ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

৪৮ ফিক্হুস্‌ সুন্নাহ ওয়াহেদি ও সুয়ূতি “দুররে মনসুরে' মুজাহিদ থেকে বর্ণনা করেছেন, উম্মে সালমা রা. বললেন: হে রসূলুল্লাহ্‌ সা. পুরুষরা যুদ্ধ করবে, আমরা করছিনা, এটা কেমন কথা ? আমাদের জন্য কেবল অর্ধেক উত্তরাধিকার ? তখন আল্লাহ্‌ নাযিল করলেন: .+ bs 82305 51928 0 ০১০ 954 ১১৮৪ che” 2258 20 050 CRAY, ০৫42420০৫20 01 ৮4 ৩ +4176-) ৮০22 ‘যে জিনিস দ্বারা আল্লাহ তোমাদের কাউকে কারো উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, তোমরা তা আকাঙ্ক্ষা করোনা । পুরুষ যা অর্জন করে, তা তার প্রাপ্য-অংশ এবং নারী যা অর্জন করে তা তার প্রাপ্য অংশ। আল্লাহ্‌র অনুথহ প্রার্থনা করো । আল্লাহ্‌ সর্ববিষয়ে সর্বজ্ঞ ।' (সূরা নিসা: আয়াত ৩২) সুযুতি ও ওয়াহেদি ইকরামা থেকে বর্ণনা করেন, মহিলারা জিহাদের আকাঙ্ক্ষা ব্যক্ত করে বললো: আমরা চেয়েছিলাম যে, আল্লাহ আমাদেরকে জিহাদের সুযোগ দিন, এবং পুরুষরা জিহাদ করে যে পুণ্য লাভ করে, আমরাও তা লাভ করি ।' তখন উক্ত আয়াত নাযিল হয়। তবে এ আয়াত মহিলাদের যুদ্ধাহতদের পরিচর্যা ইত্যাদির জন্য রণাঙ্গনে যাওয়া নিষিদ্ধ করেনা । আনাস রা. বলেন: ওছুদের দিন লোকেরা রসূলুল্লাহ্‌ সা. থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে । আমি আবু বকর রা.-এর কন্যা আয়েশা রা.কে ও উদ্মে সুলাইমকে অক্লান্ত পরিশ্রম করতে দেখেছি। এমনকি তাদের পায়ের নুপুর পর্যন্ত আমি বেরিয়ে পড়তে দেখেছি (অত্যধিক ছুটাছুটির দরুন), তারা উভয়ে পিঠের উপর পানিভর্তি মশক বহন করে নিয়ে যাচ্ছিলেন, অত:পর তা যোদ্ধাদের মুখে ঢেলে দিচ্ছিলেন, তারপর পুনরায় মশক ভরে আনছিলেন এবং তা যোদ্ধাদের মুখে ঢালছিলেন। ' (বুখারি ও মুসলিম) আনাস রা. আরো বলেন: রসূলুল্লাহ সা. উল্লেখিত সুলাইম ও আরো কয়েকজন আনসারী মহিলাকে সাথে নিয়ে যুদ্ধ করতেন, তারা পিপাসার্তদের পানি পান করাতেন ও আহতদের চিকিৎসা করতেন ।' (মুসলিম, আবু দাউদ, তিরমিযি) পিতা-মাতার অনুমতি: জিহাদ ফরয । এতে পিতা-মাতার অনুমতির প্রয়োজন নেই । তবে নফল জিহাদের জন্য স্বাধীন পিতা-মাতা বা তাদের যে কোনো একজনের অনুমতি প্রয়োজন । ইবনে মাসউদ রা. বলেন, আমি রসূলুল্লাহ সা. কে জিজ্ঞাসা করলাম: কোন্‌ কাজটি আল্লাহর নিকট সর্বাপেক্ষা প্রিয়: তিনি বললেন: যথা সময়ে নামায পড়া । আমি বললাম: এরপর কোন্টিঃ তিনি বললেন: পিতা-মাতার প্রতি সদ্যবহার । আমি বললাম: তারপর কোন্টি? তিনি বললেন: আল্লাহর পথে জিহাদ । (বুখারি ও মুসলিম)। ইবনে উমর বলেছেন: এক ব্যক্তি রসূলুল্লাহ্‌ সা. এর নিকট এসে জিহাদে যাওয়ার অনুমতি চাইলো । তিনি বললেন: তোমার পিতা-মাতা কি জীবিত? সে বললো: হাঁ। তিনি বললেন: তবে পিতা-মাতার কাছে থেকেই জিহাদ করো । (বুখারি, আবুদাউদ, নাসায়ি ও তিরমিযি, তিরমিযি একে সহীহ বলেছেন)। “শিরয়াতুল ইসলাম' নামক গ্রন্থে বলা হয়েছে: জিহাদে শুধু সে ব্যক্তিরই যাওয়া উচিত; যে পরিবার ও সন্তানদের দায় ও পিতা-মাতার সেবার দায় থেকে মুক্ত । কেননা এটা জিহাদের চেয়েও অগ্রগণ্য, বরং এটাই শ্রেষ্ঠ জিহাদ ।' | খণদাতার অনুমতি: নফল জিহাদে অংশগ্রহণ খাণগ্রস্ত ব্যক্তির জন্য ধণদাতার অনুমতি অথবা স্কাণ পরিশোধ ব্যতীত বৈধ নয়। খণ পরিশোধ করতে না পারলে খণের স্থলে কোনো জিনিস বন্ধক রাখলে অথবা কোনো ব্যক্তি তার জন্য যামিন হলেও চলবে। ইমাম আহমদ ও মুসলিম কাতাদা থেকে বর্ণনা করেন: এক ব্যক্তি রসূলুল্লাহ্‌ সা. কে বললো: আমি যদি আল্লাহ্র পথে জিহাদে গিয়ে নিহত হই, তাহলে কি আমার সমস্ত পাপ মোচন হয়ে যাবে? তিনি বললেন: হাঁ, যদি তুমি ধৈর্যশীল হও, আল্লাহর সন্তষ্টির জন্য জিহাদ করো ও রণাঙ্গন থেকে না পালাও। তবে খাণের দায় মাফ হবেনা । জিবরীল আমাকে এ কথা বলেছেন। যুদ্ধে কাফের ও পাপাচারীদের সাহায্য গ্রহণ: কাফেরদের সাথে যুদ্ধে মুনাফিক ও পাপিষ্ঠ লোকদের সাহায্য গ্রহণ বৈধ । আব্দুল্লাহ্‌ ইবনে উবাই ও.তার সহযোগী মুনাফিকরা রসূলুল্লাহ্‌ সা. এর সাথে যুদ্ধে অংশ গ্রহণ করতো । পারস্যের যুদ্ধে মদ্যপায়ী আবু মাহজান সাকাফির পরীক্ষার কাহিনী সুপ্রসিদ্ধ । www.pathagar.com

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।