ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

জিহাদ 8৫ পরাক্রমশালী । আমি তাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠা দান করলে তারা নামায কায়িম করবে, যাকাত দেবে ও সৎকাজের আদেশ দেবে ও অসৎকাজ থেকে নিষেধ করবে । সবকর্মের পরিণাম আল্লাহ্র ইখতিয়ারে।' এখানে তিনটি কারণ উল্লেখ করে যুদ্ধের অনুমতির যৌক্তিকতা প্রমাণ করা হয়েছে। ১. কাফেররা সম্পূর্ণ আগ্রাসী কায়দায় ও বিনা উসকানীতে মুসলমানদের উপর অত্যাচার করেছে, তাদেরকে অন্যায়ভাবে তাদের বাড়িঘর থেকে বহিষ্কার করেছে এবং এর একমাত্র কারণ ছিলো এই যে, তারা সত্য দীনকে মেনে নিয়েছে এবং বলেছে: আমাদের প্রতিপালক একমাত্র আল্লাহ্‌। ২. এরূপ আত্মরক্ষার অনুমতি যদি আল্লাহ্‌ মানব জাতিকে না দিতেন, তবে সে সকল ইবাদত-উপাসনার স্থানগুলো ধ্বংস হয়ে যেতো, যেখানে সর্বদা আল্লাহ্র নাম স্বরণ করা হয়। আল্লাহ্‌ ও আখেরাতে অবিশ্বাসী কাফেরদের অত্যাচারে এগুলো নিশ্চিহ্ন হয়ে যেতো । ৩. পৃথিবীতে মানুষকে বিজয়, প্রতিষ্ঠা, ক্ষমতা ও কর্তৃত্ব দানের একমাত্র উদ্দেশ্য হলো নামায কায়িম করা, যাকাত প্রদান করা, সৎ কাজের আদেশ দেয়া ও অসৎ কাজ থেকে বারণ করা । কিভাবে ও কখন জিহাদ ফরয হলো: হিজরি দ্বিতীয় বছরে আল্লাহ্‌ জিহাদকে ফরয (বাধ্যতামূলক) করলেন তার নিম্নোক্ত আয়াত নাযিল করার মাধ্যমে: sad AB sas Te A এম BAS পক পনি AeA To PT ES A ৬ ৩৭বুপ 2 ৪০৪1৫ of ty € ৫5525 055 IAG of ০০ £ 5৫525 UGG ০৫০০ কা OLY LE একি 205 ৬০৫ ১555 “তোমাদের জন্য যুদ্ধের বিধান দেয়া হলো যদিও তোমাদের নিকট তা অপ্রিয় । কিন্তু তোমরা যা পছন্দ করনা, সম্ভবত তা তোমাদের জন্য কল্যাণকর এবং যা পছন্দ করো সম্ভবত তা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ্‌ জানেন, তোমরা জাননা ।' (সূরা আল বাকারা: আয়াত ২১৬) জিহাদ একটি ফরযে কিফায়া: কিছু ফরয কাজ এমন আছে যা সম্পাদন করা প্রত্যেক ব্যক্তির জন্য বাধ্যতামূলক, একজন বা কয়েকজনে করলে তা সম্পন্ন করা হয়না । যেমন ঈমান, পবিত্রতা অর্জন, নামায, যাকাত, রোজা ও হজ্জ ৷ এগুলোকে ফরযে আইন বলা হয়। প্রত্যেক ব্যক্তির উপর এগুলো সম্পন্ন করার দায়িত্ব রয়েছে। এগুলো বাদ দেয়া বা অসম্পূর্ণভাবে করা কারো জন্য বৈধ নয়। (ইসলামের মৌলিক জ্ঞান অর্জনও ফরযে আইনের অন্তর্ভুক্ত) আবার কতক ফরয এমন রয়েছে, যা কতক মানুষের জন্য বাধ্যতামূলক, সকলের জন্য নয়। এগুলোকে ফরযে কিফায়া বলা হয়। (যাদের এসব কাজের যোগ্যতা বা সুযোগ আছে, কেবল তাদের উপরই এ সব কাজ সম্পন্ন করার দায়িত্ব অর্পিত ৷) ফরযে কিফায়া মোটামুটি চার প্রকার: ১. ধর্মীয় কাজ, যথা ইসলামের বিশদ জ্ঞান অর্জন, ইসলামের বিধান অন্যকে শেখানো । সন্দেহ-সংশয়পূর্ণ বিষয়ের মীমাংসা করা ও সিদ্ধান্ত প্রদান, ইসলামের উপর সৃষ্টি করা সন্দেহ দূর করা ও অপপ্রচারের জবাব দেয়া। জানাযার নামায, জামায়াতে নাম্য আদায়ের ব্যবস্থা করা ও ইসলামি সংগঠন গড়ে তোলা, নামাযের জন্য আযান দেয়া ইত্যাদি । | ২. আর্থনীতিক উন্নতি ও সমৃদ্ধি অর্জনের উপায়-উপকরণ ও পেশা ইত্যাদি অবলম্বন করা, যথা কৃষি, শিল্প, চিকিৎসা ইত্যাকার যে সকল পেশা থেকে সকলে বিরত থাকলে গোটা সমাজ ধর্মীয় ও বৈষয়িক উভয় দিক দিয়ে ক্ষতিশ্বস্ত হয়। ৩. যে সকল কাজে উপযুক্ত শাসক থাকা শর্ত: যেমন জিহাদের নির্দেশ দান, শরিয়ত নির্ধারিত দণ্ডবিধি বা হুদুদ বাস্তবায়ন। এগুলো একমাত্র শাসকের দায়িত্ব ও অধিকার । সাধারণ নাগরিক ও প্রজার পরস্পরকে শাস্তি দেয়ার অধিকার ও ক্ষমতা নেই। 8. যে সব কাজে শাসক শর্ত নয়, (বরং যোগ্যতা, ক্ষমতা, সুযোগ-সুবিধা, ও স্বতন্কৃর্ত উদ্যোগই যথেষ্ট) যেমন সৎকাজের আদেশ দান, অসৎ কাজ থেকে নিষেধ করা ও বাধা দেয়া । ভালো ও মহৎ কাজ করতে, সদগুণাবলী অর্জন করতে ও জনকল্যাণমূলক কাজ করতে উদ্বুদ্ধ করা ও আহ্বান জানানো, এবং খারাপ কাজ ও অসৎ গুণাবলী প্রতিহত করা। www.pathagar.com

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।