জিহাদ ৫৯ গুনাহের কাজে আনুগত্য করা সম্পূর্ণ নিষিদ্ধ। কেননা স্রষ্টার হুকুম লংঘন করে সৃষ্টির হুকুম পালন করা যায় না। বুখারি ও মুসলিম আলি রা. থেকে বর্ণনা করেন: ‘একবার রসূলুল্লাহ সা. একটা ছোট সেনাদল পাঠালেন, জনৈক আনসারীকে তার সেনাপতি নিয়োগ করলেন এবং সেনাদলের সদস্যদেরকে তার হুকুম শুনতে ও মান্য করতে আদেশ দিলেন। এক পর্যায়ে সৈনিকরা কোনো ব্যাপারে তার হুকুম অমান্য করলো। তখন সেনাপতি বললো: তোমরা আমার জন্য কিছু কাষ্ঠ সংগ্রহ করো। তারা কাষ্ঠ সংগ্রহ করলো, তারপর সেনাপতি বললো: ‘তোমরা আগুন জ্বালাও । তারা আগুন জ্বালালো ৷ তারপর সেনাপতি বললেন: রসূলুল্লাহ সা. কি তোমাদেরকে আমার হুকুম শ্রবন ও পালনের আদেশ দেননি? তারা বললো: দিয়েছেন। সেনাপতি বললেন: তবে এ আগুনের মধ্যে প্রবেশ করো । এ কথা শুনে সৈনিকরা একে অপরের দিকে তাকাতে লাগলো । তারপর বললো: আগুন থেকে বাঁচতেই তো আমরা রসূল সা.এর নিকট এসেছি। এভাবে কিছুক্ষণ কেটে গেলে সেনাপতির ক্রোধ প্রশমিত হলো এবং আগুন নিভে গেলো । অভিযান থেকে ফেরার পর সৈনিকরা রসূলুল্লাহ সা. এর নিকট ঘটনাটা ব্যক্ত করলে তিনি বললেন: তোমরা যদি এ আগুনে প্রবেশ করতে, তবে আর কখনো বের হতে পারতেনা। তিনি আরো বললেন: ‘ষ্টার আদেশ লঙ্ঘন করে সৃষ্টির হুকুম পালন করা চলবেনা । শুধুমাত্র ন্যায় ও বৈধ কাজে আনুগত্য করতে. হবে। যুদ্ধের পূর্বে ইসলামের দাওয়াত দেয়া ওয়াজিব: যে কোনো যুদ্ধ শুরু করার পূর্বে শত্রু পক্ষকে ইসলামের দাওয়াত দেয়া মুসলমানদের উপর ওয়াজিব ৷ বুরাইদা রা. থেকে মুসলিম বর্ণনা করেন: রসূলুল্লাহ্ সা. যখনই কোনো ব্যক্তিকে কোনো ছোট বা বড় বাহিনীর সেনাপতি নিয়োগ করতেন, তাকে বিশেষভাবে আল্লাহ্কে ভয় করার এবং সাধারণ মুসলমান সৈনিকদের সাথে ন্যায়সঙ্গত আচরণের নির্দেশ দিতেন। আরপর বলতেন: আল্লাহ্র নামে আল্লাহ্র পথে অভিযানে রওয়ানা হয়ে যাও, যারা আল্লাহ্র সাথে কুফরি করেছে তাদের সাথে যুদ্ধ করো, যুদ্ধ করো এবং যুদ্ধলন্ধ সম্পদে (গনিমত) খেয়ানত করনা, প্রতিশ্রুতি ভঙ্গ করনা, নিহতদের লাশ (নাক কান ইত্যাদি কেটে) বিকৃত করনা, কোনো শিশুকে হত্যা করনা, (নারী ও বৃদ্ধদেরকেও না, কারণ তারা যুদ্ধ করেনা) মোশরেক শক্রদের মুখোমুখি হলে তাদেরকে তিনটি জিনিসের ইসলাম গ্রহণ ও দেশত্যাগ, নচেত জিযিয়া প্রদান দাওয়াত দাও । এর যেটাই তারা গ্রহণ করে, তা মেনে নাও এবং তাদের সাথে যুদ্ধ করোনা । তাদেরকে ইসলামের দাওয়াত দাও। যদি তারা এ দাওয়াত গ্রহণ করে তাহলে তা মেনে নাও ও যুদ্ধ করোনা। তারপর তাদেরকে তাদের দেশ ছেড়ে দেশে হিজরত করার আদেশ দাও এবং তাদেরকে জানিয়ে দাও যে, তারা হিজরত করলে অন্যান্য মুহাজিরদের সমান সুযোগ-সুবিধা ও অধিকার পাবে, আর অন্যান্য মুহাজিরদের যা কিছু দায়িত্ব ও কর্তব্য, তাদেরও তাই দায়িত্ব ও কর্তব্য হবে। যদি তারা হিজরত ও জিহাদ করতে সম্মত না হয়, তাহলে তাদেরকে জানিয়ে দাও যে, তারা মরুচারী বেদুইনদের মতো হবে (অর্থাৎ আল্লাহ্র বিধান অনুযায়ী যুদ্ধলন্ধ সম্পদ ও যুদ্ধোত্তর দখলকৃত জমি ও সম্পদের কোনো অংশ পাবে না) আর অন্যান্য মুসলমানদের উপর আল্লাহ্র যে সব হুকুম কার্যকর হয়, তাদের উপরও তা কার্যকর হবে । ইসলাম গ্রহণ করতে অস্বীকার করলে তাদেরকে জিযিয়া কর দিতে বলবে । পরবর্তী সূরা তাওবায় জিযিয়া শুধুমাত্র ইহুদি ও খ্রিষ্টানদের জন্য নির্দিষ্ট হয়ে যায়। এটা সম্ভবত তার আগের ঘটনা । তারা জিযিয়া দিতে রাজি হলে তা গ্রহণ করো ও তাদের সাথে যুদ্ধ করোনা । আর রাজি না হলে আল্লাহ্র সাহায্য চেয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। কোনো দুর্গের অধিবাসীদেরকে অবরুদ্ধ করার পর তারা যদি আল্লাহ্ ও রসূলের নিরাপত্তামূলক আশ্রয় চায়, তবে তাদেরকে তা দেবেনা । তবে তাদেরকে তোমার ও তোমার সাথীদের পক্ষ থেকে নিরাপত্তামূলক আশ্রয় দেবে । কেননা পরে যদি তোমরা সে আশ্রয় দানের চুক্তি ভঙ্গ করতে চাও, তবে আল্লাহ্ ও তার রসূলের নামে দেয়া চুক্তি ভঙ্গ করার চেয়ে তোমার ও তোমার সাথীদের পক্ষ হতে দেয়া চুক্তি ভঙ্গ করা কম গুরুতর হবে । কোনো দুর্গবাসীকে অবরুদ্ধ করার পর তারা যদি তোমার কাছে আল্লাহ্র প্রতিশ্রুতি ও কর্তৃত্বের অধীনে নেমে আসার অনুমতি চায় তবে অনুমতি দেবেনা । তবে তোমার কর্তৃত্বের অধীন নেমে আসতে দেবে । কারণ তুমি জান না তাদের ব্যাপারে তুমি আল্লাহর কর্তৃত্ব লংঘন করবে কি না। অর্থাৎ আল্লাহ্র নিরাপত্রামূলক আশ্রয়ের প্রতিশ্রুতি ও কর্তৃত এড়িয়ে যাওয়া উচিত। কেননা এ দুটি অত্যন্ত সম্মানজনক এবং এ দুটির সম্মান সযত্রে রক্ষা করা কর্তব্য । (বুখারি ব্যতীত অবশিষ্ট পীচটি সহিহ হাদিস গ্রন্থে বর্ণিত)। www.pathagar.com
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।