৩২ ফিক্হুস্ সুন্নাহ নিষিদ্ধ করা। অনুরূপভাবে তাদের কুফরীর প্রতি সন্তুষ্টি প্রকাশকে নিষিদ্ধ করাও উদ্দেশ্য। কারণ মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের সহযোগিতা করা দীন ইসলামের অস্তিত্বের পক্ষে মারাত্মক ক্ষতিকর. এবং মুসলিম উম্মাহর শক্তিকে দুর্বল করার শামিল। অনুরূপভাবে কুফরের প্রতি সন্তুষ্টি প্রকাশও এক ধরনের কুফরী, যা কোনো মুসলমানকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেয়। অপরদিকে যে বন্ধুত্ব শাস্তি স্থাপন, সুন্দর সমাজ গঠন, উত্তমরূপে পারস্পরিক আদান-প্রদান ও কল্যাণ বিনিময়, সৎ কাজে ও ধার্মিকতায় পারস্পরিক সহযোগিতাকে বুঝায়, ইসলাম তাকে স্বাগত জানায়। অমুসলিমদের ধর্মীয় স্বাধীনতা সংরক্ষণ: ধর্মীয় বিষয়ে ইসলাম মুসলমান ও ভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে সাম্য ও সমান অধিকারের স্বীকৃতি দিয়েছে। মুসলিম নাগরিকদের জন্য যেসব অধিকার রয়েছে তা অমুসলিম নাগরিকদেরও রয়েছে এবং মুসলমানদের উপর যে সামাজিক দায়িত্ব ও কর্তব্য বর্তায় তা তাদের উপরও বর্তায় । তাদেরকে প্রদত্ত ধর্মীয় স্বাধীনতার মধ্যে রয়েছে: | এক. অমুসলিম নাগরিকদের কাউকে নিজ ধর্ম ত্যাগ করার জন্য অথবা নির্দিষ্ট কোনো বিশ্বাস গ্রহণের জন্য কোনোরূপ চাপ সৃষ্টি বা বল প্রয়োগ করা যাবে না। আল্লাহ্ তায়ালা বলেন: 00১21 28911 ০2৫ 05৮1০ ০৪524 Y ‘দীন এহণের ব্যাপারে জবরদস্তি নেই। নিশ্চয়ই সত্য পথ ভ্রান্ত পথ থেকে স্পষ্ট হয়েছে।' (সূরা আল বাকারা ; আয়াত ২৫৬)। দুই, আহ্লে কিতাব তথা ইহুদি-শ্বষ্টানদের নিজ নিজ ধর্মের বিধিবিধান পালন করার অধিকার রয়েছে। সুতরাং তাদের গীর্জা ধ্বংস করা যাবেনা এবং তাদের ক্রুশও ভাঙ্গা যাবে না। রসূলুল্লাহ্ সা. বলেন: 95:5১3425) “তাদেরকে নিজ নিজ ধর্ম পালন করতে দাও । এমনকি কোনো মুসলিম পুরুষের ইহুদি বা খ্রিষ্টান স্ত্রীর নিজ প্রার্থনার জন্য গির্জা বা সিনাগগে যাওয়ার অধিকার আছে। এক্ষেত্রে তাকে বাধা দেয়ার অধিকার স্বামীর নেই। | তিন. অমুসলিমদের ধর্মে যেসব খাদ্যদ্রব্য তাদের জন্য বৈধ করা হয়েছে তা ইসলাম তাদের জন্য বৈধ ঘোষণা করেছে। তাদের শুকরের পাল হত্যা করা যাবে না এবং তাদেরকে মদপানে বাধা দেয়া যাবে না, যতোক্ষণ তা তাদের ধর্মে বৈধ ৷ এভাবে ইসলাম তাদের ব্যাপারে মুসলমানদের চাইতেও বেশি উদারতা প্রদর্শন করেছে। এ সমাজে মুসলমানদের জন্য মদ ও শুকর সম্পূর্ণ হারাম এবং শাস্তিযোগ্য অপরাধ । চার. বিবাহ, তালাক ও পরিবার-পরিজনের ভরণপোষণের ব্যবস্থা করার ক্ষেত্রে তাদের ধর্মীয় স্বাধীনতা বহাল রয়েছে। তারা কোনোরূপ সীমাবদ্ধতা বা বাধ্যবাধকতা ছাড়াই ইচ্ছা মতো তাদের সম্পদ ভোগ-ব্যবহার করতে পারবে । পাচ, ইসলাম তাদের মান-মর্যাদা ও অধিকার রক্ষা করেছে এবং বিবেক-সম্মত ও যুক্তিসংগত আলোচনা ও বিতর্কে কঠোরতার পরিবর্তে ভদ্বোচিতভাবে তাদেরকে অংশগ্রহণের স্বাধীনতা দিয়েছে। আল্লাহ্ বলেন: এ! Uf 5918 00119555195 ০801 51 ০ তে BU DY সণ এন Hs YS 095 2 ০5১15041512 UH ‘তোমরা কেবল উত্তম পস্থায়ই আহলে কিতাবের সাথে বিতর্ক করবে, কিন্তু তাদের মধ্যে যারা স্বৈরাচারী তাদের ব্যতীত এবং বলো, আমাদের নিকট যা নাযিল হয়েছে এবং তোমাদের নিকট যা নাযিল হয়েছে আমরা তাতে ঈমান আনলাম । আর আমাদের ইলাহ এবং তোমাদের ইলাহ তো একই এবং আমরা তার নিকট আত্মসমর্পনকারী । (সূরা আনকাবৃত: আয়াত ৪৬) ছয়. কোনো কোনো মাযহাবের সিদ্ধান্ত মতে অপরাধের শাস্তি প্রয়োগের ক্ষেত্রে তারা ও মুসলমানগণ একই বিধানের অধীন । মুসলিম ও অমুসলিম ব্যক্তি পরস্পরের ওয়ারিস হতে পারে না বটে, কিন্তু তারা নিজেদের মধ্যে ওয়ারিস হওয়ার ব্যাপারে মুসলমানদের অনুরূপ তাদের অধিকার রয়েছে । অতএব সে তার মুসলমান আত্মীয়ের ওয়ারিস হয় না এবং মুসলিম ব্যক্তিও তার অমুসলিম আত্মীয়ের ওয়ারিস হয় না। www.pathagar.com
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।