ফারায়েয ৩১৫ “লোকেরা তোমার নিকট ব্যবস্থা জানতে চায় । বল, পিতামাতাহীন নি:সন্তান ব্যক্তি সম্বন্ধে তোমাদেরকে আল্লাহ্ ব্যবস্থা জানাচ্ছেন: কোনো পুরুষ মারা গেলে সে যদি সন্তানহীন হয় এবং তার একটা বোন থাকে, তবে সে বোনের জন্য পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক এবং সে বোন যদি সন্তানহীনা হয় তবে তার ভাই তার উত্তরাধিকারী হবে । আর দুই বোন থাকলে তাদের জন্য তার পরিত্যক্ত সম্পত্তির দুই তৃতীয়াংশ । আর যদি ভাই বোন উভয় থাকে, তবে এক পুরুষের অংশ দুই নারীর অংশের সমান ৷” রসূলুল্লাহ্ সা. বলেন: ‘তোমরা বোনদেরকে মেয়েদের সাথে আসাব বানিয়ে নাও।' সহোদরা বোনের পাঁচটি অবস্থা: ১. একমাত্র বোন থাকলে এবং তার সাথে কোনো সন্তান, ছেলের সন্তান, পিতা, দাদা, বা সহোদর ভাই না থাকলে, সে অর্ধেক সম্পত্তি পাবে । ২. দুই বা ততোধিক সহোদর বোন হলে, কোনো পুরুষ উত্তরাধিকারী না থাকলে দুই তৃতীয়াংশ পাবে। ৩. দুই বা ততোধিক সহোদর বোনের সাথে একজন সহোদর ভাই থাকলে উক্ত ভাই বোনদের সাথে “দুই নারীর সমান এক পুরুষ’ ভিত্তিতে উত্তরাধিকার পাবে । ৪. বোনরা মেয়েদের সাথে ও ছেলের মেয়েদের সাথে উত্তরাধিকারী হবে, তারা মেয়েদের বা ছেলের মেয়েদের অংশের পর বাদবাকি সম্পত্তি নেবে । ৫. ছেলে বা ছেলের ছেলের সাথে এবং পিতার সাথে মিলিত হলে সহোদর বোনেরা কিছুই পাবেনা । এটা ফকিহ্দের সর্বসম্মত মত । দাদা থাকলেও ইমাম আবু হানিফার মতে সহোদর বোনেরা কিছুই পাবেনা । এ ব্যাপারে ইমাম আবু ইউসুফ ও ইমাম মুহাম্মদের দ্বিমত রয়েছে, যা ইতোপূর্বে উল্লেখ করা হয়েছে। বৈমান্রেয় বোনদের অবস্থা: বৈমাত্রেয় বোনদের ছয় অবস্থা: ১. আর কোন বৈমাত্রেয় ভাই নেই, বোন নেই, সহোদর বোন নেই, এমতাবস্থায় একমাত্র বৈমাত্রেয় বোন পাবে অর্ধেক সম্পত্তি। ২. দুই বা ততোধিক বৈমাত্রেয় বোন পাবে দুই তৃতীয়াংশ । ৃ ৩. একমাত্র সহোদর বোনের সাথে পাবে এক হ্ঠাংশ, যাতে দুই তৃতীয়াংশ পূর্ণ হয়। ৪. এক বা একাধিক বৈমাত্রেয় বোনের সাথে যখন বৈমাত্রেয় ভাই থাকে, তখন “দুই নারীর সমান এক পুরুষ’ এই নীতির ভিত্তিতে উত্তরাধিকার পাবে । ৫. এক বা একাধিক বৈমাত্রেয় বোনের সাথে যখন মেয়ে বা ছেলের মেয়ে থাকে, তখন মেয়ে ও ছেলের মেয়ের অংশ দিয়ে যা অবশিষ্ট থাকবে তা তাদের হবে। ৬. নিম্নোক্ত ব্যক্তিরা যুক্ত হলে বৈমাত্রেয় বোনেরা কিছুই পাবেনা: ১. উত্তরাধিকারী ছেলে বা পিতা । ২. সহোদর ভাই। ৩. সহোদরা বোন, যখন সে মেয়ে বা ছেলের মেয়ের সাথে যুক্ত হবে। কেননা সে এরূপ অবস্থায় সহোদর ভাইয়ের সমপর্যায়ে চলে যাবে । তাই তাকে বৈমাত্রেয় ভাই ও বৈমাত্রেয় বোনের চেয়ে উর্ধে স্থান দেয়া হবে, যখন সে অন্যদের সাথে যুক্ত হবে। ৪. দুই সহোদরা বোনের সাথে । তবে যখন তাদের সমপর্ধায়ে কোনো বৈমান্রেয় ভাই থাকবে, তখন অবশিষ্ট সম্পত্তি “দুই নারীর সমান এক পুরুষ’ ভিত্তিতে বণ্টন করা হবে। সুতরাং মৃত ব্যক্তি যখন দু'জন সহোদর বোন, দু'য়ের অধিক বৈমাত্রেয় বোন এবং একজন বৈমান্রেয় ভাই রেখে যাবে, তখন সহোদরা দুই বোনের জন্য দুই তৃতীয়াংশ থাকবে । আর অবশিষ্ট সম্পত্তি বৈমাত্রেয় বোনদের ও বৈমান্রেয় ভাইয়ের মধ্যে দুই নারীর সমান এক পুরুষ’ নীতির ভিত্তিতে বণ্টন করা হবে। ছেলের মেয়ে (পৌত্রী)দের অবস্থা: ছেলের মেয়েদের পাচ অবস্থা: ১. ছেলের একমাত্র মেয়ে অর্ধেক সম্পত্তি পাবে যখন তার সাথে আর কোনো ওরসজাত সন্তান থাকেনা । ২. ছেলের দুই বা ততোধিক মেয়ে দুই তৃতীয়াংশ সম্পত্তি পাবে, যখন তাদের সাথে আর কোনো ওরসজাত সন্তান থাকেনা । ৩. ছেলের এক বা একাধিক মেয়ে এক যষ্ঠাংশ পাবে যখন তার সাথে একজন ওঁরসজাত কন্যা সন্তান থাকবে, যাতে দুই তৃতীয়াংশ পূর্ণ হয়। তবে যখন তাদের সমপর্যায়ের কোনো ছেলে থাকবে তখন সে তাদের সাথে “দুই মেয়ের সমান এক ছেলে' এই নীতির ভিত্তিতে উত্তরাধিকার পাবে । www.pathagar.com
— পৃষ্ঠা ৩১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।