ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

৩০ ফিক্ছুস্‌ সুন্নাহ ০৫40 ০1৮19359১48 CLS Ball ০০৪ ০ ad ১1০1 245 ০০ " ০০০০৪ “ঈমানদারদের দু'টি দল পরস্পর সংঘাতে লিপ্ত হলে তোমরা তাদের মধ্যে সন্ধি স্থাপন করে দাও। তাদের একদল অপর দলের উপর বাড়াবাড়ি করলে যারা বাড়াবাড়ি করে তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো যতোক্ষণ না তারা আল্লাহ্‌র নির্দেশের দিকে ফিরে আসে । যদি তারা ফিরে আসে তবে তোমরা তাদের মধ্যে ন্যায়সঙ্গতভাবে মীমাংসা করে দিবে এবং সুবিচার করবে । নিশ্চয়ই আল্লাহ্‌ সুবিচারকারীদের পছন্দ করেন। (সূরা হুজুরাত: আয়াত ৯)। উপরোক্ত আয়াত থেকে বুঝা যায়, ঈমানদারগণ পরস্পর সংঘাতে লিপ্ত হলে অবিলম্বে তাতে হস্তক্ষেপ করা এবং বিবাদমান পক্ষবৃন্দের মধ্যে মীমাংসা করে দেয়া সমাজের বুদ্ধিমান ও বিচক্ষণ ব্যক্তিগণের জন্য অপরিহার্য হয়ে যায়। যদি এক পক্ষ অপর পক্ষের উপর বাড়াবাড়ি করে এবং মীমাংসার উদ্যোগ গ্রহণের পরও তারা তাতে সাড়া না দেয় তাহলে এ বিদ্রোহী দলকে বশীভূত করার জন্য তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এক্যবন্ধ হওয়া সকল মুসলমানের কর্তব্য হয়ে দাড়ায় । হযরত আলী রা. বিদ্রোহী দলের বিপক্ষে যুদ্ধ করেছেন। একইভাবে হযরত আবু বকর সিদ্দীক রা. যাকাত অস্বীকারকারীদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। ফকীহগণ একমত যে, এই বিদ্রোহী পক্ষ তাদের বিদ্রোহের কারণে ইসলাম থেকে খারিজ হয়ে যায় না। কেননা কুরআনুল কারীম তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার নির্দেশ দেয়ার পাশাপশি তাদের ঈমানদার হিসেবে বর্ণনা করেছে। যেমন আল্লাহ্‌র বাণী: ০০22) 555 ১1 ০2৬ ১12 যদি ঈমানদারগণের দু'টি দল সংঘাতে লিপ্ত হয় (সূরা ছজুরাত: ৯)। এ কারণে তাদের মধ্যকার পলায়নপর ও আহত লোকজনকে হত্যা করা যাবে না, তাদের মালপত্র যুদ্ধলব্ধ মাল বলে গণ্য হবে না, তাদের নারী ও শিশুদেরকে বন্দী করা যারে না, যুদ্ধকালে ক্ষতিগ্রস্ত হওয়া জীবন ও সম্পদের ক্ষতিপূরণ নেয়া যাবে না এবং বিদ্রোহীদের মধ্যকার নিহতদের গোসল, কাফন, জানাযা ও দাফনের ব্যবস্থা করতে হবে। অপরদিকে ন্যায়পন্থীদের দলের যারা নিহত হবে তারা শহীদ হিসেবে গণ্য হবে । তাই তাদেরকে গোসলও দেয়া হবে না এবং জানাযাও পড়া হবে না । কারণ তারা আল্লাহ্‌র নির্দেশিত যুদ্ধে নিহত হয়েছে এবং তারা কাফেরদের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধে শাহাদাতবরণকারীদের সমতুল্য । ইসলামি শরীয়ার বিধান মোতাবেক পরিচালিত কোনো দেশের মুসলিম জনগোষ্ঠী কর্তৃক নির্বাচিত ইমাম (রাষ্ট্রপ্রধান)-এর বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের বেলায়ও একই বিধান প্রযোজ্য । যদি সমাজ ও জনগণের কল্যাণে কাজ করতে প্রতিবন্ধকতা সৃষ্টির লক্ষ্যে ইমামকে উৎখাত করার উদ্দেশ্যে তা করা হয়। অর্থাৎ তাদেরকে বিদ্রোহী গণ্য করার জন্য তাদের মধ্যে নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য বিদ্যমান থাকতে হবে । তা হলো: এক. ইসলামি রাষ্ট্রের ন্যায়পরায়ণ শাসকের আনুগত্য পরিহার করা। আল্লাহ্‌ ইসলামি শরীয়া মোতাবেক মুসলমানদের সামগ্রিক কার্যক্রম পরিচালনাকারীদের আনুগত্য করা তাদের উপর বাধ্যতামূলক করেছেন। দুই. পর্যাপ্ত শক্তিশালী দল কর্তৃক বিদ্রোহ সংঘটিত হওয়া, যাদেরকে বশীভূত করার জন্য যথেষ্ট প্রস্তুতি, জনবল সংগ্রহ ও যুদ্ধের প্রয়োজনীয়তা দেখা দেয়। কিন্তু তারা পর্যাপ্ত শক্তিশালী না হলে অর্থাৎ অল্প সংখ্যক হলে অথবা নিজেদেরকে রক্ষার মতো উপায়-উপকরণ তাদের না থাকলে তারা বিদ্রোহী হিসেবে গণ্য হবে না। কারণ তাদেরকে সহজেই নিয়ন্ত্রণ করা ও বশে আনা যায়। তিন, ইসলামি শরীয়া মোতাবেক ইমামের শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের আহ্বানে তাদের গ্রহণযোগ্য ব্যাখ্যা থাকতে হবে। গ্রহণযোগ্য ব্যাখ্যা না থাকলে তারা হবে সরকারের বিরুদ্ধে যুদ্ধকারী, বিদ্রোহী নয়। চার, তাদের সর্বজনগ্রাহ্য একজন নেতা থাকতে হবে। কারণ নেতা ছাড়া কোনো শক্তিশালী সংগঠন সৃষ্টি হতে পারে শা। পাচ, এই বিদ্রোহ সশস্ত্র হতে হবে, নিছক অন্ত্রহীন প্রতিবাদ বিদ্রোহও নয়, যুদ্ধও নয় এবং তার জন্য কোনো শাস্তিও নেই । এই হলো বিদ্রোহীদের অবস্থা ও তাদের ব্যাপারে আল্লাহ্‌র বিধান। www.pathagar.com

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।