৩২২ ফিক্হুস্ সুন্নাহ মৃতের ঘনিষ্ঠতম। যদি সবাই ঘনিষ্ঠতায় সমান হয় তবে অগ্রগণ্য হবে যাবিল ফুরুযের সাথে সম্পৃক্ত ব্যক্তি। তাতেও যদি সবাই সমান হয় অর্থাৎ হয় সবাই যাবিল ফুরুষের সাথে সম্পৃক্ত, কিংবা কেউ তা নয়, তবে তারা আত্মীয়তার ঘনিষ্ঠতায় সমপর্যায়ের কিনা দেখতে হবে। যদি সমপর্যায়ের হয় তবে উত্তরাধিকারে সমান অংশীদার হবে । আর যদি সমপর্যায়ের না হয়, তবে পিতার আত্মীয়রা পাবে দুই তৃতীয়াংশ এবং মায়ের আত্মীয়রা এক তৃতীয়াংশ । ধারা ৩৪: যাবিল আর্হামের তৃতীয় শ্রেণির মধ্যে উত্তরাধিকারের তারাই অধিক হকদার যারা মৃতের ঘনিষ্ঠতম । যদি সবাই সমান ঘনিষ্ঠ হয়, তবে তাদের ভেতরে যদি কোনো আসাবার সন্তান থাকে, তবে সে যাবিল আর্হামের সন্তানের চেয়ে অগ্রগণ্য বিবেচিত হবে । তাদের মধ্যে যে জন মৃতের অধিক ঘনিষ্ঠ, তাকে অগ্রাধিকার দেয়া হবে। তাদের মধ্যে যে জন পিতা ও মাতা উভয়ের সন্তান, সে বৈমাত্রেয় সন্তানের চেয়ে অগ্রগণ্য, আর শুধু বৈমাত্রেয় সন্তান শুধু বৈপিত্রেয় সন্তানের চেয়ে অগ্রগণ্য । যদি সবাই আত্মীয়তার ঘনিষ্ঠতায় সমান হয় তবে সবাই উত্তরাধিকারে সমান অংশীদার হবে । | ধারা ৩৫: ৩১ নং ধারায় বর্ণিত চতুর্থ শ্রেণির গোষ্ঠীগুলোর মধ্য থেকে প্রথম গোষ্ঠীটিতে, যখন পিতার গোষ্ঠীটি একা থাকে অর্থাৎ মৃতের বৈপিত্রেয় চাচারা ও ফুফুরা অথবা মায়ের গোষ্ঠীটি অর্থাৎ মৃতের মামা ও খালারা একা থাকে, তখন তাদের মধ্যে যে আত্মীয়তায় ঘনিষ্ঠতম তাকে অগ্রাধিকার দেয়া হবে । তাদের মধ্যে যে জন পিতা ও মাতা উভয়ের সন্তান সে বৈমাত্রেয় সন্তানের উপর অগ্রধিকার পাবে । আর বৈমাত্রেয় জন অগ্রাধিকার পাবে বৈপিত্রেয় জনের উপর । আত্মীয়তায় সবাই সমান হলে সবাই সমভাবে উত্তরাধিকারের অংশীদার হবে । আর উভয় গোষ্ঠী একত্রিত হলে পিতৃপক্ষীয়দের জন্য দুই তৃতীয়াংশ ও মাতৃপক্ষীয়দের জন্য এক তৃতীয়াংশ প্রত্যেক গোষ্ঠীর অংশ যেভাবে ইতিপূর্বে বর্ণিত হয়েছে সেভাবে বন্টন করা হবে এবং পূর্বোক্ত প্যারাদ্বয়ের বিধান তৃতীয় ও পঞ্চম গোষ্ঠীর উপর কার্যকর হবে। ধারা ৩৬: তৃতীয় গোষ্ঠীটির ক্ষেত্রে নিকটতমকে দূরতমের উপর অগ্রাধিকার দেয়া হবে । আর যখন সবাই সমান হবে ও পরিমগ্ল এক হবে তখন তারা যদি আসাবার সন্তান হয় অথবা যাবিল আর্হামের সন্তান হয় তবে ঘনিষ্ঠতর আত্মীয়কে অগ্রাধিকার দেয়া হবে । যদি ভিন্ন ভিন্ন পর্যায়ের হয় তবে আসাবার সন্তানকে যাবিল আর্হামের সন্তানের উপর অগ্রধিকার দেয়া হবে। আর যখন পরিমণ্ডল ভিন্ন ভিন্ন হবে, তখন পিতৃপক্ষীয় আত্মীয়দেরকে দুই তৃতীয়াংশ ও মাতৃপক্ষীয় আত্মীয়দেরকে এক তৃতীয়াংশ দেয়া হবে। প্রত্যেক পক্ষ যে অংশ পাবে তা পূর্বোল্লেখিত পন্থায় বন্টন করা হবে এবং উপর্যুক্ত দুই প্যারার বিধান চতুর্থ ও ষষ্ঠ গোষ্ঠীর উপর কার্যকর করা হবে। ৮505 নয়। ধারা ৩৮: যাবিল আর্হামের উত্তরাধিকার “দুজন নারীর সমান একজন পুরুষ’ এই নীতির ভিত্তিতে বণ্টন করা হবে। গর্ভস্থ সন্তান: এখানে শুধু উত্তরাধিকার ও গর্ভের মেয়াদকালের গর্ভস্থ সন্তান নিয়ে আলোচনা হবে । উত্তরাধিকারের বিচারে: গর্ভস্থ সন্তান যদি মায়ের পেটে থাকে তবে তার বিধান এক রকম, আর যদি ভূমিষ্ঠ হয় তবে তার বিধান অন্য রকম । গর্ভস্থ সন্তান ভূমিষ্ঠ হলে: সন্তান যদি সম্পূর্ণ জীবিত ভূমিষ্ঠ হয় তবে সেও অন্যের উত্তরাধিকারী হবে এবং অন্যেরাও তার উত্তরাধিকারী হবে। কেননা আবু হুরায়রা রা. সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ্ সা. বলেন: “নবজাতক যখন শব্দ করে তখন তার উপর উত্তরাধিকারের বিধান কার্যকর হয় ।'এখানে শব্দ করার অর্থ সন্তানের জীবিত থাকার লক্ষণ । জীবনের লক্ষণ যে কোনো শব্দ করা, শ্বাস প্রশ্বাস, হাচি ইত্যাদি। এটা ইমাম সাওরি, আওযায়ি, শাফেয়ি ও হানাফি ফকিহদের অভিমত । আর যদি সন্তান মৃত ভূমিষ্ঠ হয় এবং সেটা তার মায়ের উপর কোনো আঘাতের কারণে না হয়, তবে সর্বসম্মতভাবে সেও উত্তরাধিকারী হবেনা এবং অন্য কেউও তার উত্তরাধিকারী হবেনা । আর যদি তার মায়ের উপর কোনো অপরাধমূলক আঘাতের কারণে সন্তান মৃত ভূমিষ্ঠ হয় তবে হানাফি মযহাব মতে সে উত্তরাধিকারী হবে এবং অন্যেরাও তার উত্তরাধিকারী হবে। শাফেয়ি, মালেকি ও হাম্বলি ফকিহগণ বলেন: সে কোনো উত্তরাধিকারের হকদার হবেনা । শুধু দিয়াতের www.pathagar.com
— পৃষ্ঠা ৩২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।