ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

৬৬ ফিক্হুস্‌ সুন্নাহ ঈমান, যা হক ও বাতিলের মধ্যে চূড়ান্ত ফায়সালা করতো আর তাদেরকে এভাবেই আল্লাহর সাহায্য, বিজয় ও প্রতিষ্ঠার দিকে এগিয়ে নিয়েছে। আল্লাহ্‌ বলেন: Aer ATA W/E ABNP AA পা এলি Ar A ি৬প৫ oA oc OLLI ৮১৫০ ৮৫০৫ 40155569119 ০9 হি “হে মুমিনগণ ! যদি তোমরা আল্লাহ্‌কে সাহায্য করো, আল্লাহ্‌ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের অবস্থান দৃঢ় করবেন ।' (সূরা মুহাম্মদ, আয়াত: ৭) bg CS GEE ৫ ১৯১% os ASE ৮4০119525৫5 I ০ 20 25 ॥ DE এ SH AD ০ ০০ Ug LR ০৪ ১2০৮০ ‘তোমাদের মধ্যে যারা ঈমান আনে ও সৎকর্ম করে আল্লাহ্‌ তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে, তিনি তাদেরকে পৃথিবীতে প্রতিনিধিত্ব দান করবেনই, যেমন তিনি প্রতিনিধিত্ব দান করেছিলেন তাদের পূর্ববতীদেরকে এবং তিনি অবশ্যই তাদের জন্য সুদৃঢ় করবেন তাদের দীনকে যা তিনি তাদের জন্য মনোনীত করেছেন এবং তাদের ভয়ভীতির পরিবর্তে তাদেরকে নিরাপত্তা দান করবেন। তারা আমার এবাদত করবে, আমার সাথে কোনো শরীক করবেনা ।' (সূরা নূর, আয়াত: ৫৫) যুদ্ধের সময় অবিচল থাকা ওয়াজিব: শত্রুদের সাথে সম্মুখ সমরের সময় অবিচল থাকা ওয়াজিব এবং পালানো হারাম । আল্লাহ্‌ বলেন: Jf 515525215৮5 ০5১1 LAI 9৩ En 13% 9] এ 910 engl wl 2 ০855০ 50৮59 SE Bs Ch 2 5 yD 0০ ‘হে মুমিনগণ ! তোমরা যখন কাফের বাহিনীর সম্মশ্বীন হবে তখন তাদেরকে পৃষ্ঠ প্রদর্শন করবেনা । সেদিন যুদ্ধ কৌশল অবলম্বন কিংবা দলে স্থান গ্রহণ ব্যতীত কেউ পৃষ্ঠ প্রদর্শন করলে সে তো আল্লাহ্‌র বিরাগভাজন হবে এবং তার আশ্রয় জাহান্নাম । আর তা কত নিকৃষ্ট ।' (সূরা আনফাল, আয়াত: ১৫-১৬) উভয় আয়াতই প্রমাণ করে, দৃঢ়পদে ময়দানে স্থির থাকা ওয়াজিব এবং পালানো হারাম কেবল দুটি অবস্থা ব্যতীত। এ দু অবস্থায় শক্রর মোকাবিলা থেকে সরে যাওয়া বৈধ: প্রথম অবস্থা: যুদ্ধের জন্য স্থানান্তরিত হওয়া । অর্থাৎ এক রণাঙ্গন থেকে অন্য রণাঙ্গনে যুদ্ধের প্রয়োজন অনুযায়ী যাওয়া । সংকীর্ণ স্থান থেকে প্রশস্ত স্থানে, প্রকাশ্য স্থান থেকে আড়ালযুক্ত স্থানে কিংবা নীচু স্থান থেকে উঁচু স্থানে যাওয়া যেতে পারে। অনুরূপ যুদ্ধের ময়দানে অধিকতর ও অনুকূল হয় এমন স্থান পাল্টানো অনুমোদনযোগ্য। দ্বিতীয় অবস্থা: মুসলমানদের কোনো দলের সাথে যুক্ত হওয়া, চাই তাদের সাথে যুদ্ধ করার উদ্দেশ্যে হোক কিংবা তাদের কাছ থেকে সাহায্য নেয়ার জন্য হোক, এটা অনুমোদন যোগ্য । এ দলের অবস্থান নিকটে হোক বা দূরে হোক, তাতে কিছু আসে যায়না । সাঈদ ইবনে মানসুর বর্ণনা করেন, উমর রা. বলেন: “আবু উবায়দা যদি আমার দলে যুক্ত হতো তবে আমি তাকে যুক্ত হতে দিতাম ।' অথচ তখন আবু উবায়দা ইরাকে ও উমর রা. মদিনায় ছিলেন। উমর রা. বলেন: “আমি দল বদলকারী প্রত্যেক মুসলমানের জন্য দল ৷’ (তাকে গ্রহণ করতে প্রস্তুত ।) ইবনে উমর রা. বর্ণনা করেন: রসূলুল্লাহ সা. যখন ফজরের নামাযের পূর্বে নিজ গৃহ থেকে বের হলেন, তখন একদল মুসলমান শত্রুর মোকাবিলা থেকে পালিয়ে এসে রসূলুল্লাহ্‌ সা. এর নিকট উপস্থিত হলো । তারা বললো: আমরা পালিয়ে এসেছি। রসূলুল্লাহ সা. বললেন: বরঞ্চ তোমরা যুদ্ধের প্রতিই অনুরক্ত। আমি সকল মুসলমানের আশ্রয় স্থল ৷’ www.pathagar.com

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।