ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

৫৬ ফিক্হস্‌ সুন্নাহ শহীদের প্রাণ তিনি নিজেই সংহার করেন। আর স্থল যুদ্ধে শহীদের খণ ব্যতীত সকল গুনাহ্‌ মাফ করেন। কিন্তু নৌযুদ্ধের শহীদের খণসহ সকল গুনাহ মাফ করেন। সেনাপতির প্রয়োজনীয় গুণাবলী: সেনাপতির মধ্যে যে গুণাবলী থাকা জরুরি, ইমাম ফাখরী সেগুলোর উল্লেখ করে বলেন: “জনৈক তুর্কী সমর বিশারদ বলেছেন: একজন সেনাপতির মধ্যে এমন দশটি গুণাবলীর সমাবেশ হওয়া জরুরী, যা বিভিন্ন জীবজন্তুর মধ্যে স্বভাবগতভাবে বিদ্যমান । সেগুলো হচ্ছে: সিংহের সাহস, শৃকরের ক্ষিপ্রতা, শৃগালের ধূর্ততা, সারস পাখির প্রহরা, মোরগের ত্যাগ ও বদান্যতা, ছানাদের প্রতি মুরগীর স্লেহ, কাকের সতর্কতা, তায়ারু"র মতো মোটাতাজা দেহ। তাগারু ইরানের খোরাসান প্রদেশের এক ধরনের পশু, যাকে প্রভুর পরিশ্রম ও সফরের জন্য মোটাতাজা করা হয়। সৎ ও অসৎ উভয় প্রকার মানুষের নেতৃত্বে জিহাদ: জিহাদের জন্য নেতা বা শাসকের ন্যায়বিচারক বা সংলোক হওয়া শর্ত নয়। বরং সর্বাবস্থায় জিহাদ করা ওয়াজিব । জিহাদের ময়দানে একজন পাপিষ্ঠ লোকের মধ্যেও এমন বীরত্ব ও সাহসিকতা থাকা বিচিত্র নয়, যা অন্যদের মধ্যে নেই। সাধারণ সৈনিকদের ব্যাপারে সেনাপতির দায়িত্ব ও কর্তব্য: সাধারণ সৈনিকদের ব্যাপারে সেনাপতির দায়িত্ব ও কর্তব্য নিম্নরূপ: ১. তাদের সাথে পরামর্শ করা, তাদের মতামত গ্রহণ করা, তাদেরকে বাদ দিয়ে স্বেচ্ছাচারী পন্থায় কাজ না করা । কেননা আল্লাহ্‌ বলেছেন: 0১1 ০৪৮2)35 “কাজকর্মে তাদের সাথে পরামর্শ করো ।' (সূরা ৩ আলে ইমরান: আয়াত ১৫৯) আবু হুরায়রা রা. বলেন: “নিজের সাথীদের সাথে রসূলুল্লাহ সা. এর চেয়ে বেশি পরামর্শ করতে কাউকে দেখিনি ৷’ (আহমদ ও শাফেয়ি)। ২. তাদের প্রতি শ্নেহ-মমতা প্রদর্শন, কোমল ও নমনীয় আচরণ । আয়েশা রা. বলেন, রসূল সা. বলেছেন: “হে আল্লাহ্‌! যে ব্যক্তি আমার উম্মাতের উপর কোনো ক্ষেত্রে দায়িত্বশীল হয় এবং তাদের প্রতি কোমল আচরণ করে, তুমি তার প্রতি কোমল আচরণ করো ।” (মুসলিম) ৷ মাকিল ইবনে ইয়াসার রা. বলেন, রসূলুল্লাহ সা. বলেছেন: “যে নেতা মুসলমানদের উপর দায়িত্বশীল হয়, অত:পর তাদের কল্যাণের জন্য সর্বাত্মক চেষ্টা করেনা এবং তাদের হিতাকাংখী হয়না, সে বেহেশতে প্রবেশ করবেনা ।” (সহীহ মুসলিম) । আবু দাউদ জাবির রা. থেকে বর্ণনা করেন: রসূলুল্লাহ সা. সফরে যাওয়ার সময় পিছনে থাকতেন, যারা দুর্বল, তাদেরকে এগিয়ে নিতেন, কাউকে নিজের বাহনের পেছনে তুলে বসাতেন এবং গভীরভাবে ভালোবাসতেন। ৩. সৎ কাজে আদেশ দান ও অসৎকাজ থেকে বারণ করা, যাতে তারা গুনাহর কাজে লিপ্ত হতে না পারে। ৪. কিছুক্ষণ পর পর বাহিনীকে পর্যবেক্ষণ করা, যাতে সৈনিকদের সম্পর্কে সেনাপতি যথাযথভাবে অবহিত থাকতে পারেন, যারা যুদ্ধের অযোগ্য তাদেরকে যুদ্ধে যাওয়া থেকে বিরত রাখতে পারেন। অকেজো সাজসরঞ্জাম ফেরত পাঠাতে পারেন এবং যে সকল ব্যক্তি সৈনিকদেরকে যুদ্ধ থেকে সরে যেতে বা নিক্রিয় থাকতে প্ররোচনা দেয় এবং যারা নানা ধরনের গুজব ছড়িয়ে বেড়ায়, যেমন এরূপ বলে: “তাদের বাহিনীর পর্যাপ্ত জনবল ও অস্ত্রবল নেই ।' অনুরূপ যারা বাহিনীর গতিবিধির খবর পাচার করে বা বিশৃংখলা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত থাকে, তাদেরকে বাহিনী থেকে ছাটাই করতে পারে। ৫. তদারককারীদের চিহ্নিত করা । ৬. পতাকা প্রদান । ৭. যাত্রাবিরতির উপযুক্ত স্থান নির্বাচন ও আত্মগোপনের স্থানসমূহ সুরক্ষিত রাখা । ৮. শত্রুর গতিবিধির উপর দৃষ্টি রাখার জন্য ব্যাপকভাবে গোয়েন্দা নিয়োগ করা । রসূলুল্লাহ্‌ সা. এর রীতি ছিলো, কোনো জায়গায় অভিযানে যাওয়ার ইচ্ছা থাকলে অন্য জায়গার দিকে ইংগিত করতেন। কিন্তু মনে মনে সেই জায়গার লক্ষ্যই ঠিক রাখতেন, যাতে শত্রু তার ইচ্ছা জানতে না www.pathagar.com

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।