৬৬ ফিক্হুস্ সুন্নাহ প্রবলতর ধারণা এ রকম হয় যে, ধ্বংস হয়ে যাবে, তবে অন্য যে কোনো মুসলিম বাহিনীর সাথে গিয়ে যুক্ত হওয়া জায়েয,তা যতো দূরেই থাকনা কেন। তবে শর্ত হলো,জিহাদ থেকে পালানোর ইচ্ছা না থাকা । ইবনুল মাজেশুন ও ইমাম মালেকের মতে, দুর্বলতা সংখ্যার দিক দিয়ে নয়, শক্তির দিক দিয়ে বিবেচ্য । এমন কি শত্রু যদি একজনও হয় এবং সে যুদ্ধ বিদ্যায় অধিকতর পারদর্শী, অস্ত্র বলে অধিকতর বলীয়ান এবং অধিকতর শক্তিশালী হয়, তবে তার মোকাবিলা থেকে প্রতিপক্ষ একজন মুসলমানের পালানো বৈধ । এ মতটি অধিকতর প্রকাশ্য । যুদ্ধে দয়া-দাক্ষিণ্য: ইসলাম একদিকে যেমন অনিবার্য প্রয়োজনে যুদ্ধের অনুমতি দিয়েছে, অপর দিকে তেমনি তাকে একটা নির্দিষ্ট সীমার মধ্যে সীমিতও করেছে। তাই যুদ্ধ চলাকালে শুধুমাত্র যুদ্ধরত ব্যক্তিকেই হত্যা করা যাবে, অন্য কাউকে নয়। যে ব্যক্তি যুদ্ধে লিপ্ত নয়, তাকে হত্যা করা বা কোনোভাবে হয়রানি করা বৈধ নয়। অনুরূপ ইসলাম নারী, শিশু, রোগী, বৃদ্ধ, সন্যাসী, উপাসক ইত্যাকার নিষ্ক্রিয় মানুষকে হত্যা করাও নিষিদ্ধ করেছে। নিষিদ্ধ করেছে নিহতের লাশ বিকৃত করাও। এমনকি জীবজন্তু হত্যা করা, শস্য ও পানি বিনষ্ট করা, পুকুরগুলোকে দূষিত করা ও ঘরবাড়ি বিধ্বস্ত বা ভাংচুর করাও নিষিদ্ধ করেছে। অনুরূপ আহত ব্যক্তিকে সম্পূর্ণরূপে মেরে ফেলার জন্য পুন আঘাত করা, পলায়নপর শত্রুর পিছু ধাওয়া করা ও তল্লাশী চালানোও নিষিদ্ধ । কারণ যুদ্ধ হলো চিকিৎসার উদ্দেশ্যে অস্ত্রোপাচারের মতো , যা রোগ পীড়িত স্থানের সীমার বাইরে যাওয়া কোনক্রমেই অনুমোদনযোগ্য নয়। এ বিষয়ে সুলায়মান ইবনে বারীদা তাঁর পিতা থেকে বর্ণনা করেন: '“রসূলুল্লাহ্ সা. যখনই কাউকে কোনো বাহিনীর সেনাপতি নিয়োগ করতেন, তখন বিশেষভাবে আল্লাহ্কে ভয় করে চলার জন্য তাঁকে ও তাঁর সহগামী মুসলমানদেরকে উপদেশ দিতেন, অত:পর বলতেন: আল্লাহ্র নামে ও আল্লাহ্র পথে অভিযানে যাও, যারা আল্লাহ্র সাথে কুফরী করে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, তবে বাড়াবাড়ি করোনা, বিশ্বাসঘাতকতা ও ওয়াদা খেলাফি করোনা, কারো দেহ বিকৃত করোনা, কোনো শিশুকে হত্যা করোনা ।' আব্দুল্লাহ্ ইবনে উমার রা. থেকে নাফে' বর্ণনা করেন: রসূলুল্লাহ্ সা. এর নেতৃত্বে পরিচালিত কোনো একটি যুদ্ধে জনৈকা মহিলাকে নিহত পাওয়া গেলো । এতে তিনি অসন্তোষ প্রকাশ করলেন এবং মহিলা ও শিশুদেরকে হত্যা করতে নিষেধ করলেন । (মুসলিম)। রাবাহ ইবনে রবী ‘বর্ণিত হাদিসে আছে, সম্ভবত পূর্বের হাদিসে উল্লেখিত মহিলাকে দেখে রসূলুল্লাহ্ সা. বললেন: ‘যুদ্ধ করা এ মহিলার অভিপ্রায় ছিলনা ।' অত:পর তাঁর সাহাবিদের দিকে তাকিয়ে তাদের একজনকে বললেন: তুমি খালিদ ইবনে ওয়ালীদের নিকট চলে যাও। সে যেন' কোনোক্রমেই কোনো শিশু, চাকর ও নারীকে হত্যা না করে।' আব্দুল্লাহ্ ইবনে যায়েদ বর্ণনা করেন: রসূলুল্লাহ সা. আহত ব্যক্তিকে মেরে ফেলতে ও মৃতের দেহ বিকৃত করতে নিষেধ করেছেন। ইমরান ইবনুল হাছিন বলেন: রসুলুল্লাহ সা. আমাদেরকে সদকা দিতে উৎসাহিত করতেন এবং মৃতদেহ বিকৃত করতে নিষেধ করতেন। উসামাফে সিরিয়ায় পাঠানোর সময় আবু বকর যে বিদায়ী নির্দেশনা দিয়েছিলেন তাতে ছিলো: “বিশ্বাসঘাতকতা করবেনা, বাড়াবাড়ি ও সীমালংঘন করবেনা, প্রতিশ্রুতি ভংগ করবেনা, লাশ বিকৃত করবেনা, শিশু, বৃদ্ধ ও নারীদেরকে হত্যা করবেনা, খেজুরের গাছ কাটবেনা ও পোড়াবেনা, কোনো ফলবান গাছ কাটবেনা, খাওয়ার উদ্দেশ্য ব্যতীত ছাগল, গরু, ও উট যবাই করবেনা, উপাসনালয়ে সার্বক্ষণিক উপাসনায় নিয়োজিত যোগী-সন্যাসী ও তাদের উপাস্যদেরকে অব্যাহতি দেবে ।' উমর ইবনুল খাত্তাব রা.ও একই নীতি অনুসরণ করতেন । এক চিঠিতে তিনি লেখেন: “বাড়াবাড়ি ও আত্মসাৎ করোনা, বিশ্বাস ঘাতকতা করোনা, শিশুদেরকে হত্যা করোনা আর ব্যাপারে আল্লাহকে ভয় করো ।” শিশু, বৃদ্ধ ও নারীদেরকে হত্যা করতে সেনাপতিদেরকে তিনি নিষেধ করেন। বিশেষ করে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যাওয়া ও আক্রমণ পরিচালনার সময় তাদের হত্যা থেকে বিরত থাকতে কঠোরভাবে আদেশ দেন ।” www.pathagar.com
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।