ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

জিহাদ ৫৩ করবেননা ।' বান্দাদের উপর কৃত জুলুম, অত্যাচার যথা হত্যা করা, মানুষের সম্পদ অবৈধভাবে হরণ করা ইত্যাদি খণের মতোই, যা মাফ করা হবেনা । আল্লাহ্‌র দীনকে বুলন্দ করার উদ্দেশ্যে জিহাদ: জিহাদ ততোক্ষণ পর্যন্ত যথার্থ ও প্রকৃত জিহাদ নামে আখ্যায়িত হয়না, যতোক্ষণ পর্যন্ত তার উদ্দেশ্য আল্লাহ্‌র সন্তুষ্টি অর্জন, আল্লাহ্‌র দীনকে বুলন্দ ও প্রতিষ্ঠিত করা, সত্যের পতাকা সমুন্নত করা, বাতিল শক্তিকে পরাভূত করা এবং আল্লাহ্‌র সন্তুষ্টির খাতিরে প্রবৃত্তির কামনা-বাসনাকে বর্জন করে সর্বাত্মক শক্তি প্রয়োগ করা না হয়। এগুলোর কোনো একটি ছাড়া কোনো পার্থিব স্বার্থ ও উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে জিহাদ করা হলে তা প্রকৃত জিহাদ বলে গণ্য হবেনা । সুতরাং কেউ যদি কোনো পদ লাভ, কোনো ধনসম্পদ লাভ, বীরত্ব বা অন্য কোনো ধরনের খ্যাতি অর্জনের উদ্দেশ্যে সশস্ত্র যুদ্ধ করে, তবে সে আখেরাতে কোনো সওয়াব বা প্রতিদান পাবেনা । আৰু মূসা রা. থেকে বর্ণিত, এক ব্যক্তি রসূলুল্লাহ সা. এর নিকট এসে বললো: কোনো ব্যক্তি সম্পদ লাভের উদ্দেশ্যে যুদ্ধ করে, কেউবা খ্যাতি অর্জনের উদ্দেশ্যে যুদ্ধ করে, কেউবা বীরের খেতাব লাভের জন্য যুদ্ধ করে। এদের মধ্যে কে আল্লাহ্র পথে যুদ্ধ করে? রসূলুল্লাহ সা. বললেন: আল্লাহ্‌র বাণীকে সমুন্নত করা ও আল্লাহর দীনকে বিজয়ী করার উদ্দেশ্যে যে ব্যক্তি যুদ্ধ করে, সে-ই আল্লাহ্‌র পথে যুদ্ধ করে । আবু দাউদ ও নাসায়ি রহ. বর্ণনা করেন। এক ব্যক্তি বললো: হে আল্লাহ্‌র রস্ল! এক ব্যক্তি খ্যাতি ও আখেরাতের পুরষ্কার দুটোই অর্জন করার উদ্দেশ্যে যুদ্ধ করে। সে কী পাবে? রসূলুল্লাহ সা. বললেন: সে কিছুই পাবেনা । লোকটি তিনবার প্রশ্রটি পুনরাবৃত্তি করলো । রসূলুল্লাহ্‌ সা. তিনবারই তাকে বললেন: সে কিছুই পাবেনা । আল্লাহ্‌ এমন কোনো আমল গ্রহণই করেননা, যা শুধু তার সন্তুষ্টি লাভের জন্য করা হয়না । বস্তুত নিয়ত বা উদ্দেশ্যই যে কোনো আমল বা কাজের প্রাণ। যে কাজের নিয়ত বা উদ্দেশ্য আল্লাহ্‌র সন্তুষ্টি ও আখেরাতের সওয়াব লাভ নয়, সে কাজ মৃত ও প্রাণহীন। আল্লাহ্‌র কাছে তার কোনো মূল্য নেই। ইমাম বুখারি উমর ইবনুল খাত্তাব রা. থেকে বর্ণনা করেন, রসূলুল্লাহ্‌ সা. বললেন: “নিয়ত দ্বারাই কাজের বিচার করা হবে । যে কোনো ব্যক্তি তার কাজ থেকে শুধু তাই পাবে, যা সে নিয়ত করেছে।” একমাত্র খালেস ও নির্ভেজাল নিয়তই প্রত্যেক কাজের যথার্থ মূল্য নিশ্চিত করে । খালেস নিয়ত দ্বারা একজন মানুষ শহীদ না হয়েও শহীদের মর্যাদা লাভ করতে পারে । রসূলুল্লাহ্‌ সা. বলেছেন: যে ব্যক্তি যথার্থ আস্তরিকতা সহকারে আল্লাহ্‌র নিকট শাহাদাত পায়, সে যদি বিছানায় শুয়েও মারা যায়, তবু আল্লাহ্‌ তাকে শহীদের মর্যাদায় অভিষিক্ত করবেন” রসূলুল্লাহ্‌ সা. আরো বলেন: “মদিনায় এমন বহু গোষ্ঠী রয়েছে, যারা তোমাদের প্রতিটি অভিযানে ও প্রতিটি প্রান্তর অতিক্রম করার সময় তোমাদের সাথে ছিলো । অথচ তারা (প্রকৃত পক্ষে) ওযরের কারণে তোমাদের সাথে থাকতে পারেনি।” বস্তুত খালেস নিয়তের পরিবর্তে কোনো দুনিয়াবী স্বার্থ যখন জিহাদের প্রেরণার উৎস হয়, তখন জিহাদকারী শুধু যে আখেরাতের পুরস্কার ও সওয়াব থেকেই বঞ্চিত হয় তা নয়; বরং সে এ দ্বারা নিজেকে কেয়ামতের দিন আযাবে নিক্ষেপ করে। আবু হুরায়রা রা. বলেন, আমি রসূলুল্লাহ সা. কে বলতে শুনেছি, কেয়ামতের দিন সর্ব প্রথম যে ব্যক্তির বিচার অনুষ্ঠিত হবে, সে হবে একজন শহীদ । তাকে কেয়ামতের ময়দানে হাজির করা হবে। অত:পর তাকে যে সব নিয়ামত দান করা হয়েছিল তার উল্লেখ করা হবে । লোকটি সকল নিয়ামতের কথা স্বীকার করবে। তারপর তাকে জিজ্ঞাসা করা হবে যে, তুমি এ সব নিয়ামতের কিরূপ সদ্ব্যবহার করেছে? সে বলবে: তোমার জন্য যুদ্ধ করে শহীদ হয়েছি। আল্লাহ্‌ বলবেন: তুমি. মিথ্যা বলেছ। তুমি যুদ্ধ করেছ এজন্য, যেন তোমাকে বীর বলা হয়। সেটা বলাও হয়েছে। অত:পর তাকে মাথা নীচের দিকে দিয়ে আগুনে নিক্ষেপ করা হবে। আরেক জন হবে এমন এক ব্যক্তি, যে ইসলামের জ্ঞান অর্জন করে তা অন্যদেরকে শেখাতো এবং কুরআন পাঠ করতো । তাকে হাজির করে প্রদত্ত নিয়ামতসমূহ স্মরণ করানো হবে। সে নিয়ামতগুলোর কথা স্বীকার করবে । তখন তাকে জিজ্ঞাসা করা হবে, তুমি এ সব নিয়ামতের কিরূপ সদ্ব্যবহার করেছ? সে বলবে: আমি দীনের ইলম শিখেছি, শিখিয়েছি এবং তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে কুরআন পাঠ করেছি। আল্লাহ্‌ বলবেন: তুমি মিথ্যা বলছ। তুমি ইল্ম শিখেছ এজন্য, যেন লোকে তোমাকে আলেম বলে । আর কুরআন পড়েছ এ জন্য যেন লোকে তোমাকে আলেম বলে । সেটা বলাও হয়েছে। অত:পর তাকে অধো মুখে দোযখে নিক্ষেপ করা হবে । আরেক জন হবে এমন এক www.pathagar.com

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।