ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

৬২ ফিক্হুস্‌ সুন্নাহ বাইশতম অধ্যায় যুদ্ধ ও সন্ধি ইসলাম মানবজাতিকে আল্লাহ্‌র দীন গ্রহণের দাওয়াত দেয়াকে সর্বোচ্চ শুরুত্ব দিয়ে থাকে, যাতে এ দীন দ্বারা ইহকালে ও পরকালে সুখ-শাস্তি লাভ করত তার অধীনে নিরাপদ জীবন উপভোগ করতে পারে। আল্লাহ্‌র দীনকে বিজয়ী করা ও তার ওহিকে সর্বত্র প্রচার করার কাজে আল্লাহ্‌র পক্ষ হতে মুসলিম উন্মাহ্‌কেই নিযুক্ত করা হয়েছে। একইভাবে পৃথিবীর সকল জাতিকে মুক্ত ও স্বাধীন করার কাজও মুসলিম উম্মাহর দায়িত্বের আওতাভুক্ত । এ দিক দিয়ে মুসলিম জাতি সারা বিশ্বের শ্রেষ্ঠ জাতি । এ বিবেচনায় অন্যান্য জাতির সামনে তার মর্যাদা ছাত্রের সামনে শিক্ষকের মর্যাদার সমান । তার এ মর্যাদা যতোদিন বহাল আছে, ততোদিন তার উপর এ দায়িত্বও যথারীতি অর্পিত রয়েছে যে, সে গোটা মুসলিম উম্মাহর জাতিসত্তাকে সংরক্ষণ করবে, তার প্রাপ্য অধিকার হস্তগত করার জন্য যথাসাধ্য সংগ্রাম ও চেষ্টা-সাধনা করবে, আল্লাহ্‌ তার জন্য যে মর্যাদা ও স্থান নির্ধারণ করেছেন, তাতে সমাসীন হওয়া ও থাকার জন্য সর্বাত্বক চেষ্টা করবে। এ ক্ষেত্রে যে কোনো পর্যায়ের শৈথিল্য প্রদর্শন মস্ত বড় অপরাধ বলে বিবেচিত হবে এবং আল্লাহ্‌ এর পরিণামে লাঞ্ছনা, অপমান ও পতন এমনকি ধ্বংস ও নিশ্চিহ্ন হওয়া অবধারিত করেন । মুসলিম উম্মাহ যতোদিন তার উপরোক্ত লক্ষ্য পুরোপুরি অর্জন না করবে (নিজের প্রতিরক্ষা ও সকল জাতিকে স্বাধীন করা) ততোদিন ইসলাম তার জন্য শৈথিল্য ও উদাসিনতাকে নিষিদ্ধ এবং সন্ধি ও আপোষ রফাকে অবৈধ ঘোষণা করেছে। এমতাবস্থায় আপোষ ও সন্ধি ইসলামের দৃষ্টিতে কাপুরুষতা ও হীনতা ছাড়া আর কিছু নয় । এ প্রসংগে আল্লাহ্‌ বলেন: ০৮৫০৫3০১529 250 525০০ ০9৮05 ‘সুতরাং তোমরা হীনবল হয়োনা এবং সন্ধির প্রস্তাব করোনা । তোমরাই প্রবল, আল্লাহ তোমাদের সং আছেন, তিনি তোমাদের কর্মফল কখনো ক্ষুণ্ন করবেননা ।' (সূরা মুহাম্মদ: আয়াত ৩৫) অর্থাৎ আকিদা-বিশ্বাস ও মতাদর্শের দিক দিয়ে, ইবাদতের দিক দিয়ে, চরিত্রের দিক দিয়ে, রীতি-নীতি, জ্ঞান ও . কর্মের দিক দিয়ে তোমরাই সর্বোচ্চ মর্যাদায় আসীন। ইসলামে শান্তি ও সন্ধি করা হয় শক্তি ও ক্ষমতার আসন থেকে, দুর্বলতার আসন থেকে নয়। এ জন্যই ইসলাম শাস্তি ও সন্ধিকে শর্তহীন করেনি, বরং শত্রু আগ্রাসন চিরতরে ত্যাগ করবে ও তা থেকে বিরত থাকবে, পৃথিবীতে কোনো যুলুম-অত্যাচার অবশিষ্ট থাকবেনা, কেউ কারো ধর্মীয় স্বাধীনতা হরণ করবেনা এ শর্তের সাথে যুক্ত করেছে। এর যে কোনো একটি কারণ পাওয়া গেলে আল্লাহ্‌ যুদ্ধের অনুমতি দিয়েছেন। এটাই সেই যুদ্ধ, যার জন্য জীবন বাজি রাখা যায় এবং অকাতরে প্রাণ বিসর্জন দেয়া যায়। পৃথিবীতে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম এমন পাওয়া যাবেনা, যা তার অনুসারীদেরকে কেবলমাত্র আল্লাহ্‌র জন্য, সত্যের জন্য, অক্ষম ও দুর্বলদের জন্য এবং সম্মানজনক জীবনের জন্য যুদ্ধ করতে উদ্বুদ্ধ করেছে। কুরআনের আয়াতসমূহ এবং রসূলুল্লাহ সা. ও তাঁর পরবর্তী খলিফাগণের বাস্তব জীবন পর্যালোচনা করলে যে কেউ এ বিষয়টি সুস্পষ্টভাবে দেখতে পাবে। মহান আল্লাহ্‌ মুসলিম উম্মাহর উপর যথা সর্বস্ব বিলিয়ে দিয়ে জিহাদ করার দায়িত্ব অর্পণ করেছেন এই বলে: ৪১৯ 3৯ 440 (19১55 ‘আল্লাহ্র পথে জিহাদ করো যেভাবে জিহাদ করা উচিত ।' (সূরা হাজ্জ: আয়াত ৭৮) 7 7 ? এ আয়াতে এ কথাই বলা হয়েছে যে, এই জিহাদ হচ্ছে কার্যকর ঈমান, যা ব্যতীত দীন পূর্ণাংগ হয়না । আল্লাহ্‌ অন্যত্র বলেছেন: 2] এপ পুত 5৫ ০৪০ 25 025 ০৪১৫ ০০9 (19081 of 154 uf wl ৮১ oud well 1১০০ ০011 “মানুষ কি মনে করে যে, “আমরা ঈমান এনেছি'-এ কথা বললেই তাদেরকে পরীক্ষা না করেই অব্যাহতি দেয়া হবে? আমি তো তাদের পূর্ববতীদেরকেও পরীক্ষা করেছিলাম, আল্লাহ্‌ অবশ্যই প্রকাশ করে দেবেন কারা সত্যবাদী ও কারা মিথ্যাবাদী ৷’ (সুরা আনকারুত: আয়াত ২ ও ৩) www.pathagar.com

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।