জিহাদ ৫৭ পারে। তিনি সর্বত্র গোয়েন্দাদেরকে ছড়িয়ে দিতেন, যাতে তারা শত্রুর গতিবিধি সম্পর্কে খবর নিয়ে আসতে পারে । তিনি একাধিক বাহিনী প্রস্তুত করে রাখতেন এবং তাদের জন্য পতাকা নির্বাচন করে দিতেন। ইবনে আব্বাস রা. বলেন: রসূলুল্লাহ সা. এর পতাকা ছিলো কালো এবং ব্যানার ছিলো সাদা। (আবু দাউদ)। সেনাপতিদের প্রতি রসূলুল্লাহ সা. এর বিদায়ী নির্দেশাবলী: আবু মূসা রা. থেকে বর্ণিত: রসূলুল্লাহ সা. যখন কাউকে কোনো কাজে পাঠাতেন, তখন বলতেন: মানুষকে সুসংবাদ দিবে, নৈরাশ্যজনক সংবাদ দিবে না, তাদের কাজ সহজ করে দিবে, কঠিন করে দিবে না।' (অর্থাৎ যখন কোনো প্রশাসনিক ও ব্যবস্থাপনা সংক্রান্ত দায়িত্ব দিয়ে পাঠাতেন তখন বলতেন, যে সকল লোক অসৎ কর্মশীল হয়েও ইসলামের নিকটবর্তী, তাওবা করে, ঈমান আনে ও সতকর্মের দিকে অগ্রসর হতে ইচ্ছুক, তাদেরকে আল্লাহ্র রহমতের ব্যাপকতা ও সওয়াবের বিশালতার সুসংবাদ দিবে । বিভিন্ন ভীতিজনক সংবাদ দিয়ে হতাশ করে দিবে না। মানুষের প্রতি সহজ ও নমনীয় থেকো, কঠোর ও উগ্র হয়োনা । (এটা ইসলামের প্রতি ভালোবাসা সৃষ্টির জন্য অধিকতর প্রয়োজনীয় 1) আবু মূসা রা. থেকে আরো বর্ণিত, রসূলুল্লাহ সা. আমাকে ও মুয়াযকে ইয়ামানে প্রেরণকালে বললেন: সহজ করে দেবে, কঠিন করে দেবেনা । সুসংবাদ দিবে, হতাশ করে দিবে না। মতবিরোধে লিপ্ত হয়ো না, একমত হয়ে কাজ করবে ।' (বুখারী ও মুসলিম) । আনাস রা. থেকে বর্ণিত। রসূলুল্লাহ্ সা. বলেছেন: “আল্লাহ্র নাম নিয়ে, আল্লাহ্র উপর ভরসা করে ও রসূলুল্লাহ্্র আদর্শ অনুসরণ করে রওনা হয়ে যাও, কোনো যরণোস্মুখ বৃদ্ধকে হত্যা করোনা তবে যুদ্ধরত কিংবা যুদ্ধের পরামর্শদাতা বা যুদ্ধবিদ্যায় পারদর্শী হলে হত্যা করা যাবে। কেননা রসূলুল্লাহ্ সা. হাওয়াযেন বাহিনীতে বিদ্যমান একশো বিশ বছরের চেয়ে বেশি বয়স্ক যায়দ বিন সাম্মকে হত্যা করেছিলেন । কেননা সে যুদ্ধের ব্যপারে তাদের উপদেষ্টা ও ঝানু সমরবিদ ছিলো । কোনো অপ্রাপ্ত বয়স্ক শিশু বা মহিলাকে হত্যা করোনা । সক্রিয় যোদ্ধা, যোদ্ধাদের তদারককারিণী বা পরামর্শদাতা হলে হত্যা করা যাবে। বাড়াবাড়ি করো না, তোমাদের গনিমতগুলোর রক্ষণাবেক্ষণ করো । আপোস মীমাংসা করো ও মহানুভবতা প্রদর্শন করো । আল্লাহ্ মহানুভবদেরকে ভালোবাসেন ।' আবু দাউদ) উমর রা. এর নির্দেশাবলী: উমর রা. সাদ ইবনে আবি ওয়াক্কাস রা. ও তার সঙ্গী যোদ্ধাদের উদ্দেশ্যে নিম্নরূপ নির্দেশ লিখে পাঠান: ‘আমি তোমাকে ও তোমার অধীনস্থ সৈন্যদেরকে সর্বাবস্থায় আল্লাহকে ভয় করার ও সংযম অবলম্বন করার আদেশ দিচ্ছি। কেননা আল্লাহ্র ভয় ও সংযম, শত্রুর উপর বিজয়ী হওয়ার শ্রেষ্ঠ অস্ত্র, সবচেয়ে শক্তিশালী সমর কৌশল । তোমাকে ও তোমার বাহিনীকে আদেশ দিচ্ছি শত্রুর চেয়েও বেশি সতর্ক থাকবে গুনাহ্র কাজ থেকে । কেননা সৈন্যদের পাপাচার তাদের জন্য তাদের শক্রর চেয়েও ভয়ংকর । মুসলমানরা বিজয়ী হয়ে থাকে শুধু তাদের শত্রুদের আল্লাহর অবাধ্য হওয়ার কারণেই । তা না হলে তারা শক্রদেরকে পরাভূত করতে পারতোনা । কেননা মুসলমানদের জনবল তাদের জনবলের সমান নয়। তাদের অস্ত্রবলও শক্রর অস্ত্রবলের সমান নয়। কাজেই পাপাচারে যদি মুসলমানরা ও তাদের . শত্রুরা সমান হয়ে যায়, তাহলে শক্তির দিক দিয়ে তারা আমাদের চেয়ে প্রবলতর হয়ে যাবে । আমরা যদি আমাদের নৈতিক শ্রেষ্ঠত্ব দ্বারা তাদের উপর বিজয়ী হতে না পারি, তবে শুধু শক্তি দিয়ে তাদেরকে পরাস্ত করতে পারবোনা । জেনে রেখো, তোমাদের অভিযানকালে তোমাদের উপর আল্লাহ্র পক্ষ হতে রক্ষীবাহিনী নিয়োজিত রয়েছে। তারা তোমাদের কার্যকলাপ সম্পর্কে অবহিত। কাজেই তাদের প্রতি লজ্জাশীল থেকো । আল্লাহর পথে থাকা অবস্থায় কোনো গুনাহে জড়িত হয়োনা। এ কথা বলে আত্মতৃত্তি লাভ করো না যে, আমাদের শত্রুরা আমাদের চেয়ে অসৎ । কাজেই তারা কখনো আমাদের উপর বিজয়ী হবে না। অতীতে বহু জাতির উপর তাদের চেয়ে অসৎলোক বিজয়ী ও পরাক্রমশীল হয়েছে, যেমন বনি ইসরাইল আল্লাহ্র ক্রোধ উদ্রেককারী কার্যকলাপে লিপ্ত হলে তাদের উপর অগ্নি উপাসক কাফেরদেরকে বিজয়ী করেছিলেন। তারা তাদের বাড়িঘরে পর্যস্ত আক্রমণ চালাতো। তাদের উপর আল্লাহ্র প্রতিশ্রুতি কার্যকর হয়েছিল। তোমাদের জন্য আল্লাহ্র নিকট সাহায্য কামনা করছি। তোমরাও শত্রুর উপর আল্লাহ্র সাহায্য চাইতে থাকো । এ সাহায্য আমি তোমাদের ও আমাদের জন্য প্রার্থনা করছি। www.pathagar.com
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।