ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

৩২৬ ফিক্ছুস্‌ সুন্নাহ পুরুষত্ব ও স্ত্রীত্বের নিদর্শনাবলী দ্বারাই যে কোন একটি জানা যাবে। প্রাপ্তবয়স্ক হওয়ার আগে পেশাব করা দ্বারা এটা জানা যায়। সে যদি পুরুষাংগ দ্বারা পেশাব করে তবে সে পুরুষ । আর যদি স্ত্রীলিংগ দ্বারা পেশাব করে তবে সে স্ত্রী লোক। আর যদি দুটো দিয়েই করে তবে প্রথমে যেটি দিয়ে পেশাব বের হয় সেটি অনুযায়ী পরিচিত হবে । আর প্রাপ্তবয়স্ক হওয়ার পর যদি তার দাড়ি গজায় কিংবা মেয়েদের কাছে যায় (সহবাসের ইচ্ছা নিয়ে) অথবা পুরুষের ন্যায় তার স্বপ্ন দোষ হয়, তবে সে পুরুষ । আর যদি মেয়েদের মত তার স্তন হয় কিংবা তা দিয়ে দুধ গড়ায় কিংবা হায়েয হয় বা গর্ভ ধারণ করে তবে সে নারী । এ সব ক্ষেত্রে তাকে বলা হবে সাধারণ নপুংসক । কিন্তু যদি পুরুষ না স্ত্রী বুঝা না যায়, কোনো নিদর্শন দ্বারা তাকে স্পষ্ট চেনা না যায় অথবা নিদর্শনগুলো পরস্পর বিরোধী হয়, তাহলে তাকে বলা হবে জটিল নপুংসক । ফকিহগণ তার উত্তরাধিকার নিয়ে মত বিরোধে লিগ্ত। ইমাম আবু হানিফা বলেন: তাকে একবার পুরুষ ধরা হবে, অত:পর পুনরায় নারী ধরা হবে। তারপর দুই অবস্থার মধ্যে যেটি খারাপ সেই অনুসারে তার সাথে লেনদেন করা হবে । এক হিসেবে যদি সে উত্তরাধিকারী হয় এবং অন্য হিসেবে উত্তরাধিকারী না হয় তবে তাকে কিছুই দেয়া হবেনা । আর যদি উভয় হিসাবে উত্তরাধিকারী হয় এবং তার হিসসা কম বেশি হয়, তাহলে তাকে অপেক্ষাকৃত ক্ষুদ্র হিসসাটাই দেয়া হবে । ইমাম মালেক, ইমাম আবু ইউসুফ ও ইমামিয়া শীয়াগণ বলেন: পুরুষ ও স্ত্রীর অংশদ্বয়ের মধ্যবর্তী অংশ তাকে দেয়া হবে । ইমাম শারফেয়ি বলেন: সকল উত্তরাধিকারী ও নপুংসক উভয় অংশের মধ্যে যেটি ক্ষুদ্রতর সেটি পাবে । কেননা ওটাই তাদের উভয়ের জন্য অবশিষ্ট রয়েছে। ইমাম আহ্মদ বলেন: যদি আশা করা যায় তার প্রকৃত অবস্থা অচিরেই স্পষ্ট হবে, তাহলে প্রত্যেক উত্তরাধিকারী ও নপুংসককে হ্ষুদ্রতর অংশ দেয়া হবে ও অবশিষ্টাংশ স্থগিত রাখা হবে। আর যদি তেমন আশা না থাকে তাহলে পুরুষ ও স্ত্রীর অংশদ্বয়ের মধ্যবর্তী অংশ সে গ্রহণ করবে । এই শেষোক্ত মতটিই অগ্রগণ্য । তবে আধুনিক আইন ইমাম আবু হানিফার মতকে গ্রহণ করেছে। ৪৬ নং ধারায় বলা হয়েছে: ‘যে নপুংসক জটিল এবং পুরুষ না স্ত্রী চেনা যায়না, তাকে ক্ষুদ্রতর অংশ দেয়া হবে। আর পরিত্যক্ত সম্পত্তির অবশিষ্টাংশ অবশিষ্ট উত্তরাধিকারীদের দেয়া হবে।' মুরতাদের উত্তরাধিকার: মুরতাদ কারো উত্তরাধিকারী হয়না এবং তার সম্পত্তিরও কেউ উত্তরাধিকারী হয়না। তার উত্তরাধিকার মুসলমানদের বাইতুল মালে জমা হবে । এটা ইমাম শাফেয়ি ও ইমাম মালেক এবং ইমাম আহমাদের প্রসিদ্ধতর মত । হানাফিগণ বলেন: মুরতাদ হওয়ার আগে যা কিছু উপার্জন করেছে, তার উত্তরাধিকারী হবে তার মুসলিম আত্বমীয়রা। এর পরে যা কিছু উপার্জন করেছে তা বাইতুল মালের । এ ব্যাপারে ‘হুদুদ' অধ্যায়ে বিশদ আলোচনা করা হয়েছে। জারজ ও বৈধ স্বামী কর্তৃক প্রত্যাখ্যাত সন্তান: বৈধ বিয়ে ব্যতীত যে সন্তানের জন্ম তা জারজ সন্তান । আর বৈধ স্বামী কর্তৃক প্রত্যাখ্যাত সন্তান হলো, যে সন্তানের পিতৃত্ব বৈধ স্বামী স্বীকার করেনা। শরিয়ত স্বীকৃত পিতৃপরিচয়ের অভাবে সর্বসম্মতভাবে এই দুই সন্তানের সাথে তাদের পিতামাতার উত্তরাধিকারের সম্পর্ক নেই । কেবল তাদের মায়ের সাথে তাদের উত্তরাধিকারের সম্পর্ক বিদ্যমান । ইবনে উমর রা. থেকে বর্ণিত: জনৈক ব্যক্তি রসূলুল্লাহ সা. এর আমলে তার স্ত্রীর বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগ তুলে ‘লিয়ান’ করে ও তার সন্তানের পিতৃত্ব অস্বীকার করে, রসূলুল্লাহ্‌ সা. উক্ত স্বামী-স্ত্রীকে বিছিন্ন করে দেন এবং সন্তানকে স্ত্রীর সাথে যুক্ত করে দেন। -বুখারি ও আবু দাউদ। আবু দাউদের ভাষ্য হলো: “রসূলুল্লাহ সা. লিয়ানের সন্তানের উত্তরাধিকার তার মাকে ও তারপর তার মায়ের উত্তরাধিকারীদেরকে দিয়েছেন' । আর আইনের ৪৭ নং ধারায় বলা হয়েছে: জারজ সন্তান ও লিয়ানের সন্তান তার মা ও মায়ের আত্মীয়দের উত্তরাধিকারী হবে এবং তার মা ও মায়ের আত্মীয়রা তাদের উত্তরাধিকারী হবে ।" তাখারণ্জ সংজ্ঞা: তাখারজ হলো, উত্তরাধিকারীদের পারস্পরিক সম্পত্তিতে কোনো উত্তরাধিকারীকে পরিত্যক্ত সম্পত্তির কোনো অংশের বিনিময়ে বা বিনিময় ব্যতীত উত্তরাধিকার থেকে বহিষ্কার করা । তাখারুজ দু'জন উত্তরাধিকারীর মধ্যেও এরূপ শর্তে হতে পারে যে, একজন আরেকজনের অংশ কোনো নির্দিষ্ট অর্থের বিনিময়ে নিয়ে নেবে। বিধান: তাখারুজ পারস্পরিক সম্পত্তিতে হলে বৈধ । আব্দুর রহমান ইবনে আওফ তার মৃত্যু প্রাক্কালীন www.pathagar.com

— পৃষ্ঠা ৩২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।