৩৮ ফিক্হস্ সুন্নাহ অধিকারের স্বীকৃতি ও তা বাস্তবায়নের বেলায় সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হলো যেসব ধর্ম ও মতবাদ মানুষের অধিকারসমূহ নিয়ে বক্তৃতা, বিবৃতি দেয়, সে ক্ষেত্রে ইসলামের ভূমিকা সর্বাগ্রগণ্য। নিশ্চয়ই ইসলাম অধিকারের শিক্ষাকে ধর্মের অপরিহার্য অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। অধিকারসমূহ আদায়ের মাধ্যমে আল্লাহ্র নৈকট্য অর্জন করা যায়, যেমন নামায-রোযা ইত্যাকার আনুষ্ঠানিক ইবাদাতের মাধ্যমে তার নৈকট্য লাভ করা যায়। | অধিকার নষ্ট করার শাস্তি: উপরোক্ত অধিকারসমূহ মানুষকে বিস্তৃত দিগন্তপানে অগ্রসর হওয়ার সুযোগ করে দেয়, যাতে সে পূর্ণতায় পৌঁছতে পারে এবং তার জন্য নির্ধারিত উন্নতি লাভ করতে পারে, তা বস্তুগত কিংবা শিক্ষামূলক যাই হোক না কেন। মানুষের অধিকারসমূহের কোনো একটি নষ্ট বা বিলোপ করা অপরাধ হিসেবে গণ্য । এজন্য ইসলামে যে কোনো প্রকারের সংঘাত হোক, তা নিষিদ্ধ করার এটিই বাস্তব কারণ। কোনো মানুষের জীবনের বিরুদ্ধে বাড়াবাড়ি সংঘাতের অনুষঙ্গী; জীবন ধারণ হলো পবিত্র অধিকার । সংঘাতের মাধ্যমে জীবন ধ্বংস হয়। তাই সগ্রাজ্য-সীমা বৃদ্ধি এবং সম্পদ-শক্তি বৃদ্ধির যুদ্ধকে নিষিদ্ধ করা হয়েছে। মহান আল্লাহ্র বাণী: ০0০] 23915519552559 81550502529 গড Hs 501 আও “এটা আখিরাতের সে প্রাসাদ, যা আমি নির্ধারিত করি তাদের জন্য, যারা এ পৃথিবীতে উদ্ধত-দুর্বিনীত হতে এবং বিপর্যয় সৃষ্টি করতে চায়না । শুভ পরিণাম আল্লাহ্ ভীরুদের জন্য ।' (সূরা কাসাস: ৮৩)। প্রতিশোধ ও শক্রতা প্রসূত যুদ্ধকে নিষিদ্ধ করে মহান আল্লাহ্ বলেন: yl pt 51557541505 of [150 op ৮2৮৫5০০01 [FUEL YS Omid 0595 201 of ৮4111 5815 217920150১1 le 0S YS ‘তোমাদেরকে মসজিদুল হারামে প্রবেশে বাধা দেয়ার কারণে কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেনো কখনো সীমালংঘনে প্ররোচিত না করে । সৎকাজ ও ধার্মিকতায় তোমরা পরস্পরকে সাহায্য করো এবং পাপ ও সীমালংঘনে পরস্পরকে সাহায্য করোনা ।. তোমরা আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ্ শান্তিদানে কঠোর ।" (সূরা ৫ আল মায়েদা: আয়াত ২)। ধ্বংস ও বিনাশ সাধনের যুদ্ধকে নিষিদ্ধ করে মহান আল্লাহ্ বলেন: -৮১| 0%; ০5) ০519458% পৃথিবীতে শাস্তি প্রতিষ্ঠিত হওয়ার পর তোমরা তাতে বিপর্যয় সৃষ্টি করোনা ।' সুরা আল আরাফ: আয়াত ৫৬)। কখন যুদ্ধ বৈধ হয়?: যেহেতু শাস্তিই স্বাভাবিক অবস্থা ও জীবন যাপনের মুলনীতি, আর যুদ্ধ হচ্ছে ব্যতিক্রম ও বিচ্যুতি, তাই ইসলামের দৃষ্টিতে মাত্র দুটি অবস্থা ব্যতীত আর কোনো অবস্থায় কোনো ক্রমেই যুদ্ধ বৈধ নয় । যে দুটি অবস্থায় যুদ্ধ বৈধ তা হচ্ছে: প্রথম অবস্থা: যখন কেউ আক্রমণ ও আগ্রাসন চালায়, তখন জীবন, সম্পদ, সন্ত্রম ও স্বদেশের প্রতিরক্ষার্থে আক্রমণ ও আগ্রাসন প্রতিহত করতে যুদ্ধ অনিবার্য হয়। আল্লাহ্ তায়ালা বলেন: Ought aly 40 of b 1025 YS LSE all 4 9৮০ 51959 * যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, তোমরাও আল্লাহ্র পথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। কিন্তু সীমা লঙ্ঘন করোনা । আল্লাহ্ সীমা লঙ্ঘনকারীগণকে ভালোবাসেন না । (সূরা আল-বাকারা: ১৯০) । সা'দ ইবনে যায়েদ থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন: যে ব্যক্তি নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে নিহত হয় সে শহীদ । যে ব্যক্তি নিজের জীবন রক্ষা করতে গিয়ে নিহত হয় সে শহীদ । যে ব্যক্তি নিজের ধর্ম (দীন) রক্ষা করতে গিয়ে নিহত হয় সে শহীদ। যে ব্যক্তি নিজের পরিবার-পরিজনকে রক্ষা করতে . গিয়ে নিহত হয় সে শহীদ । (আবু দাউদ, তিরমিযি)। * ৫9 ৩ 25৮ 55404 SUEY পা 1515 Ex Lo * www.pathagar.com
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।