ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

যুদ্ধ ও সন্ধি ৬৭. বস্তুত এ দুটি অবস্থায়ই একজন যোদ্ধার পক্ষে শত্রু থেকে পালানো জায়েয । এটা বাহ্যত পালানোর মতো মনে হলেও আসলে তা শত্রুর বিরুদ্ধে অধিকতর কার্যকর অবস্থান গ্রহণের প্রস্তুতি ও প্রচেষ্টা । এ দুটি অবস্থা ছাড়া আর সব অবস্থায় যুদ্ধ থেকে পলায়ন কবীরা গুনাহ ও যন্ত্রণাদায়ক আযাবের কারণ । রসূলুল্লাহ সা. বলেছেন: “তোমরা সাতটা ধ্বংসাত্মক পাপ থেকে বিরত থাকবে । লোকেরা বললো: হে রসূলুল্লাহ্‌, সেগুলো কী কী ? তিনি বললেন: আল্লাহ্র সাথে শির্ক করা, জাদু করা, আল্লাহ্‌র নিষিদ্ধ কৃত প্রাণ হনন, এতিমের মাল আত্মসাৎ করা, যুদ্ধের দিন পলায়ন করা এবং সতী ও সহজ-সরল মুসলিম নারীর বিরুদ্ধে ব্যভিচারের অপবাদ রটনা ।' যুদ্ধে মিথ্যা বলা ও ধোকা দেয়া: প্রতিশ্রুতি ভংগ বা শাস্তি বিঘ্নিত করার পর্যায়ে না পড়লে শত্রুকে বিপথগামী করার জন্য যুদ্ধে মিথ্যা বলা ও ধোকা দেয়া জায়েয। এ ধরনের এক ধোকা হলো সেনাপতি কর্তৃক শক্রদেরকে এরূপ ধারণা দেয়া যে, তার বাহিনীর সৈন্য সংখ্যা এতো বেশি এবং তার অস্ত্র এতো শক্তিশালী যে, তাকে পরাস্ত করা অসম্ভব । বুখারি জাবির রা. থেকে বর্ণনা করেছেন, রসূলুল্লাহ্‌ সা. বলেছেন: ‘যুদ্ধ এক ধরনের প্রতারণা ৷' উদ্মে কুলসুম বিনতে উকবা রা. থেকে মুসলিম বর্ণনা করেন: মানুষ সাধারণত যেসব কথাবার্তা বলে, তাতে রসুল সা. কোনো মিথ্যা বলার অনুমতি দিয়েছেন বলে আমি শুনিনি চারটি ক্ষেত্র ব্যতীত: ১. যুদ্ধে, ২. মানুষের পারস্পরিক বিবাদ নিষ্পত্তিতে, ৩. স্বামী কর্তৃক স্ত্রীর সাথে বাক্যালাপে এবং ৪. স্ত্রী কর্তৃক স্বামীর সাথে বাক্যালাপে।' দ্বিগুণ শত্রু বাহিনী থেকে পলায়ন: ইতিপূর্বে বলেছি, এক রণাঙ্গন থেকে আরেক রণাঙ্গনে যাওয়া এবং এক বাহিনী থেকে অন্য বাহিনীতে স্থানান্তরের জন্য পালানো জায়েয । সেটি হলো, শত্রু যখন দ্বিগুণের চেয়ে বেশি হয় । দ্বিগুণ বা তার কম হলে পালানো হারাম। আল্লাহ্‌ বলেন: ০৫ ০০০৮৫ 98 By ৪০০৪০ ০৫০৪০ GS LAL এ 94528 BE Ll ০০৮৮ 2 2055 40 530 pol ts MLS “এখন আল্লাহ্‌ তোমাদের ভার লাঘব করলেন । তিনি অবগত আছেন যে, তোমাদের মধ্যে দুর্বলতা আছে। সুতরাং তোমাদের মধ্যে একশো জন ধৈর্যশীল থাকলে তারা দু'শো জনের উপর বিজয়ী হবে। আর তোমাদের মধ্যে এক সহস্র থাকলে আল্লাহ্‌র অনুমতিক্রমে তারা দু'সহস্ত্রের উপর বিজয়ী হবে। আল্লাহ্‌ ধৈর্যশীলদের সাথেই রয়েছেন (সুরা আনফাল, আয়াত: ৬৬) “মুহাযযাব' গ্রন্থে বলা হয়েছে: ‘শত্রুর সংখ্যা মুসলমানদের ঘিগুণের অধিক হলে পলায়ন জায়েয ।' তবে মুসলমানদের যদি এ মর্মে ধারণা প্রবলতর হয় যে, তারা ধ্বংস হবেনা, তবে টিকে থাকাই উত্তম, আর ধ্বংস হওয়ার ধারণা প্রবলতর হলে দুটি মত রয়েছে: প্রথমত সরে যাওয়া বাধ্যতামূলক । কেননা আল্লাহ বলেন: 31 ll lal iY, ‘তোমরা নিজের হাতে নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করোনা ।' (সূরা বাকারা, আয়াত: ১৯৫) দ্বিতীয়ত সরে যাওয়া মুস্তাহাব, বাধ্যতামূলক নয়। কেননা তারা নিহত হলে শহীদ হবে। আর যদি কাফেরদের সংখ্যা মুসলমানদের দ্বিগুণের চেয়ে বেশি না হয়, তবে সেক্ষেত্রে ধ্বংসের আশংকা প্রবলতর না হলে পলায়ন জায়েয হবেনা, আর প্রবলতর হলে দু'রকম মত রয়েছে: প্রথমত জায়েয সূরা বাকারার উল্লেখিত ১৯৫ নং আয়াত অনুসারে । দ্বিতীয়ত একই আয়াতের প্রকাশ্য মর্ম অনুসারে । শেষোক্ত মতটিই ফকীহদের নিকট সঠিক । হাকেম বলেছেন: এ ক্ষেত্রে কী করণীয়, তা যোদ্ধার প্রবলতর ধারণা ও বিচক্ষণতার উপর নির্ভরশীল । তার প্রবলতর ধারণা যদি এ রকম হয় যে, প্রতিরোধ করতে সক্ষম হবে, তবে পলায়ন বৈধ হবেনা ৷ আর যদি www.pathagar.com

— পৃষ্ঠা ৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।