ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

৫২ ফিক্হুস্‌ সুন্নাহ করলো, তখন বললো: আমাদের দুনিয়ার ভাইদের কাছে আমাদের পক্ষ থেকে কে এই বার্তা পৌছাবে যে, আমরা বেহেশতে জীবিত আছি এবং জীবিকা পাচ্ছি, যাতে তারা জিহাদ থেকে উদাসীন না হয়? তখন আল্লাহ্‌ বললেন: তোমাদের পক্ষ থেকে এই বার্তা আমিই পৌছাবো ৷ অত:পর আল্লাহ্‌ নাযিল করলেন: LH Uy ০2 ০১5) ০৪ ঈনে ২৪5 ৬৪৭ 45 0540 ০৪ ৮০০ ০95১ LAYS ৫০ ০35৮ Yi ails ০৪ 95 idly wy ২ 4 ৮৫ 40 0 west 51244 4 ০9 ¥ 45, 4) ০3255 UTES যারা আল্লাহ্‌র পথে নিহত হয়েছে তাদেরকে কখনো মৃত মনে করোনা । বরং তারা জীবিত এবং তাদের প্রতিপালকের নিকট থেকে তারা জীবিকাপ্রাপ্ত। আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে যা দিয়েছেন তাতে তারা আনন্দিত এবং তাদের পেছনে যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি, তাদের জন্য আনন্দ প্রকাশ করে এ জন্য যে, তাদের কোনো ভয় নেই এবং তারা দু:খিতও হবেনা । আল্লাহ্‌র অবদান ও অনুথহের জন্য তারা আনন্দ প্রকাশ করে এবং এটা এ কারণে যে, আল্লাহ মুমিনদের কর্মফল নষ্ট করেননা।' (সূরা ৩ আলে ইমরান : আয়াত ১৬৯-১৭১) রসূলুল্লাহ সা. বলেছেন: “শহীদদের রূহ সবুজ পাখিদের পাকস্থলীতে অবস্থান করে, তারা বেহেশতে যেখানে ইচ্ছা বিচরণ করে ৷’ রসূলুল্লাহ্‌ সা. বলেছেন: “শহীদ হত্যার বেদনা কেবল ততোটুকুই অনুভব করে, ষতোটুকু বেদনা তোমাদের কোনো ব্যক্তি একটি পোকামাকড়ের কামড়ে অনুভব করে ।" রসূলুল্লাহ্‌ সা. আরো বলেছেন: শ্রেষ্ঠ জিহাদ হলো, তোমার রক্তপাত হওয়া ও তোমার ঘোড়ার নিহত হওয়া। জাবির ইবনে আতীক বলেন, রসূলুল্লাহ সা. বলেছেন: আল্লাহ্‌র পথে নিহত ব্যক্তি ছাড়াও সাত ব্যক্তি শহীদ: প্লেগে মৃত ব্যক্তি শহীদ, পানিতে ডুবে মরা ব্যক্তি শহীদ, দেহের ভেতরের গভীর ক্ষত, ঘা বা ফোড়া থেকে জন্ নেয়া জ্বর, কাশি ইত্যাদির কারণে মৃত ব্যক্তি শহীদ, পেটের ব্যাধিতে মৃত ব্যক্তি শহীদ, পুড়ে মরা ব্যক্তি শহীদ, বিধ্বস্ত কাঠামোর নীচে চাপা পড়ে মরা ব্যক্তি শহীদ এবং সন্তান প্রসবকালে মারা যাওয়া নারী শহীদ ।' (আহমদ, আবুদাউদ, নাসায়ি, সহীহ সনদ সহকারে) ৷ আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বললেন: তোমরা কাকে শহীদ মনে করো? লোকেরা বললো: হে রসূলুল্লাহ, যে ব্যক্তি আল্লাহ্র পথে জিহাদে নিহত হয় সে শহীদ । রসূলুল্লাহ্‌ সা. বললেন: তাহলে আমার উম্মতের শহীদ তো খুবই কম। লোকেরা বললো: তাহলে হে আল্লাহ্র রসূল, শহীদ কারা? রসূলুল্লাহ সা. বললেন: যে ব্যক্তি আল্লাহ্র পথে জিহাদে নিহত হয় সে শহীদ, যে ব্যক্তি আল্লাহর পথে থাকা অবস্থায় স্বাভাবিক মৃত্যুবরণ করে সে শহীদ, যে ব্যক্তি প্রেগে মারা যায় সে শহীদ, পেটের রোগের কারণে যে মারা যায় সে শহীদ, এবং যে ব্যক্তি পানিতে ডুবে মারা যায় সে শহীদ ।” -(মুসলিম)। সাইদ ইবনে যায়েদ থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন: ‘যে ব্যক্তি নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে নিহত হয় সে শহীদ, যে ব্যক্তি নিজের জীবন রক্ষা করতে গিয়ে নিহত হয় সে শহীদ, এবং যে ব্যক্তি নিজের পরিবার-পরিজনকে রক্ষা করতে গিয়ে নিহত হয় সে শহীদ ৷’ (আহমদ ও তিরমিযি, তিরমিযি কর্তৃক বিশুদ্ধ ঘোষিত)। আলেমগণ বলেন: আল্লাহ্‌র পথে জিহাদে নিহত না হয়েও এ সকল ব্যক্তির শহীদ হওয়ার অর্থ হলো, আখেরাতে তারা শহীদের সওয়াব পাবে। তবে পৃথিবীতে তাদের মৃতদেহকে গোসল করানো ও জানাযা পড়া হবে। ‘বস্তুত শহীদ তিন প্রকার: দুনিয়া ও আখেরাত উভয় জায়গায় শহীদ। এ হলো কাফেরদের সাথে যুদ্ধে নিহত ব্যক্তি । শুধু আখেরাতে শহীদ, দুনিয়ার বিধি অনুযায়ী শহীদ নয়। এরা হচ্ছে যাদের কথা এখানে উল্লেখ করা হলো: তৃতীয় জন হচ্ছে, শুধু দুনিয়ার দৃষ্টিতে শহীদ, আখেরাতে নয় । এ হচ্ছে গনিমত থেকে চুরি করে অথবা জিহাদের ময়দান থেকে পলায়ন করে মৃত ব্যক্তি ।' আব্দুল্লাহ ইবনে উমর রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন: “আল্লাহ শহীদের সকল গুনাহ মাফ করে দেবেন, কিন্তু খণ মাফ www.pathagar.com

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।