ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

জিহাদ ৪৩ একুশতম অধ্যায় জিহাদ জিহাদ শব্দটি আরবি অভিধানে “জুহ্‌দ' ধাতু থেকে গৃহীত । জুহদ অর্থ শক্তি ও কঠোর শ্রম । আর জিহাদ অর্থ সর্বশক্তি নিয়োগ করা এবং শত্রুর বিরুদ্ধে যুদ্ধে ও শত্রুকে প্রতিহত করতে কঠোর পরিশ্রম করা। আধুনিক পরিভাষায় একে ‘হার্ব’ বা যুদ্ধ বলা হয়। যুদ্ধ হচ্ছে দুই বা ততোধিক দেশের মাঝে সশস্ত্র লড়াই। মানবজাতির মধ্যে এটা একটা স্বাভাবিক বিষয় । কোনো জাতি ও কোনো প্রজন্ম যুদ্ধ থেকে মুক্ত থাকতে পারেনা। পূর্বতন অহি ভিত্তিক সকল ধর্মেও যুদ্ধের স্বীকৃতি দেয়া ও বহাল রাখা হয়েছে। ইহুদিদের পঠিত তাওরাতে নাশকতা, ধ্বংস, হত্যা, ও বন্দীকরণের নিকৃষ্টতম পন্থা অবলম্বন সহকারে যুদ্ধ বহাল রাখা হয়েছে। নিম্নে তাওরাতের একটি উদ্ধৃতি দেয়া গেলো: ‘যখন তুমি যুদ্ধ করতে কোনো শহরের নিকটবর্তী হবে তখন সে শহরকে প্রথমে সন্ধির দিকে আহ্বান জানাবে । সে যদি সন্ধির ব্যাপারে সম্মতি জানায় ও তোমার জন্য শহর খুলে দেয়, তাহলে সেখানকার সমগ্র জনতা তোমার অনুগত প্রজা ও দাসে পরিণত হবে । আর যদি সন্ধি করতে সম্মত না হয় বরং তোমার সাথে যুদ্ধের আচরণ করে, তাহলে তাকে অবরোধ করো । আর যখন তোমার প্রতিপালক খোদা তাদেরকে তোমার হাতে সোপর্দ করবে, তখন তাদের সকল পুরুষকে ধারালো তরবারির আঘাতে শেষ করে দাও । আর নারী, শিশু, গবাদিপশু, শহরের যাবতীয় সহায়সম্পদ ও যুদ্ধলন্ধ সামগ্রী সবই তুমি নিজের গনিমত হিসেবে গ্রহণ করবে এবং তোমার প্রতিপালক খোদা প্রদত্ত শক্রসম্পদ তুমি ভোগ করবে। দূরবর্তী সে শহরগুলোর বেলায়ও এরূপ করবে, যা এ সব শহরের অন্তর্ভুক্ত নয়। নিকটবর্তী এ সব শহরের অধিবাসী, যাদের সম্পদের অংশ তোমার প্রতিপালক খোদা তোমাকে প্রদান করেন, তাদের মধ্য থেকে কাউকে তুমি কিছুই দেবে না, বরং তাদেরকে পুরোপুরি বঞ্চিত করবে। হিত্তি, আমুরীয়, কিনানী, কারযি, হুবি ও ইউসীদের কাউকেই কিছু দেবেনা, যেমন তোমার প্রতিপালক খোদা তোমাকে আদেশ করেছেন ।" খ্রিষ্টানদের পঠিত বাইবেলে রয়েছে: “তোমরা ভেবনা আমি পৃথিবীতে শাস্তি প্রতিষ্ঠার জন্য এসেছি। আমি শাস্তি প্রতিষ্ঠার জন্য নয়, বরং তরবারি প্রতিষ্ঠার জন্য এসেছি। আমি মানুষকে তার পিতার বিরুদ্ধে ও কন্যাকে তার মায়ের বিরুদ্ধে বিদ্রোহী করতে এসেছি। তার পরিবার-পরিজনকে তার শত্রু বানাতে এসেছি । যে ব্যক্তি পিতাকে ও মাতাকে আমার চেয়ে বেশি ভালোবাসবে সে আমাকে পাওয়ার যোগ্য হবেনা, যে র্যক্তি ছেলে ও মেয়েকে আমার চেয়ে বেশি ভালোবাসবে সে আমাকে পাওয়ার যোগ্য হবেনা । যে ব্যক্তি তার ক্রুশ গ্রহণ ও আমাকে অনুসরণ করবেনা, সে আমাকে পাওয়ার যোগ্য হবেনা । যে ব্যক্তি নিজের জীবনকে ভালোবাসবে সে জীবনকে হারাবে । আর যে ব্যক্তি আমার জন্য জীবনকে বর্জন করবে সে জীবনকে পাবে । আন্তর্জাতিক আইনও যে পরিস্থিতি ও পরিবেশে যুদ্ধ বৈধ হয়, তাকে স্বীকৃতি দেয় এবং যুদ্ধের জন্য এমন নীতিমালা নির্ধারণ করে, যা যুদ্ধের ক্ষয়ক্ষতি ও ধ্বংসলীলা- হ্রাস করতে পারে । যদিও বাস্তবে তার কিছুমাত্র ত্রাস করা সম্ভব হয়নি। ইসলামে জিহাদ কিভাবে বৈধ হলো: আল্লাহ্‌ তার রসুলকে সমগ্র মানব জাতির নিকট প্রেরণ করেছেন-। তাঁকে ন্যায়নীতির দিকে ও সত্য দীনের দিকে দাওয়াত জানানোর আদেশ দিয়েছেন। মক্কায় অবস্থানকালে তিনি প্রজ্ঞা ও বিচক্ষণতার সাথে এবং সুমিষ্ট উপদেশের মাধ্যমে এ দাওয়াত দিয়েছেন। যেহেতু তাঁর জাতি এ দাওয়াতকে নিজেদের বংশগত ও নৈতিক অস্তিত্বের জন্য ক্ষতিকর মনে করেছে, তাই তাদের দিক থেকে বিরোধিতার সম্মুখীন হওয়া রসূলের জন্য অবধারিত ছিলো । এমতাবস্থায় আল্লাহ্‌ তাকে তাদের বিরোধিতাকে ধৈর্য ও ক্ষমার দৃষ্টিতে দেখার নির্দেশ দেন। তিনি বলেন: . 65550 30 ৩) ৮2০119'আপনি আপনার প্রতিপালকের ফায়সালার অপেক্ষায় ধৈর্য ধারণ করুন । আপনিতো আমার চোখের সামনেই রয়েছেন ।' (সূরা তুর: আয়াত ৪৮) 95:56 ১3-5 ৮ ৮1০05 4425 2৫০৫ তাদের উপেক্ষা করুন এবং বলুন, ‘সালাম’, তারা শীঘ্রই জানতে পারবে ।' (সূরা জুখরুফ: আয়াত ৮৯)। www.pathagar.com

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।