জিহাদ ৪৯ তবে মুসলমানদের সহযোদ্ধা হয়ে কাফেরদের সঙ্গে যুদ্ধ করা নিয়ে ফকিহদের মধ্যে মতভেদ রয়েছে। ইমাম মালেক ও ইমাম আহমদ বলেছেন: তাদের সাহায্য গ্রহণ আদৌ জায়িয নয় । তবে ইমাম মালেকের মতে অমুসলিমরা মুসলিম যোদ্ধাদের সেবক হয়ে রণাঙ্গনে গেলে তা বৈধ। ইমাম আবু হানিফা বলেছেন: কাফেরদের সাহায্য গ্রহণ ও কাফেরদের পক্ষ হতে সাহায্য ও সহযোগিতা প্রদান সর্বতোভাবে বৈধ । তবে সে ক্ষেত্রে ইসলামি বাহিনীর ফায়সালাই তাদের উপর কার্যকর হবে । আর যদি মোশরেকদের ফায়সালা অগ্রগণ্য হয় তাহলে মাকরূহ হবে । ইমাম শাফেয়ি বলেছেন: দুই শর্তে এটা জায়েয: ১. মুসলমানরা যদি সংখ্যালঘু এবং মোশরেকরা সংখ্যাগুরু হয়। ২. সাহায্যকারী মোশরেকদের ইসলাম সম্পর্কে ভালো মনোভাব ও ঝৌক থাকা চাই। তাদের সাহায্য গ্রহণের পর সাহায্য বাবদ মজুরী দেয়া হবে। কিন্তু মুসলমানদের লব্ধ গনিমতের ভাগ দেয়া হবেনা । দুর্বল লোকদের সাহায্য গ্রহণ: ১. সা'দ ইবনে আবি ওয়াক্কাসের পুত্র মুসয়াব বলেন: আমার পিতা মনে করতেন যে, তার নিমস্তরের লোকদের উপর তার শ্রেষ্ঠত্ব রয়েছে। এ কথা জানতে পেরে রসূলুল্লাহ সা. তাকে বললেন: তোমরা তোমাদের দুর্বল লোকদের ওসিলায়ই তো জীবিকা ও সাহায্য পেয়ে থাকো। -(বুখারি ও নাসায়ি)। নাসায়ির ভাষা এ রকম: “আল্লাহ্ এ উম্মাতকে তাদের দুর্বল শ্রেণির ওছিলা তথা তাদের দোয়া, নামায ও আন্তরিকতার বদৌলতেই সাহায্য করে থাকেন।" ২. আবু দারদা রা. বলেন, আমি রসূলুল্লাহ সা. কে বলতে শুনেছি: “তোমরা আমাকে দুর্বল শ্রেণির মুসলমানদের মধ্যে খুঁজবে । কেননা তোমরা তোমাদের দুর্বলদের বদৌলতেই সাহায্য ও জীবিকা পেয়ে থাকো।' -(আবু দাউদ, তিরমিযি, নাসায়ি, ইবনে মাজাহ)। ৩. আবু হুরায়রা রা. বলেন: রসূলুল্লাহ সা. বলেছেন: এমন অনেক ধূলামলিন জটবদ্ধ চুলওয়ালা লোক আছে, যাকে দরজা থেকে ফিরিয়ে দেয়া হয়, অথচ সে (আল্লাহর নিকট এতো প্রিয় যে, সে) আল্লাহ্র নামে কসম খেলে আল্লাহ্ নিজেই তাকে কসম থেকে দায়মুক্ত করেন। (অর্থাৎ কোনো মানুষকে বাহ্যত এমন নগণ্য বেশভৃষায় দেখা যায় যে, তার দিকে কারো দৃষ্টি আকৃষ্ট হয়না, তবে মজবুত ঈমান ও দৃঢ় প্রত্যয়ের অধিকারী, সে যদি আল্লাহর নিকট কোনো দোয়া করে, তবে সঙ্গে সঙ্গে তা কবুল হয়ে যায়।) জিহাদ ও শাহাদাতের মর্যাদা জিহাদের মর্যাদা: আল্লাহ্র কলেমাকে উর্ধে তুলে ধরা বা বিজয়ী করা, পৃথিবীতে তাঁর হেদায়াতের বাণীকে প্রতিষ্ঠিত করা এবং সত্য দীনকে সুদৃঢ় ভিত্তির উপর স্থাপন করার নাম জিহাদ। তাই এটা নফল হজ্জ, নফল ওমরা, নফল নামায ও নফল রোযার চেয়ে উত্তম । এতদৃসত্তেও জিহাদ প্রকাশ্য ও অপ্রকাশ্য সকল ধরনের ইবাদাতের সমষ্টি । অপ্রকাশ্য ইবাদাত হিসাবে উল্লেখযোগ্য যুহ্দ তথা পার্থিব সম্পদ উপার্জন থেকে নিবৃত্ত থাকা, স্বদেশ ও জন্মভূমি সাময়িকভাবে হলেও পরিত্যাগ করা এবং লোভ-লালসা ও ইন্দ্রিয় পরিতৃত্তির বাসনা বর্জন জিহাদে বিদ্যমান। এ জন্য জিহাদকে “ইসলামের বৈরাগ্য' বলা হয়েছে। রসূলুল্লাহ সা. বলেছেন: ‘আমার উম্মাতের বৈরাগ্য হলো আল্লাহ্র পথে জিহাদ।' জিহাদে আরো রয়েছে জীবন ও সম্পদ আল্লাহ্র পথে উৎসর্গ করা ও আল্লাহ্র নিকট বিক্রি করে দেয়ার মহড়া । আর এটা আল্লাহ্র ভালোবাসা, ঈমান, প্রত্যয় ও আল্লাহ্র উপর ভরসার প্রত্যক্ষ ফল। আল্লাহ্ বলেন: ০2585 4055 ০5 ০2964 Balt ০৪ ০৫ Allyl এ সা এ ০৮৪ এ ot 152550 401 ০:9৯ ০০৮ ৮১৮ NE? ০0৯35 22320 ০5 BL ale ly 5 ০95 ০৮১৪০)521 2 059 ৮ 47246 (59) ০৫০৮7 ‘আল্লাহ্ মুমিনদের নিকট থেকে তাদের জীবন ও সম্পদ ক্রয় করে নিয়েছেন, তাদের জন্য জান্নাত রয়েছে এর বিনিময়ে । তারা আল্লাহর পথে সংখাম করে, হত্যা করে ও নিহত হয়। তাওরাত, ইনজিল ও কুরআনে এ সম্পর্কে তার দৃঢ় প্রতিশ্রুতি রয়েছে। নিজ প্রতিশ্রুতি পালনে আল্লাহর চেয়ে শ্রেষ্ঠতর কে আছে? তোমরা যে সওদা করেছ, সে সওদার জন্য আনন্দ করো । এটাই মহাসাফল্য ৷’ (তাওবা: ১১১) www.pathagar.com
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।