ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

৩১২ ফিক্ছুস্‌ সুন্নাহ শর্তহীনতা তাদের পারস্পরিক উত্তরাধিকারের দাবি জানায় । কুরআন বা সুন্নায় এমন কোনো উক্তিই পাওয়া যায়না এবং এই মর্মে কোনো ইজ্মাও দেখা যায়না যে, তারা পরস্পরের উত্তরাধিকারী হতে পারবে না। এ ক্ষেত্রে কিয়াসেরও কোনো সুযোগ নেই। প্রচলিত আইনে এই মতই অনুসৃত হয়েছে কেবল একটি ক্ষেত্রে ব্যতীত । ইমাম আবু হানিফা বলেন, যখন ভিন্ন কোনো দেশের আইন তার বিদেশী নাগরিকদের উত্তরাধিকার দিতে অস্বীকার করে। আইনটির ৬নং ধারায় বলা হয়েছে: ‘বিদেশী সরকারের অনুসৃত আইন বিদেশীদেরকে উত্তরাধিকার দিতে অস্বীকার করা ব্যতীত আর কোনো কারণে জাতীয়তার পার্থক্য মুসলমানদের মাঝে বা অমুসলমানদের মাঝে উত্তরাধিকার প্রদানের অন্তরায় সৃষ্টি করেনা ।' পরিত্যক্ত সম্পত্তির হকদার কে কে?: হানাফি মযহাব অনুযায়ী পরিত্যক্ত সম্পত্তির হকদারগণ: ১. আসহাবুল ফুরুয। ২. আত্মীয় আসাবা বা প্রকৃত আসাবা। ৩. অনাত্মীয় আসাবা বা অপ্রকৃত আসাবা। ৪. আসহাবুল ফুরুযের বাড়তি প্রাপ্য । ৫. সাবিল আর্হাম বা মায়ের পক্ষের আত্মীয় । ৬. মাওলাল মুয়ালাত তথা সাবেক মনিব। ৭. অপরকে আত্মীয় বলে স্বীকৃতি দান। ৮. এক তৃতীয়াংশের বেশি অসিয়ত । ৯. বাইতুল মাল। মিসরীয় আইনে পরিত্যক্ত হকদারদের ক্রমিক তালিকা নিমরূপ: ১. আসহাবুল ফুরুয । ২. আত্মীয় আসাবা বা প্রকৃত আসাবা ৷ ৩. আসহাবুল ফুরুষের বাড়তি প্রাপ্য । ৪. যাবিল আর্হাম। ৫. দম্পতির একজনের বাড়তি প্রাপ্য। ৬. অনাত্মীয় আসাবা বা অশ্নকৃত আসাবা। ৭, অপরকে আত্মীয় বর্লে স্বীকৃতি । ৮: সমগ্র সম্পত্তি যার জন্যে অসিয়ত করা হয়। ৯. বায়তুল মাল। ১. আন্গাহাবুল ফুরুষ: আসহাবুল ফুরুয সেসব উত্তরাধিকরী, যাদের জন্য ছয়টা নির্দিষ্ট অংশ নির্ধারিত রয়েছে। যথা: অর্ধাংশ, এক চতুর্থাংশ, এক অষ্টমাংশ, দুই তৃতীয়াংশ, এক তৃতীয়াংশ ও এক যষ্ঠাংশ। এই অংশগুলোর হকদার হচ্ছে আসহাবুল ফুরণ্য এবং তারা মোট বারোজন: চারজন পুরুষদের মধ্য থেকে এবং আটজন নারীদের মধ্য থেকে। পুরুষ চারজন হলো: পিতা, প্রত্যক্ষ দাদা, (চাই যত উর্ধে যাক) মা শরীক ভাই ও স্বামী । আর মহিলা আটজন হচ্ছে, স্ত্রী, মেয়ে, সহোদরা বোন, পিতা শরীক বোন, মা শরীক বোন, ছেলের মেয়ে, মা, প্রত্যক্ষ দাদি, দয ফা যয ক করত যাত্রার বিবরণ দেয়া যাচ্ছে: পিতার বিভিন্ন অবস্থা: আল্লাহ বলেন: EE বযতির) স্তন থাকলে তার BEERS জন্য পরিত্যক্ত সম্পত্তির এক ষষ্ঠাংশ। সে নি:সন্তান হলে এবং শুধু পিতামাতাই উত্তরাধিকারী হলে তার মাতার জন্য এক তৃতীয়াংশ ৷' (উল্লেখ্য, এ আয়াতে সন্তান দ্বারা ছেলে বা মেয়ে উভয়কে বুঝানো হয়েছে। এখানে মৃত ব্যক্তি নি:সন্তান হলে মায়ের অংশ উল্লেখ করা ও পিতার অংশ উল্লেখ না করা দ্বারা বুঝা যায়, অবশিষ্ট অংশ পিতার ৷) পিতার তিন অবস্থা: এক অবস্থায় সে শুধু নির্দিষ্ট অংশ পায়, আরেক অবস্থায় সে একাধিক উত্তরাধিকারীর সাথে প্রাপ্য অংশ পায়, আরেক অবস্থায় নির্দিষ্ট ও একাধিক উত্তরাধিকারীর সাথে প্রাপ্য অংশ উভয়ই পায়। প্রথম অবস্থা: মতের একজন মাত্র বা একাধিক পুরুষ সন্তান থাকলে পিতার প্রাপ্য এক ষষ্ঠাংশ। www.pathagar.com

— পৃষ্ঠা ৩১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।