৭২ ফিক্হুস্ সুন্নাহ তেইশতম অধ্যায় জিযিয়া সংজ্ঞা: জিষিয়া হচ্ছে সে কর, যা মুসলিমদের নিকট থেকে নিরাপত্তামূলক আশ্রয় ও প্রতিশ্রুতি প্রাপ্ত আহলে কিতাব সম্প্রদায়ভুক্ত ব্যক্তির উপর ধার্য করা হয়। জিষিয়া শরিয়ত সন্মত হওয়ার প্রমাণ: জিযিয়া প্রবর্তন ও প্রচলনের উৎস সূরা তাওবার ২৯ আয়াত: Sm ০১০১৪422221 9০০2 258118/5408 ৮০১ ০০155 ০০১১১০০952০ 124 ০ AHN ০ cs “যাদের প্রতি কিতাব নাযিল হয়েছে তাদের মধ্যে যারা আল্লাহ্ ও পরকালের প্রতি ঈমান আনেনা এবং আল্লাহ্ ও তাঁর রসূল যা নিষিদ্ধ করেছেন তা নিষিদ্ধ করেনা এবং সত্য দীন অনুসরণ করেনা, তাদের সাথে যুদ্ধ করো, যে পর্যন্ত না তারা নত হয়ে স্বহস্তে জিযিয়া দেয় ।' ইমাম বুখারি ও তিরমিযি আব্দুর রহমান ইবনে আওফ থেকে বর্ণনা করেন: রসূলুল্লাহ সা. হিজরের (আরব উপদ্বীপের একটি শহর) অগ্নি উপাসকদের নিকট থেকে জিযিয়া গ্রহণ করেছিলেন তিরমিযি আরো বর্ণনা করেন: তিনি বাহরাইনের অগ্নি উপাসকদের নিকট থেকেও জিযিয়া আদায় করেছেন । আর উমর রা. পারস্য থেকে এবং উসমান রা. পারস্যবাসী অথবা বারবার জাতির কাছ থেকে জিযিয়া আদায় করেন। শ্রিয়তে জিযিয়া প্রবর্তনের যৌক্তিকতা?” মুসলমানদের উপর যাকাত ফরয করার পাশাপাশি ইসলাম যিশ্বীদের উপর জিযিয়া ধার্য করেছে, যাতে উভয় পক্ষ সমান হয়ে যায়। কেননা মুসলমানগণ ও যিশ্বীরা একই পতাকার নীচে একই দেশের নাগরিক হিসাবে বসবাস করে থাকে । তারা একই হারে সকল অধিকার ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করে । এ জন্যই আল্লাহ্ যিশ্মীদের উপর মুসলমানদেরকে জিযিয়া প্রদান অপরিহার্য কর্তব্যরূপে ধার্য করেছেন তাদের জানমাল ও সন্ত্রমের নিরাপত্তা নিশ্চিত করা ও যে মুসলিম দেশে তারা বসবাস করছে তাতে তাদের সুরক্ষার ব্যবস্থা করার বিনিময়ে । আর এ কারণেই জিযিয়া দেয়ার পর তাদেরকে রক্ষা করা এবং কেউ তাদেরকে উত্যক্ত করতে ও কষ্ট দিতে চাইলে তা প্রতিহত করা মুসলমানদের অপরিহার্য কর্তব্য হয়ে দীড়ায়। l জিযিয়া কাদের কাছ থেকে নেয়া হবে: সকল অমুসলিম সম্প্রদায়ের, কাছ থেকেই জিযিয়া নেয়া হবে, চাই সে আহলে কিতাব (ইহুদি ও খ্রিষ্টান) অগ্নি উপাসক বা অন্য কোনো সম্প্রদায়ভূক্ত হোক এবং চাই সে আরব হোক বা অনারব হোক। এটা ইমাম মালেক, আওয়ায়ি ও সিরীয় ফকীহদের মত । ইমাম শাফেয়ি বলেছেন: আহলে কিতাব ও অগ্নি উপাসকদের নিকট থেকে জিযিয়া আদায় করা হবে, চাই তারা আরব হোক বা অনারব হোক । কিন্তু মূর্তিপূজারীদের নিকট থেকে আদৌ জিযিয়া নেয়া হবেনা। ইমাম আবু হানিফা বলেছেন: আরব অমুসলিমদের কাছ থেকে কোনো জিষিয়া গ্রহণ করা হবেনা, তাদেরকে হয় ইসলাম গ্রহণ করতে হবে, নতুবা যুদ্ধের সন্মুখীন হতে হবে । তবে আহলে কিতাবের নিকট থেকে জিযিয়া গ্রহণের বিষয়টি কুরআন থেকে এবং অগ্নি উপাসক ও অন্য অসুসলিমের নিকট থেকে জিযিয়া গ্রহণের বিষয়টি সুন্নাহ থেকে প্রমাণিত । ইবনুল কাইয়েমের অভিমত: আল্লামা ইবনুল কাইয়েম বলেন: “যেহেতু অগ্নি উপাসকরা এমন একটা মুশরিক সম্প্রদায়, যাদের কোনো কিতাব নেই, তাই তাদের নিকট থেকে জিষিয়া গ্রহণ করা দ্বারা অন্য সকল মুশরিক সম্প্রদায়ের নিকট থেকেও জিযিয়া গ্রহণের বৈধতা প্রমাণিত হয়। রসূলুল্লাহ্ সা. যে আরবের পৌত্তলিকদের নিকট থেকে জিযিয়া গ্রহণ করেননি, তার কারণ হলো, তারা জিযিয়ার আয়াত নাযিল হওয়ার পূর্বেই ইসলাম গ্রহণ করেছিল । জিযিয়ার আয়াত নাযিল হয়েছে তাবুক অভিযানের পূর্বে । যখন রসূলুল্লাহ সা. আরবদের সাথে যুদ্ধের পর্ব সমাপ্ত করেছেন এবং তাদের সকলের ইসলাম গ্রহণের ব্যাপারে নিশ্চিত হয়েছেন। একই কারণে তিনি তার সাথে ইতিপূর্বে যুদ্ধে লিপ্ত হওয়া ইহুদিদের কাছ থেকেও জিযিয়া গ্রহণ করেননি । কেননা এ আয়াত তখনো নাযিল হয়নি। আয়াতটি নাযিল হওয়ার পর www.pathagar.com
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।