ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

জিহাদ ৫৫ এক মাস ব্যাপী রোযা ও নামাযের চেয়ে উত্তম। এ অবস্থায় যদি কেউ মারা যায়, তাহলে সে যে সব নেক কাজ করতো, তা তার উপর চলতে থাকবে, (এটি রিবাতেরই বিশেষ ফযিলত) এবং তার জীবিকা তার উপর অব্যাহত থাকবে । উপরন্তু সে যালেমদের যুলুম থেকে নিরাপদে থাকবে ।' তিনি আরো বলেছেন: ‘প্রত্যেক মৃত ব্যক্তির মৃত্যুর সাথে সাথে তার আমল বন্ধ হয়ে যায়। কিন্তু আল্লাহ্‌র পথে রিবাতকারীর (জিহাদকারীর) নেক আমল বন্ধ হয়না । তার আমল কেয়ামত পর্যন্ত বৃদ্ধি পেতে থাকে এবং সে কবরের আযাব থেকে নিরাপদ থাকে ।” জিহাদের নিয়তে তীর নিক্ষেপের ফযিলত: ইসলাম আল্লাহর পথে জিহাদের নিয়তে তীর নিক্ষেপ করা, যুদ্ধবিদ্যা ও আত্মরক্ষার কৌশল শিখতে উৎসাহ দিয়েছে, এ সব বিষয়ে প্রশিক্ষণ গ্রহণে এবং তীরন্দাযী ও মন্লুযুদ্ধ শিখতে উদ্দীপনা যুগিয়েছে। ১. উকবা ইবনে আমের রা. বলেন, আমি রসূলুল্লাহ্‌ সা.কে মিম্বরে রসে বলতে শুনেছি: আল্লাহ্‌ বলেছেন: “শক্রর বিরুদ্ধে যতোদূর সম্ভব, শক্তি সঞ্চয় করো। জেনে রেখ, তীরন্দাধীই শক্তি, জেনে রেখ, তীরন্দামীই শক্তি, জেনে রেখ, তীরন্দাধীই শক্তি ।' (মুসলিম) ২. উকবা ইবনে আমের থেকে আরো বর্ণিত হয়েছে, রসূলুল্লাহ সা. বলেছেন: “অচিরেই বহু ভূখন্ড তোমাদের দখলে আসবে । সুতরাং তোমরা বর্শা খেলায় উদাসীন হয়োনা। আল্লাহ্‌ তা'য়ালা একটা বর্শার উসিলায় তিন ব্যক্তিকে বেহেশতে প্রবেশ করান: বর্শার নির্মাতাকে, তা সরবরাহকারীকে এবং আল্লাহ্র পথে তা নিক্ষেপণকারীকে।' তীর বা বর্শা নিক্ষেপন শেখার পর তা ভুলে যাওয়াকে ইসলাম কঠোরভাবে নিন্দা করেছে। বিনা ওযরে তা বর্জন করা মাকরূহ তাহরিমী । ৩. রসূলুল্লাহ্‌ সা. বলেছেন: “যে ব্যক্তি তীর নিক্ষেপন শিখে তা বর্জন করে, সে আমাদের কেউ নয়, অথবা বলেছেন, সে আল্লাহ্‌র নাফরমানি করে।' ৪. রসূলুল্লাহ সা. আরো বলেছেন: 'মানুষের সব খেলাই অন্যায় কিছু তীর্মাহীর খেলা, ঘোড়া দাবড়ানোর খেলা এবং নিজের স্ত্রীর সাথে আমোদ প্রমোদ করা ন্যায়সঙ্গত ৷ কুরতুবি বলেছেন: ‘এ হাদিসের প্রকৃত মর্ম আল্লাহই ভালো জানেন । তবে (আমার জানা মতে) এর মর্ম হলো: মানুষ যে সব উপায়ে চিন্তবিনোদন করে, তাতে দুনিয়া ও আখেরাতের কোনোই ফায়দা নেই । তাই সেগুলো অন্যায় এবং তা বর্জন করা উত্তম। কিন্তু এ তিনটি কাজ যদিও বিনোদন ও আমোদ-ফুর্তি হিসাবেই করা হয়; কিন্তু এগুলোর কিছু উপকারিতাও রয়েছে। কেননা তীর নিক্ষেপণ ও ঘোড়দৌড়ের অনুশীলন যুদ্ধের সহায়ক কলাকৌশল । আর স্ত্রীর সাথে আমোদ-প্রমোদের পরিণামে একমাত্র আল্লাহর এবাদতকারীর একটি সম্ভান লাভ করার সুযোগ সৃষ্টি হতে পারে । তাই এ তিনটি জিনিস ন্যায়সঙ্গত ৷' রসূলুল্লাহ সা. আরো বলেছেন: হে ইসমাইলের বংশধর । তোমরা তীরন্দাধী করো । কেননা তোমাদের পিতা তীরন্দায ছিলেন।' আর ঘোড়ায় আরোহণ ও অস্ত্র চালনা শিক্ষা করা ফরযে কিফায়া, যা কখনো কখনো ফরযে আইনেও পরিণত হয়ে থাকে । নৌযুদ্ধ স্থল যুদ্ধের চেয়ে উত্তম: যেহেতু নৌপথের যুদ্ধ স্থলপথের যুদ্ধের চেয়ে ঝুঁকিপূর্ণ, তাই তাতে সওয়াব বেশি । ১. আবু দাউদ উম্মে হারাম রা. থেকে বর্ণনা করেন, রসূল সা. বলেছেন: সামুদ্রিক অভিযানে মৃত ব্যক্তি এবং সমুদ্রে ডুবে মরা ব্যক্তি দু'জন শহীদের মর্যাদা পায়। ২. ইবনে মাজা আবু উমামা রা. থেকে বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. বলেছেন: সমুদ্রে যে ব্যক্তি শহীদ হয় সে স্থলভাগের দুজন শহীদের সমান। আর সমুদ্রে মাথা ঘোরা রোগে আক্রান্ত ব্যক্তি স্থলভাগে রক্তে গড়াগড়ি খাওয়া ব্যক্তির সমান। আর উভয় প্রকার শাহাদাতের লক্ষ্যে যে যুদ্ধ করে, সে আল্লাহর এবাদতের মধ্যে জীবন কাটিয়ে দেয়ার জন্য দুনিয়ার সম্পর্ক ছিন্নকারীর সমান মর্যাদাবান । আল্লাহ্‌ নৌযুদ্ধের শহীদ ব্যতীত অন্য সকলের প্রাণ সংহার করার কাজে মৃত্যুর ফেরেশতাকে নিযুক্ত করেন। নৌযুদ্ধের www.pathagar.com

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।