ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

ফারায়েয ৩১৩ দ্বিতীয় অবস্থা: মৃতের কোনো পুরুষ বা কন্যা সন্তান উত্তরাধিকারী না থাকলে এবং পিতা একা উত্তরাধিকারী হলে সে সমগ্র সম্পত্তি পাবে । আর মৃতের কোনো সন্তান থাকলে পিতা আসহাবুল ফুরুষের অবশিষ্টদের সাথে প্রাপ্য অংশ পাবে। তৃতীয় অবস্থা: পিতার সাথে যদি মৃতের কোনো কন্যা সন্তান থাকে, তবে পিতা নির্দিষ্ট এক ঘষ্ঠাংশ তো পাবেই, সেই সাথে আস্হাবুল ফুরুযের সাথে প্রাপ্য অংশও পাবে। প্রত্যক্ষ দাদার অবস্থা: দাদা দু'রকম: প্রত্যক্ষ দাদা ও পরোক্ষ দাদা । প্রত্যক্ষ দাদা হলো সেই দাদা, যার সাথে মৃতের সম্পর্ক কোনো নারীর মাধ্যম ব্যতীত সরাসরিভাবে হওয়া সম্ভব, যেমন পিতার পিতা । আর পরোক্ষ দাদা হলো, মৃতের সাথে যার সম্পর্ক একজন নারির মাধ্যমে ব্যতীত হয়না, যেমন মায়ের পিতা নোনা), প্রত্যক্ষ দাদা অর্থাৎ পিতার পিতার উত্তরাধিকার সর্বসম্মতভাবে প্রমাণিত । ইমরান ইবনে হাছীন রা. থেকে বর্ণিত: এক ব্যক্তি রসূল সা. এর নিকট এসে বললো: আমার ছেলের ছেলে মারা গেছে। তার পরিত্যক্ত সম্পত্তি থেকে আমি কতটুকু পাবো? তিনি বললেন: তুমি এক ষষ্ঠাংশ পাবে । অত:পর যখন সে রওনা হলো, অমনি তিনি তাকে ডেকে বললেন: তুমি এক যষ্ঠাংশ পাবে। তারপর যখন সে রওনা হলো, অমনি তাকে আবার ডেকে বললেন: তুমি আরো এক ষষ্ঠাংশ পাবে। তারপর যখন সে চলে যেতে উদ্যত হলো, অমনি ডেকে বললেন: অপর এক ষষ্ঠাংশ জীবিকা । (আহমদ, আবুদাউদ, তিরমিযি)। পিতা যখন জীবিত থাকে তখন প্রত্যক্ষ দাদার অংশ বিলুপ্ত হয়। পিতা জীবিত না থাকলে চারটি ক্ষেত্রে ব্যতীত দাদা পিতার স্থলাভিষিক্ত হয় । সেই চারটি ক্ষেত্র হলো: ১. পিতা জীবিত থাকলে পিতার মা (দাদি) উত্তরাধিকারী হয়না । কেননা সে পিতার সাথে যুক্ত থাকে । সে শুধু দাদা জীবিত থাকলে তার সাথে উত্তরাধিকারী হয়। ২. মৃত ব্যক্তি যখন তার পিতামাতা ও স্বামী-স্ত্রীর একজনকে রেখে যায় তখন স্বামী-স্ত্রীর একজনকে নির্দিষ্ট অংশ দেয়ার পর অবশিষ্ট সম্পত্তির এক তৃতীয়াংশ মা পাবে কিন্তু যখন পিতার পরিবর্তে দাদা থাকে তখন মা সময সম্পত্তির এক তৃতীয়াংশ পাবে। উমর রা. এই সিদ্ধান্ত দিয়েছিলেন। ৩. পিতা বিদ্যমান থাকলে সহোদর ভাইবোনরা এবং বৈমাত্রেয় ভাইবোনরা উত্তরাধিকার পাবেনা । তবে দাদা থাকলে তার কারণে সহোদর ভাই-বোনরা ও পিতাশরিক ভাইবোনরা উত্তরাধিকার থেকে বঞ্চিত হবেনা । এটা ইমাম শাফেয়ি, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ ও ইমাম মালেকের মত। ইমাম আবু হানিফা বলেন: পিতার কারণে যেমন তারা বঞ্চিত হয়, তেমনি দাদার কারণেও বঞ্চিত হবে। তাদের উভয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। (মিসরীয়) উত্তরাধিকার আইনে প্রথমোক্ত মতটি অনুসৃত হয়েছে। বৈপিত্রেয় ভাইয়ের বিভিন্ন অবস্থা: আল্লাহ্‌ বলেন: € (৮০ 22১৮9 0৫6 LAE 25 89 UE 9 02) ০৫ 82588 19৫ ১৫ ৮41255০০৩০৪ ‘যদি পিতামাতা ও সন্তানহীন কোনো পুরুষ অথবা নারির উত্তরাধিকারী থাকে তার এক বৈপিত্রেয় ভাই অথবা ভগ্নী, তবে প্রত্যেকের জন্য এক ষষ্ঠাংশ। তারা এর চেয়ে অধিক হলে সকলে সমঅংশীদার হবে এক তৃতীয়াংশে ।' (সূরা নিসা, আয়াত ১২)। আয়াতে উল্লিখিত “কালালা' অর্থ যার পিতা ও সন্তান নেই। আর ভাই ও বোন অর্থ বৈপিত্রেয় ভাই ও বোন । আয়াতটি থেকে জানা যায়, এদের তিনটি অবস্থা: ১. এক ব্যক্তির জন্য একফষ্ঠাংশ, চাই পুরুষ হোক বা নারী । ২. দুই বা ততোধিক ব্যক্তির জন্যে এক তৃতীয়াংশ এবং এতে পুরুষ ও স্ত্রী সমান। ৩. উত্তরাধিকারী সন্তান যথা সন্তান বা ছেলের সন্তান থাকলে অথবা পিতা বা দাদা থাকলে এই ভাই-বোনেরা কোনো উত্তরাধিকার পাবেনা । তবে মা ও দাদি থাকলে পাবে । স্বামীর বিভিন্ন অবস্থা: আল্লাহ্‌ বলেন: www.pathagar.com

— পৃষ্ঠা ৩১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।