ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

জিহাদ ৬১ এ রায় ঘোষিত হওয়ার পর ভূমির স্বত্বাধিকারীরা বললো: বরং যা হয়েছে তাতেই আমরা রাজি । নতুন করে যুদ্ধ করতে আমরা প্রস্তুত নই । কেননা তাদের মধ্যে যারা বিচক্ষণ ব্যক্তি তারা বলেছে: “মুসলমানরা আমাদের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে, আমরা তাদের সাথে বসবাস করেছি, তারা আমাদেরকে শান্তিতে ও নিরাপদে অবস্থান করতে দিয়েছে, এবং আমরাও তাদেরকে শান্তিতে ও নিরাপদে অবস্থান করতে দিয়েছি। এখন যদি আমরা যুদ্ধাবস্থায় ফিরে যাই তাহলে কে বিজয়ী হবে, তা আমাদের জানা নেই । যদি আমরা বিজয়ী না হই, তবে ইতিমধ্যে বিতর্ক সৃষ্টি করে আমরা শত্রুতার জন্ম দিয়ে ফেলবো । এভাবে তারা যে অবস্থায় ছিলো সেটাই বহাল রাখলো, তাতেই সন্তুষ্ট হলো এবং নতুন করে বিতর্ক সৃষ্টি করা থেকে বিরত থাকলো । কেননা ইতিমধ্যে তারা ইসলাম ও মুসলমানদের সুবিচার দেখে মুগ্ধ হয়েছে এবং তাকে একটা বিরাট অর্জন হিসাবে গণ্য করেছে। আর এটা শেষ পর্যন্ত স্বতস্ফূর্তভাবে তাদের ইসলামে প্রবেশের কারণ হয়ে দাঁড়িয়েছিল । ন্যায়বিচারের এমন দৃষ্টান্ত মুসলমানরা ব্যতীত আর কেউ কখনো স্থাপন করতে পেরেছে বলে আমাদের জানা নেই ।” যুদ্ধের প্রাক্কালে আল্লাহ্‌র নিকট দোয়া করা: আল্লাহ্‌র নিকট মুজাহিদদের সাহায্য ও বিজয় চেয়ে দোয়া করা যুদ্ধের অন্যতম নীতি । কেননা সাহায্য ও বিজয় আল্লাহ্‌র হাতেই নিবদ্ধ । রসূলুল্লাহ সা. ও তাঁর পরবর্তীকালে তাঁর সাহাবিদের এটাই রীতি ছিলো । ১. আবু দাউদ থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন: “দুটো দোয়া কখনো ফেরত দেয়া হয় না: আযানের সময়ে যে দোয়া করা হয় এবং যুদ্ধের সময় যখন দু'পক্ষ সংঘাতে লিপ্ত হয় তখন যে দোয়া করা হয়।' ২. মহান আল্লাহ্‌ বলেন: “৫1 ০21 +৫1) ৬) 3 ঠ'যখন তোমরা আল্লাহ্র সাহায্য চেয়েছিলে উজ ০০৬৯ আয়াত ৯) ৩. তিনটি সহীহ হাদিস গ্রন্থে আব্দুল্লাহ্‌ ইবনে আবি আওফা থেকে বর্ণিত হয়েছে, রসূলুল্লাহ সা. একটি যুদ্ধে শত্রুর মুখোমুখি হওয়ার পূর্বে সূর্য ঢলে পড়া পর্যন্ত অপেক্ষা করলেন, তারপর জনসমক্ষে দাঁড়িয়ে বললেন: ‘হে জনতা, ... তোমরা শত্রুর মুখোমুখি হওয়ার জন্য উদগ্রীব হবে না, আল্লাহ্‌র কাছে নিরাপত্তা ও শাস্তি চাও। কিন্তু যখন শত্রুর মুখোমুখি হতে বাধ্য হও, তখন ধৈর্য ও দৃঢ়তা অবলম্বন করো এবং জেনে রাখবে, তরবারির ছায়ার নীচে বেহেশত রয়েছে ।' তারপর বললেন: “কিতাব নাধিলকারী, মেঘমালাকে সঞ্চালনকারী ও কাফেরদের বাহিনীগুলোকে পর্যুদস্তকারী হে আল্লাহ, ০০০০৪ তাদের উপর আমাদেরকে বিজয়ী করো।" ৪. যুদ্ধে লিপ্ত হবার সময় তিনি এরূপ দোয়া করতেন: রর সাহায্যেই আমি শক্রর চক্রান্ত মোকাবিলার কৌশল খুঁজে পাই, তোমার দেয়া শক্তির বলেই আমি শক্রর উপর আক্রমণ করি এবং তোমার সাহায্যেই আমি লড়াই করি ।' -আবু দাউদ, তিরমিযি, নাসায়ি ও ইবনে মাজাহ । ৫. বুখারি ও মুসলিম বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. আহযাব যুদ্ধের (খন্দক যুদ্ধের) দিন এরূপ দোয়া করেন: “হে কিতাব নাধিলকারী ও ত্বরিত হিসাব গ্রহণকারী আল্লাহ, কাফের বাহিনীগুলোকে পর্যুদস্ত করো, হে আল্লাহ্‌ তাদেরকে পরাভূত করো ও কম্পিত করো ।” $৫৫ www.pathagar.com

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।