৭০ ফিক্হুস্ সুন্নাহ রসূল সা. ও মুসলমানরা এ বছর মদিনায় ফিরে যাবে, পরবর্তী বছর উমরা পালন করতে মক্কায় আসবে, তখন তারা নিজেদের সাথে তরবারি ও তার খাপ ছাড়া আর কিছু বহন করে নিতে পারবেনা, মন্কাবাসীদের কেউ তাদের সাথে মদিনায় যেতে চাইলে তাকে নিতে পারবেনা, তবে তাদের সাথে আগমনকারীদের কেউ মক্কায় থেকে যেতে চাইলে তাকে থাকতে বাধা দিতে পারবেনা ও সাথে করে মদিনায় নিয়ে যেতে পারবেনা এবং তখন তারা মক্কায় তিনদিনের বেশি থাকতে পারবেনা । সন্ধি চুক্তিতে দশ বছরের জন্য যুদ্ধবিরতি, অনাক্রমণ ও উভয়পক্ষের লোকজনের পরস্পর থেকে পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল । চুক্তি সম্পাদনের সময় রসূল সা. আলি রা. কে.বললেন: আমাদের দু'পক্ষের মধ্যকার শর্তাবলী লেখো এবং শুরুতে লেখো: বিসমিল্লাহির রাহমানির রাহীম। অন্য বর্ণনা মতে, কাফেররা বললো: আমরা বিসমিল্লাহির রাহমানির রাহীম জানি না। আমরা যা জানি সেটা লেখো: “বিসমিকা আল্লাহুম্মা এরপর রসূলুল্লাহ্ বললেন: লেখো, “এ হচ্ছে আল্লাহ্র রসূল মুহাম্মদের স্থিরকৃত চুক্তি ।' সংগে সংগে মোশরেকরা বললো: আমরা যদি তোমাকে আল্লাহ্র রসূল বলে মনে করতাম তবে তো তোমার অনুসরণই করতাম । বরঞ্চ লেখো:“আব্দুল্সাহ্র পুত্র মুহাম্মদ ।' তৎক্ষণাত রসূলুল্লাহ সা. আলিকে আল্লাহ্র রসূল’ শব্দটি মুছে ফেলার আদেশ দিলেন ।' আলি রা. বললেন: “আল্লাহ্র কসম, এটা আমি মুছে ফেলতে পারবোনা ।' রসূলুল্লাহ সা. বললেন: শব্দটি কোথায় আমাকে দেখাও । আলি রা. দেখানোর পর রসূলুল্লাহ্ সা. তা মুছে ফেললেন এবং আলি রা. লিখলেন: “আব্দুল্লাহর ছেলে ।' . পরের বছর রসূলুল্লাহ সা. মক্কায় তিন দিন অবস্থান করলেন। তৃতীয় দিন মোশরেকরা আলি রা. কে বললো: ‘আজ তোমাদের নেতার শর্ত অনুযায়ী শেষ দিন। তাকে আজ মক্কা থেকে বেরিয়ে যেতে বলো।' আলি রা. রসূলুল্লাহ সা. কে বিষয়টি জানালে রসূল সা. বললেন: ঠিক আছে। অত:পর বেরিয়ে গেলেন। মিসওয়ার ইবনে মাখরামা রা. বর্ণনা করেন: দুপক্ষ এ মর্মে সন্ধিচুক্তি সম্পাদন করে যে, দশ বছর পর্যন্ত উভয় পক্ষ কোনো যুদ্ধ করবেনা । সকল মানুষ নিরাপদে বসবাস করবে, (উভয় পক্ষের মধ্যে কোনো চুরি, ডাকাতি হবেনা, খেয়ানত হবেনা, এমনকি অতীত নিয়ে কোনো কথাও হবেনা, সকলের মন থাকবে পরিষ্কার এবং পরিপূর্ণ শান্তি ও নিরাপত্তা বিরাজ করবে ।) (বুখারি, মুসলিম ও আবু দাউদ)। দ্বিতীয় অবস্থা: নিষিদ্ধ মাসসমূহের উপস্থিতি । এ সব মাসে যুদ্ধের সূচনা করা হারাম । মাসগুলো হলো: যিলকদ, যিলহজ্জ, মুহাররম ও রজব । তবে শক্ররা যুদ্ধের সূচনা করলে আক্রমণ প্রতিরোধের জন্য মুসলমানদের যুদ্ধ করা শুধু বৈধই নয়, ওয়াজিব । অনুরূপ যুদ্ধ চলা অবস্থায় এ মাসগুলো এসে পড়লে এবং শত্রুরা যুদ্ধ বন্ধ করতে রাজি না হলে যুদ্ধ চালিয়ে যাওয়া বৈধ। আল্লাহ্ বলেন: চা এ ০০০০ ৮৮৭ 35 সিএ সপ 25028 85 দি ০৮৫০৫ ০৪১76594580 iON এ “আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টির দিন থেকেই আল্লাহ্র বিধানে আল্লাহ্র নিকট গণনায় মাস বারটি, তন্মধ্যে চারটি নিষিদ্ধ, এটাই প্রতিষ্ঠিত বিধান । সুতরাং এ মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি যুলুম করোনা ।' (সূরা তাওবা, আয়াত ৩৬)। | বিদায়ী ভাষণে রসূলুল্লাহ সা. বলেন: ‘হে মানবমন্ডলী, মাসকে পিছিয়ে দেয়া কেবল কুফ্রি বৃদ্ধি করা, যা দ্বারা কাফেরগণকে বিভ্রান্ত করা হয়। তারা ওটাকে কোনো বছর বৈধ করে এবং কোনো বছর অবৈধ করে, যাতে তারা আল্লাহু যেগুলোকে নিষিদ্ধ করেছেন সেগুলোর গণনা পূর্ণ করতে পারে । আল্লাহ্ যেদিন আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, সেদিনের আকৃতিতেই কাল ঘূর্ণায়মান । আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টির দিন থেকেই আল্লাহ্র নিকট গণনায় মাস বারটি, তন্মধ্যে চারটি নিষিদ্ধ মাস, তিনটি মাস ক্রমাগত এবং একটা আলাদা: যিলকদ, যিলহজ্জ, মুহাররম ও রজব । রজবের অবস্থান জুমাদা ও শাবানের মাঝখানে । শুনে রাখো. আমি কিন্তু পৌছিয়ে দিয়েছি। হে আল্লাহ্, তুমি সাক্ষী থাকো ।" কোনো কোনো বর্ণনায় এটাকে রহিত বলা হয়েছে। কিন্তু এ বর্ণনা দুর্বল । কেননা তাতে রহিত হওয়ার কোনো প্রমাণ নেই। www.pathagar.com
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।