ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

৩১৪ ফিক্হুস্‌ সুন্নাহ A Cs ৫1 ০৫6 ৮5 ৮৫ ০৫ ৪৫ হ আচ UI ৮৫০ ৬০2 তি ০০৬০৫ “তোমাদের স্ত্রীদের পরিত্যক্ত সম্পত্তির অর্ধাংশ তোমাদের জন্য যদি তাদের কোনো সন্তান না থাকে । আর তাদের সন্তান থাকলে তোমাদের জন্য তাদের পরিত্যক্ত সম্পত্তির এক চতুর্থাংশ ৷' (সূরা নিসা, ১২)। এ আয়াতে বলা হলো, স্বামীর দুটো অবস্থা: প্রথম অবস্থা: উত্তরাধিকারী সন্তান না থাকলে সে অর্ধেক সম্পত্তি পাবে। এই সন্তান উক্ত স্বামীর ওরসজাত হোক বা অন্য স্বামীর গুরসজাত হোক, তাতে কিছু যায় আসেনা । সন্তান দ্বারা ছেলে মেয়ে ও ছেলের মেয়ে বুঝায় । দ্বিতীয় অবস্থা: উত্তরাধিকারী সন্তান থাকলে স্বামী এক চতুর্থাংশ সম্পত্তি পাবে। স্ত্রীর অবস্থা: আল্লাহ্‌ বলেন: ne LA Ce CN AD 00 LAI ০৫১৫ হ উঠ LALA আচ ও Ll ‘তোমাদের সন্তান না থাকলে তোমাদের স্ত্রীদের জন্য তোমাদের পরিত্যক্ত সম্পত্তির এক চতুর্থাংশ, আর তোমাদের সন্তান থাকলে তাদের জন্য তোমাদের পরিত্যক্ত সম্পত্তির এক অষ্টমাংশ ৷’ (সূরা নিসা, ১২) এ আয়াত থেকে জানা গেল স্ত্রীর দু'টি অবস্থা: প্রথম অবস্থা: স্বামীর উত্তরাধিকারী সন্তান না থাকলে সে এক চতুর্থাংশ পাবে। চাই এ সন্তান তার উদরজাত হোক বা অন্য কারো উদরজাত। দ্বিতীয় অবস্থা: স্বামীর উত্তরাধিকারী সন্তান থাকলে স্ত্রী এক অষ্টমাংশ পাবে । একাধিক স্ত্রী থাকলে তারা প্রথম অবস্থায় এক চতুর্থাংশ ও দ্বিতীয় অবস্থায় এক অষ্টমাংশ নিজেদের মধ্যে বণ্টন করে নেবে। তালাক প্রাপ্তা স্ত্রী: রজয়ী (প্রত্যাহারযোগ্য) তালাকপ্রাপ্তা স্ত্রীর স্বামী স্ত্রীর ইদ্দত সমাপনের আগে মারা গেলে সে স্বামীর উত্তরাধিকার পাবে । হাম্থলি ফকিহ্গণের মতে, যে স্ত্রীকে সহবাস ও নির্জন সাক্ষাতের পূর্বে তালাক দেয়া হয়েছে, তার স্বামী যদি মৃত্যু ্রাক্কালীন রোগাবস্থায় তালাক দিয়ে এ রোগাবস্থায়ই মারা যায়, তবে স্ত্রী অন্য স্বামীকে বিয়ে না করা পর্যন্ত উত্তরাধিকার পাবে । তবে তাকে মৃত্যুজনিত ইদ্দত পালন করতে হবে। আধুনিক আইন মৃত্যু ্রাক্কালীন রোগাবস্থায় বায়েন তালাকপ্রাপ্তা স্ত্রীকে স্ত্রী গণ্য করে, যদি স্ত্রী এ তালাকে অসম্মত থাকে এবং তার ইদ্দত পালনরত অবস্থায় একই রোগে স্বামী মারা যায়। গুরসজাত কন্যার অবস্থা: আল্লাহ্‌ তায়ালা বলেন: “আল্লাহ্‌ তোমাদের সন্তান সম্বন্ধে নির্দেশ দিচ্ছেন: এক ছেলের অংশ দুই মেয়ের অংশের সমান। কিন্তু কেবল কন্যা দুইয়ের অধিক থাকলে তাদের জন্য পরিত্যক্ত সম্পত্তির দুই তৃতীয়াংশ । আর মাত্র এক কন্যা থাকলে তার জন্যে অর্ধাংশ ৷' এ আয়াত থেকে জানা যাচ্ছে: ওরসজাত কন্যার তিন রকম অবস্থা । প্রথম অবস্থা: একটি মাত্র কন্যা থাকলে সে পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক পাবে। দ্বিতীয় অবস্থা: দুই বা ততোধিক কন্যা থাকলে এবং তাদের সাথে এক বা একাধিক পুত্র না থাকলে উক্ত দুই বা ততোধিক কন্যা পাবে দুই তৃতীয়াংশ । ইবনে কুদামা বলেন: ইবনে আব্বাসের একটি বিরল বর্ণনা ব্যতীত সমগ্র আলেম সমাজ একমত যে, দুই মেয়ের অংশ দুই তৃতীয়াংশ । ইবনে রুশ্দ বলেন: ইবনে আব্বাসের বহুল পরিচিত মতটি অন্য সকলের মতের অনুরূপ । তৃতীয় অবস্থা: যখন মেয়ের সাথে এক বা একাধিক ছেলে থাকে তখন মেয়ে সকলের সাথে দুই কন্যার সমান এক ছেলে ভিত্তিতে অংশ পাবে । অনুরূপ মেয়ে বা ছেলে একাধিক হলে তখনও তদ্রপ। সহোদর বোনের অবস্থা: আল্লাহ্‌ সূরা নিসার শেষ আয়াতে বলেন: ০২০০5 GB LAL 05 BCT ০8991 ৬ Hl ৩০৫৪ 20 56৬ 54 01106 0 ৬ ৩0 0 ill 00 ৮৯ 3৫ ১৫৬১০ 0 ১৫০ CF FS 52 রেখে 85 05559 ISS YO www.pathagar.com

— পৃষ্ঠা ৩১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।