ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ٣٣٠
📝 نص 📖 PDF

আমাদের কথা আমাদের স্রষ্টা, প্রতিপালক ও প্রভু মহান আল্লাহই সমস্ত প্রশংসার মালিক। আমাদের প্রতি তার দয়া ও অনুগ্রহ অসীম অবারিত । সালাত ও সালাম আমাদের নেতা ও পথপ্রদর্শক আখেরি নবী মুহাম্মদ রসূলুল্লাহ সা.-এর প্রতি। মহান আল্লাহ্‌র অশেষ রহমতে সাইয়েদ আবুল আ'লা মওদূদী রিসার্চ একাডেমি আধুনিক কালের প্রখ্যাত ফকীহ্‌ ও শরিয়া বিশেষজ্ঞ আল উত্তায সাইয়্যেদ সাবেক প্রণীত ফিক্হুস্‌ সুন্নাহ্‌ গ্রস্থখানি আরবি ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ ও সম্পাদনা শেষ করে বাংলাভাষী পাঠকগণের উদ্দেশ্যে প্রকাশ করছে গ্রন্থটি তিন খণ্ডে প্রকাশিত । এ গ্রন্থটি ফিক্হ শাস্ত্রের এক অমর কীর্তি । শহীদ হাসানুল বান্নার অনুরোধ, উৎসাহ ও পরামর্শে আল উস্তায সাইয়্যেদ সাবেক গ্রন্থটি প্রণয়ন করেন। গ্রন্থখানি আধুনিক বিশ্বে ইসলামের অনুসারী (Practicing Muslim) শিক্ষক ও ছাত্রদের গাইড বই। ফিক্হ শাস্ত্রের ইতিহাসে এ গ্রন্থটি একটি মাইলস্টোন হয়ে থাকবে । এ যাবৎ সাধারণত মাযহাব ভিত্তিক ফিকৃহ্‌ গ্রন্থাবলি রচিত হয়ে আসছে। কিন্তু এ গ্রন্থটির বৈশিষ্ট্য সেসব গ্রন্থ থেকে ভিন্ন এবং উজ্জ্বল। সংক্ষেপে এ গ্রন্থের বৈশিষ্ট্যসমূহ হলো : ০১. এটি কোনো মায্হাব ভিত্তিক ফিকৃহ গ্রন্থ নয়৷ ০২. এটি দলিল ভিত্তিক ফিকৃহ গ্রন্থ। ০৩. শরয়ী বিধি-বিধান আলোচনার ক্ষেত্রে প্রথমেই সংশ্লিষ্ট স্বব্যাখ্যাত আয়াতসমূহ উল্লেখ করা হয়েছে। ০৪. বিধান আলোচনার. ক্ষেত্রে দ্বিতীয়ত রসূলুল্লাহ্‌ সা.-এর সংশ্লিষ্ট সুন্নাহ্‌ উল্লেখ করা হয়েছে। উদ্ধৃত করা হয়েছে সে সংক্রান্ত হাদিসসমূহ! ০৫. সাহাবায়ে কিরামের আছার উল্লেখ করা হয়েছে। ০৬. ইজ্তিহাদ কিয়াস এবং ব্যাখ্যা সাপেক্ষ আয়াত ও হাদিসের ব্যাখ্যার ক্ষেত্রে তাবেয়ী ও তাবে তাবেয়ী মুজ্তাহিদগণের ব্যাখ্যা ও মতামত উল্লেখ করা হয়েছে। ০৭. পরবতীঁকালের মুজ্তাহিদ ফকীহ্গণের মতামত উল্লেখ করা হয়েছে। www.pathagar.com

— صفحة ٥ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.