ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

৫০ ফিক্হুস্‌ সুন্নাহ ইসলাম জিহাদকে অত্যধিক গুরুত্ব দিয়েছে। অধিকাংশ মাদানি সূরায় এর মর্যাদা বর্ণনা করা হয়েছে, যারা জিহাদ বর্জন করে তাদের নিন্দা করা হয়েছে এবং তাদেরকে মুনাফিকি ও অন্তরের ব্যাধিতে আক্রান্ত বলে আখ্যায়িত করা হয়েছে। মুজাহিদ সর্বোত্তম মানুষ: ইবনে আববাস রা. বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. বলেছেন: সর্বোত্তম মানুষ কে, তা কি তোমাদেরকে বলবো? যে ব্যক্তি আল্লাহ্র পথে তার ঘোড়ার লাগাম আঁকড়ে ধরে । এর পর কে শ্রেষ্ঠ, তা কি বলবো? যে তার প্রাপ্ত যৎসামান্য গনিমত নিয়ে সমাজ থেকে বিচ্ছিন্নভাবে অবস্থান করে এবং তা থেকে আল্লাহ্‌র হক আদায় করে । (অর্থাৎ আল্লাহ্‌র হুকুম অনুযায়ী প্রাপ্য বণ্টন করে ।) সবচেয়ে নিকৃষ্ট মানুষ কে, তা কি তোমাদেরকে বলবো? যে ব্যক্তি আল্লাহ্‌র নামে মানুষের কাছে প্রার্থনা করে, কিন্তু আল্লাহ্র নামে দান করেনা ।' রসূলুল্লাহ্‌ সা.কে জিজ্ঞাসা করা হলো: সর্বোত্তম মানুষ কে? তিনি বললেন: সে মুমিন যে আল্লাহ্র পথে নিজের জীবন ও সম্পদ দিয়ে জিহাদ করে ।' লোকেরা বললো: এরপর কে উত্তম? তিনি বললেন: যে মুমিন কোনো গিরিবর্তে অবস্থান করে, আল্লাহকে ভয় করে এবং নিজের ক্ষতি থেকে মানুষকে বাঁচায় ।' “আল্লাহর ভয় ও নিজের ক্ষতি থেকে বাঁচানোর জন্য গিরিবর্তে অবস্থান করে' এ উক্তিতে জনসাধারণের সাথে মেলামেশার চেয়ে নির্জনবাস উত্তম, এই নীতিতে বিশ্বাসীদের জন্য প্রমাণ রয়েছে। তবে এ বিষয়ে মতভেদ আছে। ইমাম শাফিয়ি ও অধিকাংশ আলেমের মতানুসারে বিপথগামিতা থেকে নিজেকে বাঁচাতে পারবে এমন আশা থাকলে মেলামেশাই উত্তম । আবার কয়েকটি দল মনে করে, নির্জনতাই উত্তম । অধিকাংশ আলেম এ হাদিসের ব্যাখ্যায় বলেন: এ হাদিসে সমাজে গোমরাহির ব্যাপক প্রসার এবং যুদ্ধ-বিগ্রহ ও দাংগা-হাঙ্গামার সময় নির্জনতা অবলম্বনের কথা বলা হয়েছে, অথবা যে ব্যক্তি নিজেকে নিরাপদে রাখতে পারেনা এবং তাদের আচরণে ধৈর্য ধারণ করতে পারেনা, তার জন্য নির্জনতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে, অথবা এ ধরনের অন্য কোনো ব্যতিক্রমী অবস্থার দিকে ইংগিত করা হয়েছে। নবিগণ, অধিকাংশ সাহাবি, তাবেয়ি, আলেমগণ ও দুনিয়ার মোহমুক্ত মনীবীগণ জনগণের সাথে মেলামেশা করতেন এবং জুমুয়ার নামাযে, জামাতে, জানাযায়, রোগী পরিদর্শন ও ইসলামি সভা সমাবেশ ইত্যাদিতে যোগদানের মাধ্যমে উপকৃত হতেন। গিরিগুহা বা গিরিপথের উল্লেখ দ্বারা রূপক অর্থে নির্জনতাকে বুঝানো হয়েছে। কেননা এ সব স্থান প্রায়শ নির্জন থাকে । এ হাদিসটির সাথে অন্য একটি হাদিসের সাদৃশ্য রয়েছে, যাতে বলা হয়েছে: রসূলুল্লাহ্‌ সা.কে পরিত্রাণের উপায় জিজ্ঞাসা করা হলে তিনি বললেন: “তোমার যবানকে সংযত কর, নিজের বাড়িকে নিজের জন্য যথেষ্ট প্রশস্ত মনে করো এবং নিজের গুনাহ্র জন্য রোদন কর।' | জান্নাত মুজাহিদের জন্য: ইমাম তিরমিযি বর্ণনা করেন, এক ব্যক্তি নির্জনতার প্রতি আকৃষ্ট হয়ে রসূলুল্লাহ্‌ সা.কে সে সম্পর্কে জিজ্ঞাসা করলো । তিনি বললেন: ‘এটা করো না। কেননা তোমাদের কোনো ব্যক্তির আল্লাহ্‌র পথে অবস্থান তার বাড়িতে বসে সত্তর বছর নামায পড়ার চেয়ে উত্তম ৷ আল্লাহ্‌ তোমাদেরকে ক্ষমা করুন ও বেহেশতে প্রবেশ করান, এটা কি তোমরা চাওনা? আল্লাহ্‌র পথে যুদ্ধ করো। যে ব্যক্তি উন্ত্রীর পৃষ্ঠে বসে আল্লাহ্‌র পথে যুদ্ধ করে, তার জন্য জান্নাত অবধারিত ৷' মুজাহিদ বেহেশতে একশো ধাপ উন্নতি লাভ করে: আবু সাইদ খুদরি রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ্‌ সা. বলেছেন: “হে আবু সাইদ, যে ব্যক্তি আল্লাহ্‌কে প্রতিপালক হিসাবে, ইসলামকে দীন হিসাবে ও মুহাম্মদ সা. কে নবি হিসাবে সন্তুষ্ট চিত্তে মেনে নেয়, তার জন্য জান্নাত অবধারিত ।" এতে আবু সাইদ খুদরি চমৎকৃত হয়ে বললেন: হে রসূলুল্লাহ, কথাটা আমাকে আবার বলুন । তখন রসূলুল্লাহ্‌ সা. কথাটির পুনরাবৃত্তি করলেন। তারপর বললেন: আর একটা কাজ আছে, তা করলে আল্লাহ্‌ বেহেশতের মধ্যে বান্দাকে একশো ধাপ উন্নত অবস্থান দান করেন, তন্মধ্যে দু'টির মধ্যে আকাশ ও পৃথিবীর সমান ব্যবধান । আবু সাঈদ বললেন: হে রসূলুল্লাহ, সে কাজটি কী? তিনি বললেন: ‘আল্লাহ্র পথে জিহাদ । .... আল্লাহর www.pathagar.com

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।