ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

জিযিয়া ৭৩ তিনি আরবের খ্রিষ্টানদের নিকট থেকে জিযিয়া গ্রহণ করেছেন। অগ্নি উপাসকদের কাছ থেকেও নিয়েছেন। তখন যদি কোনো পৌত্তলিক অবশিষ্ট থাকতো ও জিযিয়া দিতে চাইতো তবে তিনি তা তার কাছ থেকেও নিতেন, যেমন অন্যান্য মূর্তিপুজারী, অগ্নি উপাসক ও খ্রিষ্টানদের কাছ থেকে নিয়েছেন। এক কাফেরের কুফরির সাথে অন্য কাফেরের কুফরির কোনো পার্থক্য নেই এবং এক সম্প্রদায়ের কৃফরিকে আর এক সম্প্রদায়ের কুফরির চেয়ে নিকৃষ্টতর করে দেখানোতেও কোনো লাভ-ক্ষতি নেই। পৌত্তলিকদের কুফরি অগ্নি উপাসকদের কুফরির চেয়ে খারাপ এ কথা বলারও যুক্তিপ্রমাণ নেই। মূর্তি ও আগুনের পৃজারীদের মধ্যে আবার কিসের পার্থক্য ? বরঞ্চ অগ্নি উপাসকের কুফরি জঘন্যতর । পৌত্তলিকরা তো এক আল্লাহ্‌কেই প্রধান রব মনে করতো এবং আল্লাহকে ছাড়া আর কাউকে সৃষ্টিকর্তা মনে করতোনা। তারা বলতো: তারা তাদের দেব-দেবীর পূজা এজন্যই করে, যেনো তারা তাদেরকে আল্লাহ্র নিকট পৌছিয়ে দেয়। তারা অগ্নি উপাসকদের মতো বিশ্বের দু'জন ত্রষ্টায় বিশ্বাস করতোনা । একজনকে মংগলের এবং অপরজনকে অমংগলের স্রষ্টা মনে করতোনা ৷ পৌত্তলিকরা কখনো অগ্নি উপাসকদের মতো আপন মা, বোন ও মেয়েকে বিয়ে করা বৈধ মনে করেনি । তারা ইবরাহীম আ. এর ধর্মের অবশিষ্টাংশে বিশ্বাস করতো । অথচ অগ্নি উপাসকরা আদৌ কোনো কিতাবের অনুসারী ছিলনা । তারা কোনো নবীর ধর্মের অনুসারীও ছিলনা । আকিদা- বিশ্বাসেও না, আইন-কানুন ও নিয়ম-নীতিতেও না। এই রটনার কোনো ভিত্তি নেই। তাদের কিতাব ছিলো এবং শরিয়তও ছিলো, কিন্তু তাদের এক রাজা নিজ কন্যাকে ধর্ষণ করায় উভয়টি তাদের নিকট থেকে ছিনিয়ে নেয়া হয়েছে। আর যদি বা সত্য বলে মেনে নেয়া হয়, তথাপি এ দ্বারা তারা আহলে কিতাব প্রমাণিত হয় না। কেননা তাদের কিতাব তুলে নেয়া হয়েছে এবং তাদের শরিয়ত বাতিল হয়েছে। তাই দুটোর কোনোটাই আর অবশিষ্ট নেই। পক্ষান্তরে এ কথা সুবিদিত যে, আরবরা ইবরাহীম আ. এর ধর্মের উপর. বহাল ছিল। (যদিও বিকৃত অবস্থায়) ইবরাহীম আ. এর কিতাবও ছিল, শরীয়তও ছিল । অগ্নি উপাসকদের কোনো নবি, ধর্ম ও কিতাব ছিলো-এ কথা যদি সত্যও হয় তবে তারা সেগুলোকে যতোথানি বিকৃত করেছে আরবের পৌন্তলিকরা ইবরাহীম আ. এর ধর্মকে অতোখানিও বিকৃত করেনি। অগ্নি উপাসকদের মধ্যে নবিদের আনীত শরিয়তের কোনো উপাদানই পাওয়া যায়না । অথচ আরবদের মধ্যে ছিটেফৌটা হলেও পাওয়া যেতো। সুতরাং পৃথিবীর নিকৃষ্টতম ধর্মের অনুসারী অগ্নি উপাসকদেরকে কোনোভাবেই আরবের মুশরিকদের চেয়ে উত্তম মনে করার কোনোই কারণ নেই।' জিযিয়া গ্রহণের শর্তাবলী: জিযিয়া গ্রহণে স্বাধীনতা, ন্যায়বিচার ও দয়া-দাক্ষিণ্য প্রদর্শন করা চাই। এ জন্য যাদের কাছ থেকে জিযিয়া নেয়া হবে তাদের মধ্যে নিন্োক্ত শর্তাবলী অবশ্য পালনীয়: ১. জিযিয়া দাতার পুরুষ হওয়া। ২. জিযিয়া দাতার পূর্ণ বয়স্ক ও সুস্থমস্তিক হওয়া । ৩. জিযিয়া দাতার স্বাধীন মানুষ হওয়া । কেননা সূরা তাওবার ২৯ আয়াত, যা জিযিয়ার আয়াত নামে পরিচিত, তাতে “স্বহস্তে জিষিয়া দান’ এর যে উল্লেখ রয়েছে, তা দ্বারা শারীরিক ও আর্থিক সামর্থ বুঝায় । তাই কোনো মহিলা, শিশু, ক্রীতদাস ও পাগলের জিযিয়া দেয়া লাগবেনা । অনুরূপ, যে দরিদ্র ব্যক্তিকে দান-সদকা দেয়া হয়, যার অর্থোপার্জনের ক্ষমতা নেই, অন্ধ ও অচল এবং উপাসনালয়ের যোগী-সন্নযাসী প্রভৃতির জিযিয়া দিতে হবেনা । তবে ধনাঢ্য হলে দিতে হবে। ইমাম মালেক রা. বলেন: আহলে কিতাবের শিশু ও মহিলাদের জিযিয়া দিতে হবেনা । কেবল প্রাপ্ত বয়স্ক পুরুষদের জিযিয়া দিতে হবে । আসলাম বর্ণনা করেন, উমর রা. সেনাপতিদের কাছে লিখে পাঠান: “প্রাপ্ত বয়ন্ক পুরুষ ব্যতীত আর কারো উপর জিযিয়া আরোপ করোনা ।'আর পাগল অপ্রাপ্তবয়স্ক শিশুর পর্যায়ভূক্ত। জিযিয়ার পরিমাণ: আবু দাউদ, তিরমিযি. নাসায়ি ও ইবনে মাজায় মুয়ায রা. থেকে বর্ণিত: রসূলুল্লাহ সা. যখন তাকে ইয়ামান প্রেরণ করেন তখন প্রত্যেক প্রাপ্ত বয়স্ক পুরুষের নিকট থেকে এক দিনার অথবা সমমূল্যের “মায়াফিরা" নামক ইয়ামানী বস্ত্র আদায় করার আদেশ দেন। পরবর্তীকালে উমর রা. এর www.pathagar.com

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।