শহীদ ইমাম হাসান আল বান্নার ভূমিকা বিস্মিল্লাহির রাহমানির রাহীম সকল প্রশংসা আল্লাহ তায়ালার ৷ আর সালাত ও সালাম আমাদের নেতা মুহাম্মদ সা. এবং তার অনুসারী ও সাহাবাদের প্রতি । oi এ 98520555806 55555 4৫580 ০৫ এ ০১১৩০ পলাশ পরশ Bl ০19১9 'মু'মিনদের সকলের এক সাথে বের হওয়া জরুরি ছিল না। কিন্তু কতোই না ভালো হতো যদি তাদের প্রত্যেক গোষ্ঠী থেকে একটা দল অন্তত বেরিয়ে আসতো, তারা দীন সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতো এবং ফিরে এসে নিজ নিজ কওমের মানুষকে সতর্ক করতো, যাতে তারা সতর্ক হয়৷’ (সূরা ৯, আত্-তাওবা : আয়াত ১২২) মহান আল্লাহ্র নৈকট্য অর্জনের অন্যতম শ্রেষ্ঠ উপায় হলো ইসলামের জ্ঞান ও দাওয়াতের প্রসার ঘটানো, সে সাথে ইসলামী বিধিমালা বিশেষত, ফিক্হী বিধিমালার প্রসার ঘটানো, যাতে করে সর্বস্তরের জনগণ তাদের ইবাদত ও আমল সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান লাভ করতে পারে । রসূলুল্লাহ সা. বলেন: “আল্লাহ্ তায়ালা যার কল্যাণ চান, তাকে দীনের গভীর জ্ঞানে সমৃদ্ধ করেন। শিক্ষার মাধ্যমেই জ্ঞান অর্জন করা যায়। নবীগণ (আলাইহিমুস সালাম) দুনিয়ায় টাকা কড়ি রেখে যাননি, তারা রেখে গেছেন শুধু দীনের জ্ঞান । এই জ্ঞান যে অর্জন করবে তার তা প্রচুর পরিমাণেই অর্জন করা উচিত।” ইসলামী ফিক্হ, বিশেষত ইবাদত সংক্রান্ত বিধিমালা এবং সর্বস্তরের মুসলমানদের জন্য উপস্থাপিত সাধারণ ইসলামী বিষয়সমূহ অধ্যয়নের সবচেয়ে সরল, উপকারী, হৃদয়গ্রাহী ও মনমগজ আকৃষ্টকারী পদ্ধতি হলো, ফিক্হ্কে নির্দিষ্ট শাস্ত্রীয় ও বিদ্যাগত পরিভাষা ও কল্পিত খুঁটিনাটি বিধিসমূহ থেকে মুক্ত রাখা । সে সাথে ফিক্হকে যতোদূর সম্ভব সহজভাবে কুরআন ও সুন্নাহ্র উৎসসমূহের সাথে সম্পৃক্ত করা এবং যতোটা সুযোগ পাওয়া যায় ইসলামের যৌক্তিকতা "ও কল্যাণময় দিকগুলো সম্পর্কে পাঠককে সচেতন করা, যাতে করে ফিক্হ্ অধ্যয়নকারীগণ উপলব্ধি করতে পারেন যে, এই অধ্যয়ন দ্বারা আল্লাহ্ ও তার রসূলের সাথে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক সৃষ্টি হতে যাচ্ছে এবং এতে দুনিয়া ও আখেরাতে তাদের প্রভূত কল্যাণ সাধিত হবে । ইসলামের অধিকতর জ্ঞান অর্জনে এটা তাদের সবচেয়ে বেশি উৎসাহ যোগাবে। আল্লাহ্ তায়ালা বিশিষ্ট প্রবীণ আলিম আল-উত্তায্ সাইয়্যেদ সাবেককে এই পথে পদচারণার প্রেরণা ও তওফীক দান করেছেন। তাই তিনি উৎসের সহজ ও সাবলীল উল্লেখসহ বিপুল তত্ত্ব ও তথ্য সংবলিত এই গ্রন্থখানি রচনা করেছেন এবং এতে অতীব সুন্দর পদ্ধতিতে ফিক্হী বিধিসমূহ বিশ্লেষণ করেছেন। আল্লাহ চাহেন তো এর দ্বারা তিনি আল্লাহ্র কাছ থেকে যেমন জনতাকেও করতে পারবেন অভিভূত । দীন ও উন্মতের প্রতি তার এই সুমহান কীর্তি এবং দীনের দাওয়াতে তার এই মূল্যবান অবদানের জন্য আল্লাহ্ তাকে যথোচিতভাবে পুরস্কৃত করুন, তার দ্বারা মানুষকে উপকৃত করুন এবং তার হাত দিয়ে তার নিজের ও জনগণের কল্যাণ সাধন করুন । আমীন। হাসান আল-বান্না www.pathagar.com
— পৃষ্ঠা ৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।