৫৪ ফিক্হস্ সুন্নাহ ব্যক্তি, যাকে আল্লাহ্ যথেষ্ট প্রাচুর্য দান করেছিলেন এবং নানা ধরনের ধনসম্পদের অধিকারী করেছিলেন। তাকে হাজির করে এ সব নিয়ামতের কথা স্মরণ করানো হবে । সে সবই স্বীকার করবে । তখন আল্লাহ্ জিজ্ঞাসা করবেন: তুমি এ সব নিয়ামতের কিরূপ সদ্ব্যবহার করেছিলে? সে বলবে: তুমি যে সকল খাতে অর্থ ব্যয় করা পছন্দ কর, তোমার সন্তুষ্টির খাতিরে তার সব কটিতেই ব্যয় করেছি। আল্লাহ্ বলবেন: তুমি মিথ্যা বলছ। আমার সন্তুষ্টির উদ্দেশ্যে নয়, বরং লোকে তোমাকে দানশীল বলবে এ উদ্দেশ্যে দান করেছ। সেটা বলাও হয়েছে । অত:পর তাকে অধোমুখে দোযখে নিক্ষেপ করার আদেশ দেয়া হবে এবং নিক্ষেপ করা হবে৷’ (সহীহ মুসলিম)। ৃ আমলের প্রতিদান: মুজাহিদ যতোই আন্তরিক ও খালেস নিয়তের অধিকারী হোক না কেন, সে যখন যুদ্ধলন্ধ সম্পদ গনিমতের অংশ নেবে, তখন সেটা তার সওয়াব থেকে কমিয়ে দেয়া হবে। আব্দুল্লাহ্ ইবনে উমর রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন: ছোট বা বড় যে ধরনেরই যুদ্ধ পরিচালিত হোক না কেন, তাতে অংশ গ্রহণ করে যারা নিরাপদে ফিরে আসে ও গনিমত গ্রহণ করে, তারা তাদের জিহাদের প্রতিদানের দুই তৃতীয়াংশ গ্রহণ করে । আর ছোট বা বড় যে কোনো যুদ্ধে অংশ গ্রহণ করে যারা নিহত বা আহত হয়, তারা জিহাদের পূর্ণ সওয়াব লাভ করে ।' (সহীহ মুসলিম)। ইমাম নববী বলেন: এ হাদিসের একমাত্র সার্বিক অর্থ হলো, যোদ্ধাদের মধ্যে যারা অক্ষত অবস্থায় ফিরে আসে অথবা গনিমত গ্রহণ করে, তাদের সওয়াৰ যারা অক্ষত অবস্থায় ফেরেনি অথবা অক্ষত অবস্থায় ফিরেছে, কিন্তু গনিমত গ্রহণ করেনি, তাদের চেয়ে কম হবে । কেননা গনিমত হচ্ছে জিহাদের প্রতিদানের একটা অংশ । সেটা যারা গ্রহণ করবে তারা জিহাদের সওয়াবের দুই তৃতীয়াংশ পেয়েছে বলে গণ্য হবে। গনিমত মোট সওয়াবের একটা অংশ গণ্য হবে। এ ব্যাখ্যা সাহাবিদের থেকে বর্ণিত প্রসিদ্ধ উক্তিগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ । যেমন জনৈক সাহাবি বলেছেন: আমাদের মধ্যে কেউ কেউ তার সওয়াবের কোনো অংশ ভোগ না করেই মারা যেত । আবার কেউ কেউ এমনও থাকতো যে, তার সুফল দুনিয়াতে ভোগ করতো । সুতরাং আমরা যে ব্যাখ্যা দিয়েছি তা সঠিক এবং এটাই হাদিসটির প্রকাশ্য অর্থ। কোনো সুস্পষ্ট ও সহীহ হাদিস এই ব্যাখ্যার বিপক্ষে নেই। তাই আমরা এর যে ব্যাখ্যা দিয়েছি, সেটাই যথার্থ বলে গ্রহণ করতে হবে । কাযি ইয়া রহ.ও এ ব্যাখ্যা গ্রহণ করেছেন। ইমাম আবু দাউদ আবু আইয়ুব রা. থেকে বর্ণনা করেছেন, রসূলুল্লাহ সা. বলেছেন: “তোমাদের হাতে বহু জনপদ বিজিত হবে এবং তোমরা সুসংগঠিত সেনাবাহিনীতে পরিগণিত হবে। তখন বিভিন্ন সেনাদল তৈরি হবে । কেউ কেউ সে সব সেনাদলে ভর্তি হয়ে যুদ্ধে যাওয়া পছন্দ করবে। সে তার গোত্র থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে । পুনরায় সে সব ক'টি গোত্রের অবস্থা পর্যবেক্ষণ করে নিজেকে তাদের সামনে পেশ করবে ও বলবে: ‘কে আছে, যার বদলে আমি অমুক সেনাদলে যাবো ? সে-ই প্রকৃত যোদ্ধা। শেষ রক্ত বিন্দু দিয়েও সে লড়াই করবে ।” আল্লাহ্র পথে সীমান্তে অবস্থান করে শত্রুর মোকাবেলা করার ফযিলত: সীমান্তে এমন অনেক স্থান থাকে যেখান দিয়ে শত্রু সেনারা মুসলমানদের দেশে অনুপ্রবেশ করতে পারে। এ সকল জায়গায় কঠোরতম প্রতিরোধ গড়ে তোলা জরুরি, যাতে শত্রুরা তাকে দুর্বল স্থান হিসেবে ব্যবহার করে সেখান দিয়ে ভেতরে ঢুকতে না পারে । ইসলাম এ ধরনের সম্ভাব্য ফাকা স্থানগুলোকে সংরক্ষণ করতে বিপুলভাবে উৎসাহিত করেছে। সৈন্যদেরকে এর জন্য প্রতিষ্ঠিত করার আদেশ দিয়েছে, যাতে তারা মুসলমানদের শক্তির উৎসে পরিণত হয় । আল্লাহ্র পথে জিহাদের উদ্দেশ্যে এ ধরনের ফাঁকা স্থানগুলোতে অবস্থান ও প্রহরী দ্বারা সংরক্ষিত করাকে 'রিবাত' বলে আখ্যায়িত করা হয় । রিবাতের ন্যুনতম মেয়াদ এক ঘন্টা বা কিছু সময় এবং সর্বোচ্চ সময় চল্লিশ দিন। আর সর্বোত্তম মেয়াদ হলো, যতোক্ষণ বা যতোদিন অবস্থান করলে তাকে শত্রুর চোখে সর্বাপেক্ষা ভীতিজনক ঘাঁটিতে পরিণত করা যায়। আলেমগণ সর্বসম্মতভাবে বলেছেন, ইসলামের ও মুসলমানদের দুশমনকে প্রতিরোধের উদ্দেশ্যে সীমান্তে বা রণাঙ্গনে অবস্থান মক্কায় অবস্থানের চেয়েও উত্তম । এর ফযিলত সম্পর্কে নিম্নোক্ত হাদিসসমূহ বর্ণিত হয়েছে: ইমাম মুসলিম সালমান রা. থেকে বর্ণনা করেন, রসূলুল্লাহ্ সা. বলেছেন: একদিন ও একরাতের “রিবাত' www.pathagar.com
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।