ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

যুদ্ধ ও সন্ধি ৬৯ শত্রুর উপর নৈশ হামলা: আত্মরক্ষার যুদ্ধে অনিবার্য প্রয়োজনে শত্রুর উপর নৈশকালীন আক্রমণ চালানো জায়েয আছে। ইমাম তিরমিষি বলেন: একদল আলেম নৈশ আক্রমণকে বৈধ ও অপর দল মাকরূহ আখ্যায়িত করেছেন। ইমাম আহমদ ও ইসহাক বলেন: এটা বৈধ । মোশরেকদের ঘরবাড়িতে রাতের বেলা আক্রমণ চালানো এবং তাদের সাথে তাদের নারী ও শিশুদেরকেও হতাহত করা সম্পর্কে রসুলুল্লাহ সা. কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন: “এ সব নারী এবং শিশুও মোশরেকদেরই অন্তর্ভুক্ত ৷' (বুখারি ও মুসলিম)। ইমাম শাফেয়ি বলেন: মোশরেকদের নারী ও শিশুদের হত্যায় নিষেধাজ্ঞা কেবল তখনই কার্যকর হবে, যখন তাদেরকে চেনা যায় এবং পৃথকভাবে পাওয়া যায় । তবে নৈশ হামলায় নারী ও শিশু হতাহত হওয়ার সম্ভাবনা থাকলেও তা জায়েয । যুদ্ধের পরিসমাপ্তি:নিমোক্ত জিনিসগুলোর যে কোনো একটি সংঘটিত হলেই যুদ্ধের পরিসমাপ্তি ঘটবে: ১. যুদ্ধরত পক্ষের সকলে বা একাংশ ইসলাম গ্রহণ করলে ও আল্লাহ্র দীনে প্রবেশ করলে । এরূপ অবস্থায় তারা মুসলমান গণ্য হবে। তাদের অধিকার অন্যান্য মুসলমানদের ন্যাম্ম এবং তাদের কর্তব্যও অন্যান্য মুসলমানদের ন্যায় হবে। ২. নির্দিষ্ট সময়ের জন্য তারা যুদ্ধবিরতি প্রার্থনা করলে । এরূপ অবস্থায় তাদের প্রার্থনা মঞ্জুর করা বাধ্যতামূলক, যেমন হুদায়বিয়ার সন্ধিতে তিনি করেছিলেন । ৩. অমুসলিম পক্ষ জিযিয়া দিয়ে নিজ ধর্মে বহাল থাকবার আগ্রহ প্রকাশ করলে । এর মাধ্যমে তারাও মুসলমানদের সাথে একত্রে সহাবস্থানের অধিকার লাভ করবে। | 8. যুদ্ধরত অমুসলিম পক্ষ পরাজয় বরণ করলে এবং মুসলমান পক্ষ তাদের উপর বিজয় লাভ করলে। পরাজিত অমুসলিমরা অত:পর মুসলমানদের জন্য গনিমত তথা যুদ্ধলক্ধ সম্পদে পরিণত হবে। ৫. কখনো কখনো শক্রপক্ষের একাংশ মুসলমানদের নিকট আশ্রয় প্রার্থনা করতে পারে । সেরূপ ক্ষেত্রে প্রার্থনা মঞ্জুর করা হবে। অনুরূপ তাদের কেউ যখন মুসলমানদের শাসিত বা অধ্যুষিত এলাকায় প্রবেশ করার অনুমতি চায় । এ জিনিসগুলো নিম্নরূপ: ১. সন্ধি চুক্তি। ২. নিরাপত্তা ও শান্তিপূর্ণ সহাবস্থান চুক্তি। ৩. গনিমত। ৪. শত্রুদের একাংশ কর্তৃক মুসলমানদের নিকট আশ্রয় প্রার্থনা । সন্ধি ও যুদ্ধবিরতি: যুদ্ধবিরতি চুক্তি হলো নির্দিষ্ট সময়ের জন্য সংঘর্ষ বন্ধের ব্যাপারে একমত হওয়া । এটা কখনো সন্ধিতেও পর্যবসিত হতে পারে । দুই অবস্থায় এটা বাধ্যতামূলক হবে: প্রথম অবস্থা: যখন শক্ররা যুদ্ধবিরতি প্রার্থনা করবে। শত্রুরা এ দ্বারা প্রতারণার ইচ্ছা পোষণ করলেও এ ধরনের প্রার্থনা মঞ্জুর করা বাধ্যতামূলক । তবে এরূপ ক্ষেত্রে সতর্কতা অবলম্বন ও যে কোনো অনাকাংখিত পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুতি থাকা চাই। আল্লাহ সূরা আনফালের ৬১ ও ৬২ নং আয়াতে বলেন: ১৮০ 59০০০০০৪০2৪ 91548 4585 DEG Ly as i ৮ 20 ০০ ০৫ “তারা যদি সন্ধির দিকে ঝুঁকে পড়ে তবে তুমিও সন্ধির দিকে ঝুঁকবে ও আল্লাহ্র উপর নির্ভর করবে। তিনিই সর্বশ্রোতা, সর্বজ্ঞ । যদি তারা তোমাকে প্রতারিত করতে চায় তবে তোমার জন্য আল্লাহই যথেষ্ট ।” হুদাইবিয়ার অভিযানে রসূনুল্লাহ্‌ সা. মক্কার মোশরেকদের সাথে সন্ধি চুক্তি করেছিলেন এবং দশ বছরের জন্য তাদের সাথে যুদ্ধবিরতি ও সম্প্রীতি স্থাপন করেছিলেন । সে চুক্তিটি রক্তপাত বন্ধে ও শান্তির অবেষায় সম্পাদিত হয়েছিল । বারা’ রা. বর্ণনা করেন: “যখন রসূলুল্লাহ সা. ও তীর সাথীদেরকে কাফেররা উমরার জন্য মক্কায় প্রবেশে বাধা দিলো, তখন হুদায়বিয়াতে তাঁর সাথে এক সন্ধি চুক্তি স্বাক্ষর করলো । সন্ধির বিষয়বস্তু ছিলো এই যে, www.pathagar.com

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।