জিহাদ ৪৭ ২. মুসলমানরা যে শহরে বা স্থানে বসবাস করে, সেখানে যখন শক্ররা উপস্থিত হয়, এরূপ অবস্থায় সমগ্র শহরবাসীর উপর শক্রর বিরূদ্ধে যুদ্ধ করতে বেরিয়ে পড়া ফরয হয়ে যায়। এ সময় সকলে মিলিত হয়ে শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা ছাড়া শত্রুকে প্রতিহত করা সম্ভব না হলেও লড়াই করার দায়িত্ব পালন থেকে বিরত থাকা কারো জন্য বৈধ নয়। আল্লাহ্ বলেন: 38৫0 ০০৮৫5 gh 106 15:31 ০5011 40 ‘হে মুমিনগণ, কাফেরদের মধ্যে যারা তোমাদের নিকটবর্তী, তাদের সাথে যুদ্ধ করো। (সূরা তাওবা: আয়াত ১২৩) ৩. সক্রিয়ভারে জিহাদে অংশগ্রহণের যোগ্য ও সক্ষম কোনো ব্যক্তিকে যখন শাসক জিহাদের জন্য বের হওয়ার আদেশ দেন বা আহ্বান জানান, তখন তার পক্ষে সে আদেশ বা আহ্বানে সাড়া না দেয়ার কোনো অবকাশ থাকেনা । কেননা ইবনে আব্বাস রা: বর্ণনা করেছেন, রসুলুল্লাহ্ সা. বলেছেন: “মক্কা বিজয়ের পর আর মদিনায় হিজরতের প্রয়োজন নেই। তবে জিহাদ ও প্রয়োজন হলে হিজরতের নিয়ত অব্যাহত রাখতে হবে । আর যখন তোমাদেরকে জিহাদের জন্য ডাকা হয় তখন বেরিয়ে পড়ো’ । (বুখারি) উল্লেখ্য, মন্কা বিজয়ের পূর্বে মুসলমানদের মদিনায় হিজরত করা ফরয ছিলো। এই হাদিস দ্বারা মক্কা বিজয়ের পর তা রহিত করা হয়েছে। তবে দারুল হারব (অমুসলিম শাসিত দেশ) থেকে মুসলিম শাসিত দেশে হিজরত করা রহিত হয়নি। যে ব্যক্তি নিজের দীনী দায়িত্ব পালনের স্বাধীনতা নিরাপদ মনে করেনা, তার.জন্য হিজরত করা তখনো ফরয । ৪৯৪৮০০7৮০৪০ এ AGG 45155519520 ০৫ 05192215150 ০9 বেজ ০0451 BEY 55140 উশসপ SEL ০ 6 5591 ০০০০) “হে মুমিনগণ, তোমাদের কী হয়েছে যে, যখন তোমাদেরকে আল্লাহ্র পথে অভিযানে বের হতে বলা হয় তখন তোমরা ভারাক্রান্ত হয়ে ভূতলে ঝুঁকে পড়ো? তোমরা কি পরকালের পরিবর্তে পার্থিব জীবনে পরিতুষ্ট হয়েছ? পরকালের তুলনায় পার্থিব জীবনের ভোগের উপকরণ তো অতি সামান্য ।' (সূরা তাওবা, ৩৮) যার উপর জিহাদ ফরয: সৃস্থদেহ, সুস্থ মস্তি, বয়ঙ্ক মুসলমান পুরুষ, যার নিজের ও জিহাদ থেকে ফেরা পর্যন্ত পরিবার-পরিজনের আর্থিক সচ্ছলতা আছে, তার উপর জিহাদ ফরয । সুতরাং অমুসলিমের উপর, মহিলার উপর, বালক ও শিশুর উপর, পাগলের উপর ও রোগীর উপর জিহাদ ফরয নয় ৷ কাজেই এদের কেউ জিহাদে অংশ গ্রহণ না করলে কোনো দোষ নেই । কারণ তাদের দুর্বলতা ও অক্ষমতা যুদ্ধের অন্তরায়। রণক্ষেত্রে তাদের থাকার তেমন কোনো প্রয়োজন নেই। তাদের থাকায় উপকারিতা তো কমই, উপরন্তু তা অধিকতর ক্ষতির কারণও হতে পারে । এ সম্পর্কেই আল্লাহ্ বলেন: 4015০101852 58835 05034 29 LEYS ০৯১০ 6242 গত ০2০ ০4৮১ “যারা দুর্বল, যারা পীড়িত এবং যারা অর্থ সাহায্যে অসমর্থ, তাদের কোনো অপরাধ নেই (অর্থাৎ অভিযানে যোগদান না করায়) যদি আল্লাহ্ ও রসুলের প্রতি তাদের অবিশিশ্র অনুরাগ থাকে। যারা সৎকর্মপরায়ণ, তাদের বিরুদ্ধে অভিযোগের কোনো হেতু নেই ।" (সূরা তাওবা: আয়াত ৯১) 7০০৮৮ 5545 8০2৮0 6509 Ey oY he nl ‘অন্ধের জন্য, খঞ্জের জন্য, রুগ্রের জন্য কোনো অপরাধ নেই ।' (আল ফাতাহ: ১৭) 'ইবনে উমর রা. বলেন: আমি ওহুদের দিন নিজেকে রসুলুল্লাহ সা.এর নিকট পেশ করেছিলাম । তখন আমার বয়স চৌদ্দ বছর । তিনি আমাকে অনুমতি দেননি ।' (সহীহ বুখারি ও সহীহ মুসলিম) । তাছাড়া যেহেতু জিহাদ একটি ইবাদাত । তাই এটা বয়োপ্রাপ্ত ব্যতীত কারো উপর ফরয হয়না । আহমদ ও বুখারি বর্ণনা করেন, আয়েশা রা. বলেন, আমি বললাম: হে রসূলুল্লাহ্ সা. মহিলাদের উপর কি জিহাদের দায়িত্ব আছে? রসূলুল্লাহ সা. বললেন: হা, এমন জিহাদের দায়িত্ব আছে, যাতে যুদ্ধ নেই । তা হচ্ছে হজ্জ ও উমরা । অপর বর্ণনায়: তবে যে হজ্জে কোনো গুনাহর কাজ হয় না, তা শ্রেষ্ঠ জিহাদ ।" www.pathagar.com
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।