ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

৪২ ফিক্হুস্‌ সুন্নাহ 3 BL 58H 96 ০০১৪০ % ০৫01 ০০ ০৯১০ ody ৮ এ ০১৪ ২ ০৮ ০55 ০৫ OUI HY [5 ০259419০05১ 05 ৮ ৯৮১92 wget “তোমার প্রতিপালক যদি চাইতেন তবে পৃথিবীতে যারা আছে তারা সকলেই ঈমান আনতো | তবে কি তুমি মুমিন হবার জন্য মানুষের উপর জবরদস্তি করবে? আল্লাহ্‌র হুকুম ব্যতীত ঈমান আনার কারো সাধ্য নেই। যারা অনুধাবন করেনা, আল্লাহ্‌ তাদেরকে কলুষলিপ্ত করেন । বলো, আকাশ মন্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তার প্রতি লক্ষ্য করো । নিদর্শনাবলী ও ভীতি-প্রদর্শন অবিশ্বাসী সম্প্রদায়ের উপকারে আসে না।' আল্লাহ্‌ সূরা বাকারার ২৫৬ আয়াতে বলেন: CA ০5 0591 Ge 38০০ pal ০ HAY ‘দীন সম্পর্কে জোর-জবরদস্তি নেই। সত্য পথ ভ্রান্ত পথ থেকে স্পষ্ট হয়ে গেছে।' ইতিহাস থেকেও প্রমাণিত যে, রসূলুল্লাহ সা.বহু লোককে যুদ্ধবন্দী হিসাবে গ্রেফতার করেছিলেন । কিন্তু তাদের কাউকে ইসলাম গ্রহণে বাধ্য করেছেন বলে জানা যায় না। তার সাহাবিরাও একই পন্থা অনুসরণ করতেন। আবু হুরায়রা থেকে আহমদ বর্ণনা করেন, সুমামা হানাফিকে যখন বন্দী করা হলো, তখন রসূলুল্লাহ্‌ সা. প্রতিদিন সকালে তার কাছে গিয়ে বলতেন, হে.সুমামা তোমার কাছে কী আছে ? (অর্থাৎ মুক্তিপণ দেয়ার মতো কিছু আছে কি?) সুমামা জবাবে বলতো: আপনি যদি আমাকে হত্যা করেন, তবে তা করতেই পারেন। কারণ আমি আপনাদের লোককে হত্যা করেছি। আর যদি আমার উপর অনুগ্রহ করেন, তবে একজন কৃতজ্ঞ লোকের উপরই আপনার অনুগ্রহ করা হবে । আর যদি সম্পদ চান তবে যা চান তা দেবো । রসূলুল্লাহ সা. এর সাহাবিগণ মুক্তিপণ নিয়ে তাকে মুক্তি দেয়াই অধিকতর পছন্দ করলেন এবং বললেন, একে হত্যা করে আমরা কী করবো ? অত:পর রসূলুল্লাহ্‌ সা. তার কাছে গেলে সে ইসলাম গ্রহণ করলো। তারপর তিনি তাকে মুক্তি দিলেন। তাকে আবু তালহার বাগানে পাঠালেন এবং তাকে গোসল করার আদেশ দিলেন । অত:পর সে গোসল করলো ও দু'রাকাত নামায পড়লো । তখন রসূলুল্লাহ্‌ সা. বললেন: তোমাদের ভাইয়ের ইসলাম গ্রহণ খুবই সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। পক্ষান্তরে খ্রিষ্টান ও অন্যান্য ধর্মাবলম্বীদের কারো বিরুদ্ধেই রসূলুল্লাহ সা. ততোক্ষণ যুদ্ধ করেননি, যতোক্ষণ না তাদের নিকট হোদাইবিয়ার সন্ধির পর সকল রাজা-বাদশাহের নিকট প্রতিনিধি প্রেরণ করে ইসলামের দাওয়াত দিয়েছেন । রোম ও পারস্যের সম্রাটের নিকট, এবং মুকাওকাশ, নাজজাশী, পূর্বাঞ্চলীয় আরব রাজ্যসমূহ ও সিরিয়ার নরপতিদের নিকট প্রতিনিধি প্রেরণ করেছেন। এ সব খ্রিষ্টান ও অন্যান্য নরপতিদের মধ্য হতে কেউ কেউ ইসলাম গ্রহণ করে । তিনি সিরিয়ার খ্রিষ্টানদেরকে সেখানকার শাসন কর্তৃত্ব প্রদান করলে তারা সদ্য ইসলাম গ্রহণকারীদের কতেককে হত্যা করে। তারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের সূচনা করে এবং অন্যায়ভাবে ও আগ্রাসী পন্থায় তাদেরকে হত্যা করে । এভাবে খ্রিষ্টানরা যখন মুসলমানদেরকে প্রথম হত্যা করলো, তখন রসূলুল্লাহ সা. সেখানে একটি সেনাবাহিনী প্রেরণ করলেন। এই বাহিনীর প্রথম সেনাপতি নিযুক্ত করেন যায়েদ ইবনে হারেসাকে, তারপর জাফরকে, অত:পর আব্দুল্লাহ ইবনে রওয়াহাকে । এটাই ছিলো খ্রিষ্টানদের সাথে মুসলমানদের প্রথম যুদ্ধ, যা মুতার যুদ্ধ নামে পরিচিত। এ যুদ্ধে বিপুল সংখ্যক খরিষ্টান মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়। উল্লিখিত তিনজন সেনাপতিই এখানে শহীদ হন। সর্বশেষে সেনাপতির দায়িত্ব গ্রহণ করেন খালিদ ইবনুল ওলীদ। উপরোক্ত বিবরণ থেকে স্পষ্ট হয়ে যায়, আগ্রাসন প্রতিহত করা, ইসলামের দাওয়াতী কাজকে সবল রাখা, যুলুম ও অত্যাচার রোধ করা, এবং ধর্ম গ্রহণে মানুষের স্বাধীনতাকে সুরক্ষিত করা ব্যতীত আর কোনো উদ্দেশ্যে ইসলাম যুদ্ধের অনুমতি দেয়নি। কেননা এ সব উদ্দেশ্যে যুদ্ধ করা ইসলামের আরোপিত কাজসমূহের অন্যতম এবং এর আরেক নাম জিহাদ । বক www.pathagar.com

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।