৫৮ ফিক্হস্ সুন্নাহ চলার পথে মুসলমানদের উপর নমনীয় আচরণ করো । এমনভাবে চলতে বাধ্য করো না যাতে তারা ক্লান্ত ও অসুস্থ হয়ে পড়ে । তাই বলে এতো নমনীয়তা দেখাবে না যে, শত্রুর অবস্থানে না পৌঁছেই কোনো স্থানে যাত্রাবিরতি করবে । মনে রেখো, সফরে শক্তিত্রাস পায় না। তাদেরকে এমন এক শত্রুর অভিমুখে যাত্রা করতে হচ্ছে, যারা প্রতিষ্ঠিত এবং যারা নিজেদের ও পশুপালের রক্ষণাবেক্ষণে সিদ্ধহস্ত প্রতি শুক্রবার একদিন ও একরাত তোমার সাথীদের কাছে অবস্থান করো, যাতে তারা কিছুটা বিশ্রাম নিয়ে তৃপ্তি লাভ করে। এ সময় তারা তাদের অস্ত্র ও সাজ-সরঞ্জাম সমর্পণ করবে। তাদের যাত্রাবিরতির স্থানগুলোকে সন্ধি স্থাপনকারী ও চুক্তির ভিত্তিতে নিরাপত্তা গ্রহণকারীদের গ্রামগুলো থেকে দূরে রাখবে । এ সময় তোমার সাথীদের মধ্য থেকে যাদের দীনদারী সম্পর্কে তুমি নিশ্চিত, তারা ছাড়া আর কাউকে এঁ সব গ্রামে প্রবেশ করতে দেবেনা । মুসলিম বাহিনীর কেউ যেনো এ সব গ্রামবাসীর কাউকে কোনো রকম অবজ্ঞা ও অমর্যাদা না করে। মনে রাখবে, তাদের সম্মান ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব তোমাদের উপর বর্তায়, তাদের উপরও বতে: যেমন চুক্তির উপর ধৈর্য ধারণের দায়িত্ব । যতোক্ষণ তারা ধৈর্য ধারণ করে ততোক্ষণ তাদের সাথে সদাচরণ করে যাও। সন্ধিকারীরা কোনো অত্যাচার করলে যুদ্ধরত কাফেরদের সাহায্য নিয়ে তাদের উপর প্রতিশোধ নিবেনা। শক্রর ভূমিতে যখন অবস্থান করবে, তখন তোমাদের ও তাদের মধ্যে গোয়েন্দাদেরকে ছড়িয়ে দাও। তাদের কোনো গতিবিধি যেনো তোমার অজানা না থাকে । তোমার কাছে মুসলমান বা এলাকাবাসীর মধ্য থেকে কেবল এমন লোক থাকা চাই, যার সত্যবাদিতা ও হিতাকাংখিতা সম্পর্কে তুমি নিশ্চিত। মনে রেখো, মিথ্যা বলতে অভ্যস্ত লোকেরা মেপে মেপে সত্য বললেও তার সংবাদ তোমার উপকারে আসবেনা । ধোকাবাজ ব্যক্তি তোমার পক্ষে নয়, বিপক্ষে গোয়েন্দাগিরি করবে । শক্র এলাকার নিকটবর্তী হয়ে গেলে তুমি বেশি বেশি অগ্রবর্তী বাহিনী পাঠাবে, প্রচুর সংখ্যক ক্ষুদ্র সেনাদল ছড়িয়ে দেবে, যারা শত্রুর সরবরাহ লাইন ও সুযোগ-সুবিধা বিচ্ছিন্ন করে দেবে, আর অগ্রবর্তী বাহিনীগুলো তাদের গোপন তথ্য উদঘাটন করবে। অগ্রবর্তী বাহিনীগুলো গঠন করার জন্য তোমার সাথীদের মধ্য থেকে যারা ঝানু সমর কুশলী ও প্রবীণ যোদ্ধা, তাদেরকে নিয়োগ করো । তাদের দ্বারা অশ্বারোহী দলও গঠন করো । তারা যদি কোনো শক্রর মুখোমুখি হয় তবে সেটা হবে তোমার মতানুসারে সংঘটিত শক্তি প্রয়োগের প্রথম ঘটনা । ছোট ছোট সেনাদল প্রেরণের কাজটা জিহাদে পারদর্শীদের হাতে অর্পণ কর । আর অসি চালনার উপর ধৈর্য ও সংযম অবলম্বন করো। এ কাজ কাউকে খেয়াল-খুশিমত করতে দিবেনা । তাহলে তোমার বিশিষ্ট ব্যক্তিবর্গের প্রতি নমনীয়তার কারণে তোমার মতের প্রাধান্য ও কর্তৃত্ব যতোটা ব্যাহত হয়, তার চেয়েও বেশি ব্যাহত হবে। যে ক্ষেত্রে পরাজয়ের আশংকা প্রবল, সে ক্ষেত্রে কখনোই অগ্রবর্তী বাহিনী বা ছোট সেনাদল প্রেরণ করবেনা । শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ যখন শেষ করবে, তখন তোমার দূরবর্তী সেনা, অগ্রসেনা ও ছোট সেনাদলগুলোকে তোমার কাছে সমবেত করো এবং তোমার সমর পরিকল্পনা ও শক্তি সুসংহত করো। এরপরও তোমার উপর যুদ্ধ চাপিয়ে দেয়া না হলে ততোক্ষণ পর্যন্ত যুদ্ধ করার জন্য তাড়াহুড়ো করবেনা, যতোক্ষণ শত্রুর গোপন তথ্য ও তার যোদ্ধাদের সম্পর্কে বিস্তারিত বিবরণ না পাও, এবং তাদের এলাকা সম্পর্কে তার অধিবাসীদের সমান জ্ঞান অর্জন না করো । এই বিবরণ লাভ ও জ্ঞান অর্জনের পর শক্রর সাথে তুমি ঠিক তদ্রুপ আচরণ করতে পারবে, যেরূপ আচরণ তারা তোমার সাথে করে । এরপর তুমি তোমার বাহিনীর উপর গুপ্তচর ছড়িয়ে দাও, এবং রাতের বেলা শত্রুর উপর আক্রমণে সর্বাত্মক চেষ্টা চালাতে জাগ্রত হও এবং চুক্তিবদ্ধ কোনো যুদ্ধবন্দীকে বাইরে (পলায়নরত বা যুদ্ধরত) পেলে তৎক্ষণাত তাকে হত্যা করো, যাতে যারা তোমার শত্রু ও আল্লাহ্র শত্রু, তারা ভয় পায় । আল্লাহ তোমার ও তোমার অধীনস্থ সৈনিকদের অভিভাবক । তিনিই তোমাদেরকে তোমাদের শত্রুর উপর বিজয় দানে সক্ষম । তাঁর কাছেই সকলের সাহায্য চাওয়া উচিত ।' সৈনিকদের দায়িত্ব ও কর্তব্য: সেনাপতির প্রতি সৈনিকদের দায়িত্ব ও কর্তব্য হলো, আল্লাহর নাফরমানী হয় না এমন প্রত্যেক হুকুম নির্বিবাদে মান্য করা ও আনুগত্য করা । ইমাম বুখারি ও মুসলিম আবু হুরায়রা রা. থেকে বর্ণনা করেছেন, রসূল সা. বলেছেন: ‘বে ব্যক্তি আমার আনুগত্য করলো, সে আল্লাহ্র আনুগত্য করলো, যে ব্যক্তি আমার অবাধ্য, সে আল্লাহ্র অবাধ্য, যে ব্যক্তি আমীরের অনুগত, সে আমার অনুগত, যে ব্যক্তি আমীরের অবাধ্য, সে আমার অবাধ্য ।' www.pathagar.com
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।