ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

জিহাদ ৫১ পথে জিহাদ ।' রসূলুল্লাহ্‌ সা. আরো বলেছেন: ‘বেহেশতের মধ্যে একশোটি স্তর রয়েছে, যা আল্লাহ্‌ তার পথে জিহাদকারীদের জন্য বরাদ্দ করে রেখেছেন। তার দুটি স্তরের মাঝে আকাশ ও পৃথিবীর সমান দূরত্ব । সুতরাং তোমরা যখন আল্লাহর কাছে বেহেশত চাইবে তখন ফেরদাউস চাইবে । কেননা ওটা বেহেশতের মধ্যম স্তর ও সর্বোচ্চস্তর। এর উপরে রয়েছে আল্লাহর আরশ । এ ফেরদাউস থেকেই বেহেশতের নদীগুলো উৎসারিত ।' | জিহাদের সমকক্ষ কিছু নেই: আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ্‌ সা.কে জিজ্ঞাসা করা হলো: হে রসূলুল্লাহ, মহান আল্লাহর রাস্তায় জিহাদের সমকক্ষ কী? রসূলুল্লাহ সা. বললেন: সেটা তোমরা করতে পারবেনা । এ প্রশ্নটি দু'বার বা তিনবার করা হলো । প্রতিবার রসূলুল্লাহ্‌ সা. বললেন: তোমরা সেটি করতে পারবেনা । সর্বশেষ বার তিনি বললেন: “আল্লাহ্র পথে জিহাদকারীর সমকক্ষ হচ্ছে সে ব্যক্তি, যে ক্রমাগত রোযা থাকে ও আল্লাহ্র আয়াতগুলো পাঠ করে ক্রমাগত নামায পড়ে, অত:পর আল্লাহ্র পথে জিহাদকারী বাড়ি না ফেরা পর্যন্ত অবিশ্রান্তভাবে নামায ও রোযা আদায় অব্যাহত রাখে ।' (পাঁচটি হাদিসগ্রন্থে বর্ণিত)। শাহাদাতের মর্যাদা: রসূলুল্লাহ সা. বলেছেন: “আল্লাহ্‌র পথে কে আহত হবে, সেটা তো একমাত্র আল্লাহই জানেন। তবে যে ব্যক্তি আল্লাহ্র পথে আহত হবে, সে কেয়ামতের দিন যখন উপস্থিত হবে, তখন তার ক্ষতস্থান থেকে রক্ত ঝরতে থাকবে । সে রক্তের বর্ণ তো রক্তেরই বর্ণ, কিন্তু তা থেকে মেশকের ঘ্রাণ ছুটবে ।' মুহাম্মদ ইবনে ইবরাহীম বলেন: আব্দুল্লাহ্‌ ইবনুল মুবারক যখন জিহাদের ময়দানে যাওয়ার জন্য রওয়ানা হচ্ছিলেন, তখন আমি তাঁকে বিদায় জানাতে এলে তিনি আমাকে নিম্নোক্ত কবিতাটি লিখিয়ে দিলেন এবং মন্কায় অবস্থানরত ফুযাইল ইবনে ঈয়াযের নিকট পাঠালেন:'হে হারামাইনে বসে আল্লাহ্র ইবাদতকারী, তুমি যদি আমাদেরকে দেখতে তবে বুঝতে যে, তুমি ইবাদাতের মধ্যে খেলা করছো । যার গাল দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে, সে জেনে রাখুক যে, আমাদের গলা আমাদের রক্ত দ্বারা রঞ্জিত হচ্ছে। যার ঘোড়া কোনো বাতিল উদ্দেশ্যে ছুটাছুটি করে ক্লান্ত হচ্ছে, সে জেনে রাখুক, আমাদের ঘোড়াগুলো যুদ্ধের দিনে ক্লান্ত হয়। সুগন্ধীর বাতাস তোমাদেরকে মোহিত করে । আর আমাদের সুগন্ধী হলো তরবারির ধারালো প্রান্তের ঝাপটা এবং পবিত্র ধুলা । আমাদের নবির সত্য ও সঠিক বাণী, যা কখনো মিথ্যা প্রতিপন্ন হবে না, আমাদের নিকট এসেছে: “আল্লাহ্‌ ওয়ালাদের ধুলো ও দোযখের আগুন কোনো মানুষের নাকের মধ্যে একত্রিত হবে না।" এ বাণী কখনো মিথ্যা হবার নয়। এই যে আল্লাহর কিতাব। এটি আমাদের মাঝে ঘোষণা করে: ‘শহীদ কখনো মরে না। এ কথা মিথ্যা নয়।" সাথে সাক্ষাত করেছিলাম । তিনি যখন চিঠিটা পড়লেন, তখন তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো । তিনি বললেন: আবু আব্দুর রহমান সত্য কথা বলেছে এবং আমাকে সদুপদেশ দিয়েছে । তারপর বললেন: তুমি কি হাদিস লিখতে পারবে? আমি বললাম: হা । তিনি বললেন: তাহলে আবু আব্দুর রহমানের চিঠি আমার নিকট বহন করে নিয়ে আসার পারিতোষিক স্বরূপ এই হাদিসটি লেখ: “আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, এক ব্যক্তি বললো: হে রসূলুল্লাহ! আমাকে এমন একটি কাজ শিখিয়ে দিন, যা দ্বারা আমি আল্লাহ্র পথে জিহাদকারীদের সমান সওয়াব পাবো। রসূলুল্লাহ সা. বললেন: অব্যাহতভাবে একাধারে নামায পড়তে এবং রোযা ভঙ্গ না করে একাধারে রোযা রাখতে পারো? সে বললো: হে রসূলুল্লাহ এ কাজে আমি সবার চেয়ে বেশি অক্ষম ৷ তারপর রসূলুল্লাহ্‌ সা. বললেন: তুমি যদি এটা করতে পারতে, তবুও আল্লাহ্‌র পথে জিহাদকারীদের সমান হতে পারতেনা । তুমি কি জাননা, একজন মুজাহিদ তার সাধ্য অনুপাতে যেটুকু সৎকাজ করে, তাতেই সে এই মর্যাদা লাভ করে? রসূলুল্লাহ সা. তার সাহাবিদেরকে বলেছেন: ‘তোমাদের ভাইরা যখন ওহুদে শহীদ হলো, তখন আল্লাহ্‌ তাদের আত্মাগুলোকে সবুজ পাখিদের পেটের মধ্যে ঢুকিয়ে দিলেন: অত:পর সে পাখিরা বেহেশতের নহরে নহরে বিচরণ করতে লাগলো, বেহেশতের ফলমূল আহার করতে লাগলো এবং আরশের ছায়ার নীচে ঝুলন্ত প্রদীপের পাশে বিশ্রাম নিলো । তারপর যখন তারা তাদের পানাহার ও ঘুমের পরিপূর্ণ স্বাদ পেয়ে তৃপ্তি লাভ www.pathagar.com

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।