ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামে যুদ্ধ ও শাস্তি ৩৯ “বেনী ইসরাইল বললো:) “আমরা যখন স্ব স্ব আবাসভূমি ও স্বীয় সন্তান-সন্ততি থেকে বহিস্কৃত হয়েছি, তখন আল্লাহ্র পথে কেন সংগ্রাম করবোনা?’ (সূরা আল বাকারা: আয়াত ২৪৬)। দ্বিতীয় অবস্থা: যখন কেউ ইসলামে বিশ্বাসীদেরকে নির্যাতন, ইসলাম গ্রহণে ইচ্ছুক ব্যক্তিবর্গকে বাধা দান বা ইসলাম প্রচার ও ইসলামের দাওয়াত দাতাকে দাওয়াত ও প্রচার থেকে বিরত রাখার মাধ্যমে ইসলামের প্রচার ও প্রসারের পথ রোধ করে । তখন আল্লাহ্র পথে দাওয়াত ও প্রচারের অধিকার বহাল করা ও রক্ষা করার উদ্দেশ্য যুদ্ধ অপরিহার্য হয়। প্রথম প্রমাণ সূরা বাকারার ১৯০, ১৯১, ১৯২ ও ১৯৩ আয়াত : ৬০০2205০520 ক্রি 40 91 b OS YY LOE A) 48 0৮০ 2 19955 Jp 0১522155455 € gH ৬৫ ০2 Ll, pil ৬০৯ ৬৫ ৮০৯১০ AFL 29005050০০৮ 2 ৩ ৮০79৩ ০03 ১৪ ₹ 4৮9০ ০০1৮8 ০৫৭] 0955 9002 96 ৮ hs Li 26) হও ০ 8০০০9 ০৮ 7৫ জি ০৬৮৪।| “যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমরাও আল্লাহ্র পথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, কিন্তু সীমা লঙ্ঘন করোনা । আল্লাহু সীমা লঙ্ঘনকারীদের ভালবাসেননা। তাদেরকে (আক্রমণকারীদেরকে) তোমরা যেখানেই পাবে, হত্যা করবে এবং তারা তোমাদেরকে যেখান থেকে বহিষ্কার করবে, তোমরাও সেখান থেকে তাদের বহিষ্কার করবে । বিপর্যয় হত্যা অপেক্ষা গুরুতর । মসজিদুল হারামের নিকট তোমরা তাদের সাথে যুদ্ধ করবেনা যে পর্যন্ত না তারা সেখানে তোমাদের সাথে যুদ্ধ করে। যদি তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, তবে তোমরা তাদেরকে হত্যা করবে । এটাই কাফেরদের পরিণাম । যদি তারা বিরত হয় তবে. আল্লাহ্‌ ক্ষমাশীল,পরম দয়ালু । তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে যাবত না নির্যাতন দৃরীভূত হয় এবং আল্লাহ্‌র দীন প্রতিষ্ঠিত হয়। যদি তারা বিরত হয় তবে যালেমদের ব্যতীত আর কাউকে আক্রমণ করা চলবেনা ।' উল্লেখিত আয়াতগুলোর শিক্ষা হলো: ১. যারা প্রথম আক্রমণ পরিচালনা করে ও সীমা লঙ্ঘন করে, কেবল মাত্র তাদের আক্রমণ প্রতিহত করার জন্য তাদের বিরুদ্ধে যুদ্ধের আদেশ হয়েছে। আত্মরক্ষার্থে যুদ্ধ করা পৃথিবীর সমস্ত আইনে ও সকল ধর্মে বৈধ। “যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমরাও আল্লাহ্র পথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো" আল্লাহ্‌র এ উক্তিতেই এ বিষয়টি পরিষ্কার । | ২. যারা যুদ্ধ শুরু করবে না তথা প্রথমে আক্রমণ পরিচালনা করেনা, তাদের উপর প্রথম আক্রমণ পরিচালনা করা বৈধ নয়। কেননা এটা সীমা লঙ্ঘন। আল্লাহ্‌ সীমা লঙ্ঘন করতে নিষেধ করেছেন এবং যুলুম ও আগ্রাসন হারাম করেছেন । তিনি বলেছেন: তোমরা সীমা লঙ্ঘন করোনা । আল্লাহ্‌ সীমা লঙ্মনকারীদের ভালোবাসেননা। ৩. প্রথম আক্রমণ করতে নিষেধ করার পক্ষে এ বলে যুক্তি প্রদর্শন করা হয়েছে যে, আল্লাহ্‌ সীমা লংঘনকারীদের ভালোবাসেননা ৷ এ দ্বারা প্রমাণিত হয়েছে, এই নিষেধাজ্ঞা অকাট্য ও অপরিবর্তনীয়। কেননা এখানে সীমা লঙ্ঘনকে আল্লাহ্‌ ভালোবাসেননা বলে সংবাদ ও তথ্য জানানো হয়েছে । আল্লাহ্‌র কোনো সংবাদ ও তথ্য কখনো রহিত ও পরিবর্তিত হতে পারেনা । কারণ প্রথম আক্রমণ ও সীমা লঙ্ঘন হচ্ছে যুলুম, যা আল্লাহ্‌ কখনো ভালোবাসেননা। ৪. অনুমোদিত এই যুদ্ধের একটা সুনির্দিষ্ট লক্ষ্য ও সীমারেখা রয়েছে। সে লক্ষ্য ও সে সীমারেখা হলো মুমিন নারী ও পুরচ্ষদের যুলুম ও নির্যাতন প্রতিহত করা ও বন্ধ করা এবং তাদের অধিকার ও স্বাধীনতা বহাল করা, যাতে তারা আল্লাহর ইবাদাত করতে পারে এবং আল্লাহ্‌র দীন বাস্তবায়িত করতে পারে সর্বপ্রকার আক্রমণ ও আগ্রাসন থেকে পরিপূর্ণ নিরাপত্তা সহকারে । www.pathagar.com

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।