসভূমিতে বসবাস করছিল। তাদের সাথে কোনো মুসলমান ছিলনা । এ চুক্তিতে লিপিবদ্ধ ছিলো: তাদের জানমাল ও সন্ত্রম রক্ষা, তাদের ধর্মীয় স্বাধীনতা ও ব্যক্তি স্বাধীনতা রক্ষা, তাদের মধ্যে সুবিচার প্রতিষ্ঠা এবং তাদের প্রতি কেউ যুলুম করলে তার সুবিচারের প্রতিশ্রুতি । পরবতীকালের খলিফাগণ এ www.pathagar.com

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।