৬০ ফিক্হুস্ সুন্নাহ একবার সেনাপতি সালমান ফারসির অধীন একটি মুসলিম বাহিনী পারস্যের একটা প্রাসাদ অবরোধ করে। সৈনিকরা সেনাপতিকে বললো: আমরা কি ওদের উপর আক্রমণ চালাবো? সেনাপতি বললেন: রসূল সা. আক্রমণের আগে ইসলামের দাওয়াত দিতেন বলে শুনেছি। তাই আমাকেও সুযোগ দাও তাদেরকে দাওয়াত দেয়ার। এরপর সালমন অবরুদ্ধ প্রাসাদবাসীর নিকট এসে বললেন: আমি তোমাদেরই মতো একজন পারসিক । আরবরা আমার আনুগত্য করে । কাজেই তোমরা ইসলাম গ্রহণ করলে আমাদেরই মতো সকল অধিকার ও সুযোগ-সুবিধা পাবে এবং আমাদেরই মতো যাবতীয় দায়িত্ব ও কর্তব্য তোমাদের উপরও অর্পিত হবে। কিন্তু তোমরা যদি কোনো মতেই তোমাদের ধর্ম ছাড়তে প্রস্তুত না হও তাহলে বশ্যতার নিদর্শন স্বরূপ স্বহস্তে আমাদেরকে জিযিয়া দাও। আমরা তোমাদেরকে নিজেদের ধর্মে অটল থাকতে দেবো । সালমান ফারসি ভাষায় বললেন: তোমরা প্রশংসার যোগ্য নও । তবুও জিযিয়া দিলে তোমাদেরকে স্বধর্মে বহাল থাকতে দেবো । আর যদি কোনোটাই মানতে রাজি নাহও তবে আমরা তোমাদের সাথে যুদ্ধ করবো। পারসিকরা বললো: ‘আমরা জিযিয়া দেবনা । আমরা বরং তোমাদের সাথে যুদ্ধ করবো । এবার সৈনিকরা সালমানকে বললো: এখনকি আমরা ওদের উপর আক্রমণ চালাব না? সালমান তাদেরকে তিন দিন সময় দিলেন। তারপর বললেন: ওদের উপর হামলা চালাও । এরপর আমরা তাদের হামলা করে প্রাসাদ দখল করলাম ।' (তিরমিযি) | ইমাম আবু ইউসুফ বলেছেন: আমরা যতোদুর জানতে পেরেছি, রসূলুল্লাহ সা. কখনো কোনো জাতিকে আল্লাহ্ ও তাঁর রসূলের দিকে দাওয়াত না দেয়া পর্যন্ত তাদের সাথে যুদ্ধে লিপ্ত হননি। “আল-আহকামুস সুলতানিয়া’ (শাসন বিধি) নামক গ্রন্থে বলা হয়েছে: ‘যাদের নিকট ইসলামের দাওয়াত পৌছে নি, তাদের উপর অতর্কিত ও নৈশকালীন আক্রমণ চালিয়ে তাদেরকে হত্যা করা ও তাদের সহায়সম্পদ পোড়ানো আমাদের জন্য হারাম । তাদের উপর প্রথম আক্রমণ পরিচালনা করা আমাদের জন্য হারাম, যতোক্ষণ না তাদের নিকট ইসলামের দাওয়াত পেশ করি এবং রসূল সা. এর সে সব মুজিযা ও অকাট্য যুক্তি-প্রমাণ তাদের সামনে তুলে ধরি, যা দাওয়াত গ্রহণ করার সহায়ক হয়। হানাফি মযহাবের ইমামদের মধ্য হতে ইমাম সারাখসীর মতে দাওয়াত দেয়ার সাথে সাথে যুদ্ধ পরিচালনা না করা বাঞ্থনীয়। চিন্তা করার জন্য তাদেরকে অন্তত এক রাত সময় দেয়া উচিত। ফকীহদের মতানুসারে সেনাপতি যদি উল্লিখিত তিনটি জিনিসের দাওয়াত দেয়া ও যুক্তি সহকারে সতর্ক করার আগে যুদ্ধ শুরু করে এবং শত্রুর কিছু লোককে অতর্কিতভাবে ও রাত্রিকালে হত্যা করে তবে তাকে. সে সব নিহত ব্যক্তির জন্য দিয়াত দিতে হবে। “ফতুহুল বুল্দান' গ্রন্থে বালাযুরি বলেছেন: 'সমরকন্দবাসী তাদের শাসনকর্তা সুলায়মান ইবনে আবিস্ সুরা-কে বললো: কুতায়বা ইবনে মুসলিম বাহেলি আমাদের সাথে কৃত চুক্তি লঙ্ঘন পূর্বক বিশ্বাসঘাতকতা ও আমাদের উপর যুলুম করেছে, আমাদের দেশ দখল করেছে। অথচ আল্লাহ্ ইনসাফ ও ন্যায়বিচারকে প্রতিষ্ঠিত ও বিজয়ী করেছেন। সুতরাং আপনি আমাদেরকে অনুমতি দিন আমীরুল মুমিনীনদের নিকট এ যুলুমের বিরুদ্ধে ফরিয়াদ করার জন্য একটি প্রতিনিধি দল পাঠাই । আমাদের যদি ন্যায্য অধিকার থেকে থাকে, তবে আমাদেরকে তা দেয়া হবে । সুলায়মান তাদেরকে অনুমতি দিলেন । তারা একটা প্রতিনিধি দল উমর ইবনে আব্দুল আযীযের নিকট প্রেরণ করলো । উমর যখন তাদের উপর কৃত যুলুমের কথা জানলেন, তখন সুলায়মানের নিকট নিম্নরূপ বিধি পাঠালেন: “সমরকন্দবাসী আমার নিকট তাদের উপর কৃত যুলুমের অভিযোগ করেছে। কুতায়বা তাদেরকে তাদের ভূমি থেকে উচ্ছেদ করে যুলুম করেছে। আমার এই চিঠি পাওয়া মাত্র তুমি তাদের জন্য একজন বিচারক নিয়োগ করো, সে তাদের অভিযোগ বিবেচনা করবে। সে যদি তাদের পক্ষে রায় দেয়, তাহলে কুতায়বা তাদের উপর বিজয়ী হওয়ার আগে তারা যেখানে ছিলো সেখানে পাঠিয়ে দাও এবং তোমরা যেখানে ছিলে সেখানে অবস্থান করো ।" চিঠি পেয়ে সুলায়মান ‘জমি ইবনে হাযের'কে বিচারক নিযুক্ত করলেন । তিনি রায় দিলেন যে, সমরকন্দে অবস্থানরত আরবরা তাদের শিবিরে চলে যাবে । তারপর সমান অবস্থান থেকে তাদের নিকট প্রস্তাব পাঠাবে এবং নতুন করে সন্ধি অথবা যুদ্ধের মাধ্যমে বিজয় অর্জিত হবে। www.pathagar.com
— صفحة ٦٢ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.