৩৬ ফিক্হস্ সুন্নাহ এ মর্ধাদাদানের লক্ষণ হলো, আল্লাহ্ মানুষকে তার নিজ হাতে সৃষ্টি করেছেন, তার সৃষ্ট বূহ-এর ভাণ্ডার থেকে তাতে ব্ূহ দান করেছেন, তার ফেরেশতাদের দ্বারা তাকে সাজদা করিয়েছেন, আকাশসমূহে ও পৃথিবীতে যা কিছু আছে তার সবই মানুষের জন্য নিয়ন্ত্রণাধীন করে রেখেছেন, তাকে এ পৃথিবী নামক গ্রহের নেতা বানিয়েছেন এবং নিজের প্রতিনিধি হিসেবে নিয়োগ করেছেন, যাতে সে পৃথিবীকে সুন্দর ও সুসজ্জিত করতে পারে। প্রদত্ত এই মর্যাদাকে বাস্তবে রূপদান এবং জীবন পদ্ধতি করার জন্য ইসলাম মানুষের সকল প্রকারের অধিকার সংরক্ষণের দায়িত্ব নিয়েছে এবং তা সংরক্ষণকে অপরিহার্য করেছে, চাই তা ধর্মীয় বা নাগরিক বা রাজনৈতিক অধিকার হোক । এসব অধিকারের মধ্যে রয়েছে: ১. জীবন রক্ষার অধিকার: প্রত্যেক ব্যক্তির তার জীবনের হেফাজত ও প্রতিরক্ষার অধিকার রয়েছে। সুতরাং মানুষ হত্যার অপরাধ অথবা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টির কারণ ব্যতীত কারো জীবন নষ্ট করা বৈধ নয়। মহান আল্লাহ্র বাণী: US OG a) 225৮8 phy 2505৮010901 ৩৩০০৪৪০৬১৮৪ is ৮ bos (০1 10 (21:০1 ৩ ৭9 ৮ ০৯ wl ‘এ কারণেই আমি বনী ইসরাঈলের প্রতি এ বিধান দিলাম যে, নরহত্যার অপরাধ অথবা পৃথিবীতে ধ্বংসাত্মক কাজ করার অপরাধ ব্যতীত কেউ কাউকে হত্যা করলে সে যেন গোটা মানবজাতিকেই হত্যা করলো । আবার কেউ কারো প্রাণ রক্ষা করলে সে যেন গোটা মানবজাতির প্রাণ রক্ষা করলো । (সূরা আল মায়িদা: আয়াত ৩২) সহীহ হাদিসে এসেছে, ‘তিনটি অবস্থার কোনো একটি ব্যতীত কোনো মুসলমানের রক্তপাত বৈধ নয়: জীবনের বিনিময়ে জীবন (হত্যা), বিবাহিত ব্যভিচারী ও মুসলিম সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়া ধর্মত্যাগী ।' ২. সহায়-সম্পদ রক্ষার অধিকার: জীবনের মতো মানুষের সহায়-সম্পদও পবিত্র এবং সুরক্ষাপ্রান্ত। সুতরাং অবৈধ উপায়ে ও পন্থায় কারো সম্পদ জবর দখল করা বৈধ নয়। আল্লাহ্ তায়ালা বলেন: ০০৮৫:০১৮55 52103 UG 21550)8৮62550191215519 21 ০6 “হে ঈমানদারগণ! তোমরা একে অপরের সম্পদ বাতিল পন্থায় গ্রাস করোনা । তবে তোমাদের পারস্পরিক সম্মতির ভিত্তিতে ব্যবসা-বাণিজ্য করা বৈধ ।' (সূরা আন্ নিসা : আয়াত ২৯)। রসূলুল্লাহ সা. বলেন: 01754 455 94 ১15 05) 06 El 21515300440 তা 55241 UU OA ৬ 10591555150 41 ০9 “যে ব্যক্তি তার ভাইয়ের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করে আল্লাহ্ তার জন্য জাহান্নাম অবধারিত করে দিবেন এবং জান্নাত হারাম করে দিবেন । এক ব্যক্তি বললো, “হে রসূলুল্লাহ! যদি সামান্য কিছু হয়? তিনি বললেন, যদি আরাক গাছের একটি ডালও হয় । আরাক হলো এক প্রকার কীটাযুক্ত গাছ, যা দ্বারা মেসওয়াক তৈরি করা হয়। ৩. মান-ইজ্জত রক্ষার অধিকার: কারো মান-সম্মানে আঘাত হানা বৈধ নয়, যদিও তা নিছক একটি কথা দ্বারাও হয় । মহান আল্লাহ্ বলেন: 71720] 035 “দুর্ভোগ প্রত্যেক এমন ব্যক্তির জন্য, যে আগোচরে ও সম্মুখে লোকের নিন্দা করে ।' EE EEE ER ৪. ব্যক্তি স্বাধীনতার অধিকার: ইসলাম শুধুমাত্র জান-মাল, সম্পদ ও ইজ্জত-সম্মান রক্ষার অধিকারকেই স্বীকৃতি দেয়নি, বরং ইবাদত-আরাধনার স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, জীবন ধারণের জন্য পেশা নির্বাচনের স্বাধীনতা এবং রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান থেকে উপকার লাভের স্বাধীনতাকেও প্রতিষ্ঠিত www.pathagar.com
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।