ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

ফারায়েয ৩২১ যাবিল আরহাম: যাবিল আরহাম এমন আত্মীয়কে বলা হয়, যে কোনো নির্দিষ্ট অংশের অধিকারীও (আসহাবুল ফুরুয) নয় এবং আসাবাও নয় । ফকিহগণ তাদেরকে উত্তরাধিকার প্রদানের ব্যাপারে নানা মত পোষণ করেন। ইমাম মালেক ও ইমাম শাফেয়ির মতে তারা উত্তরাধিকারের হকদার বা প্রাপক নয়। বরং পরিত্যক্ত সম্পত্তি বাইতুল মালে জমা হবে। এ মত আবু বকর রা. উমর রা. উসমান রা. যায়েদ, যুহারি, আওযায়ি ও দাউদেরও। ইমাম আবু হানিফা ও ইমাম আহমদের মতে তারা উত্তরাধিকারের হকদার । এ মত আলি রা. ইব্নে আব্বাস রা. ও ইবৃনে মাসউদেরও, যখন আসহাবুল ফুরুয ও আসাবা থাকেনা তখন । সাইদ ইবনুল মুসাইয়াব বলেন; মেয়ের সাথে মামাও উত্তরাধিকারী হয়। আধুনিক আইনে এই মতের প্রতিফলন ঘটেছে। ৩১ থেকে ৩৮ নং ধারায় তাদেরকে উত্তরাধিকার দেয়ার পদ্ধতি বর্ণনা করা হয়েছে এভাবে: ধারা ৩১: প্রত্যক্ষ আসাবা ও প্রত্যক্ষ আস্হাবুল ফুরুযের মধ্য থেকে যখন কাউকে পাওয়া যায়না, তখন পরিত্যক্ত সম্পত্তি বা তার অবশিষ্টাংশ যাবিল আর্হামের জন্য হবে। যাবিল আরহাম চার শ্রেণির, তন্মধ্যে উত্তরাধিকারে কতকের উপর কতকের প্রাধান্য রয়েছে নিম্মোক্ত ধারাবাহিকতা অনুসারে: প্রথম শ্রেণি: মেয়ের সন্তানেরা এবং ছেলের মেয়ের সন্তানেরা, যতো নিম্নের হোক। দ্বিতীয় শ্রেণি: নানা যতো উর্ধেরি হোক এবং নানি যতো উর্ধ্বের হোক। তৃতীয় শ্রেণি: বৈপিত্রেয় ভাইদের ছেলেরা ও তাদের সন্তানরা, যতো নিচের হোক, আপন বোন বা সৎ বোনদের মেয়েরা, যতো নিচের হোক, আপন বোনদের মেয়েরা বা সৎ বোনদের মেয়েরা, যতো নিচের হোক, আপন বা বৈমাত্রেয় ভাইদের ছেলেদের মেয়েরা, যতো নিচের হোক, এবং তাদের সন্তানেরা যতো নীচের হোক। চতুর্থ শ্রেণি: চতুর্থ শ্রেণিতে ছয়টি গোষ্ঠী অন্তৰ্ভুক্ত, যাদের মধ্যে একটি অপরটি অপেক্ষা উত্তরাধিকারে অগ্রগণ্যতার দাবি রাখে। অগ্রগণ্যতা অনুসারে তাদের ধারাক্রম নিম্নরূপ: ১. মৃত ব্যক্তির বৈপিত্রেয় চাচারা, আপন ফুফুরা, খালারা ও মামারা অথবা বৈপিত্রেয় বা বৈমাত্রেয় ফুফুরা, মামারা ও খালারা। ২. উপরিউক্তদের সন্তানেরা যতো নিচের হোক, মৃতের আপন চাচাতো বোন অথবা বৈমাত্রেয় চাচাতো বোন এবং তাদের ছেলেদের মেয়েরা যতো নিচের হোক এবং উপরোক্তদের সন্তান যতো নিচের হোক। ৩. মৃতের পিতার বৈপিত্রেয় চাচারা, তার আপন ফুফুরা, মামারা,খালারা বা বৈপিত্রেয় বা বৈমাত্রেয় ফুফুরা, মামারা,খালারা এবং মৃতের আপন চাচারা, ফুফুরা, মামারা ও খালারা অথবা মৃতের মায়ের বৈপিত্রেয় বা বৈমাত্রেয় চাচারা, ফুফুরা, মামারা ও খালারা ৷ ৪. উপর্বোক্তদের সস্তানেরা যতো নিচের হোক, মৃতের পিতার আপন কিংবা বৈমাত্রেয় চাচাতো বোনেরা এবং তাদের পৈত্রীরা যতো নিচের হোক এবং তাদের সন্তানেরা যতো নিচের হোক। ৫. মৃতের পিতার পিতার বৈপিত্রেয় চাচারা, মৃতের মায়ের পিতার আপন অথবা বৈমাব্রেয় চাচারা এবং পিতা ও মাতা উভয়ের আপন অথবা বৈপিত্রেয় বা বৈমাত্রেয় ফুফুরা, মামারা ও খালারা । মৃতের মায়ের মায়ের চাচারা, মৃতের পিতার মায়ের চাচারা এবং মাতাও পিতা উভয়ের আপন কিংবা বৈপিত্রেয় বা বৈমাত্রেয় ফুফুরা, খালারা ও মামারা । ৬. উপর্যুক্তদের সন্তানেরা যতো নিচের হোক। মৃতের পিতার পিতার আপন অথবা বৈমাত্রেয় চাচাতো বোনেরা এবং তাদের বৈপিত্রের যতো নিচের হোক এবং উপর্মুক্তদের সন্তানেরা যতো নিচের হোক। ধারা ৩২: যাবিল আর্হামের প্রথম শ্রেণিটির মধ্যে উত্তরাধিকার পাওয়ার সবচেয়ে বেশি হকদার তারাই যারা মৃতের সর্বাপেক্ষা ঘনিষ্ঠ জন। যদি তারা সবাই সমান ঘনিষ্ঠ হয়, তাহলে আস্হাবুল ফুরুযের সন্তান যাবিল আরহামের সন্তানের চেয়ে অগ্রগণ্য ৷ আর যদি তারা সবাই ঘনিষ্ঠতায় সমান হয় এবং তাদের মধ্যে কোনো আস্হাবুল ফুরুযের সন্তান না থাকে অথবা সবাই আস্হাবুল ফুরুযের কোনো একজনের সাথে সম্পৃক্ত হয় তাহলে তারা সবাই উত্তরাধিকারের অংশীদার হবে। ধারা ৩৩: যাবিল আর্হামের দ্বিতীয় শ্রেণির মধ্যে উত্তরাধিকারের সবচেয়ে বেশি হকদার তারাই যারা ফর্মা ৪১ www.pathagar.com

— পৃষ্ঠা ৩২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।